আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসা মূলত জীন ও শয়তানের প্রভাবে হয়, যার জন্য রুকিয়া করা প্রয়োজন। রুকইয়াহ ফ্রি সেশনের জন্য… এখানে ক্লিক করুন

0 votes
98 views
in পরিবার,বিবাহ,তালাক (Family Life,Marriage & Divorce) by (4 points)
যদি হুজুর ছাড়া কোন পুরুষ দোয়া কালাম পড়ে তারপর ছেলের বাবার নাম ও মেয়ের বাবার নাম নিয়ে মানে যদি বলে অমুকের ছেলে অমুক আপনি,  (সাক্ষীর নাম)  সাক্ষী রেখে এতো টাকা দেনমোহরে অমুকের কন্যাকে স্ত্রী হিসেবে কবুলের জন্য ইজাহার করছি....বলুন কবুল!

 তারপর ছেলে কবুল বলল তিনবার তারপর মেয়েকে বলতে বলল মেয়েও তিনবার কবুল বলল
সেখানে যাদের বিয়ের কথা হচ্ছে তারা ছাড়া  আর যে পুরুষ বিয়ের কথা বলেছে সে ছাড়া দুজন মহিলা ও একজন পুরুষ সাক্ষী ছিল। আর ঐ সময় মেয়েটার ১৭ বছর ৪ মাস আার ছেলেটার ২১ বছর।
তারপর বিয়ের কথা ছেলেটার ফ্যামিলি কে জানানো হয়নি  কিন্তু তার বন্ধুবান্ধব, পরিচিত অনেকজনকে বলা হয়েছে সে বিবাহিত আর মেয়েটার কেউ জানতো না। প্রায় ১০ মাস পর মেয়েটার নানি আর খালাকে বলা হয় যে ছেলেটা আর মেয়েটা বিয়ে করেছে কিন্তু তারা জানে না যে এভাবে হয়েছে। তারা জানে নরমাল নিয়মেই হয়ছে আর এরপর মেয়েটার ২-৩ জন বন্ধুবান্ধব কেউ বলা হয় যে সে বিবাহিত।  এখন কি তাদের বিয়েটা হয়েছে????

1 Answer

0 votes
by (814,710 points)
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
পূর্বে অনেক ফাতাওয়াতে আমরা উল্লেখ করেছি যে,মাতাপিতার সম্মতি ব্যতীত কখনো কোনো মুসলমান যুবক যুবতীর জন্য কোর্ট মেরেজ করা সমীচীন হবে না,মঙ্গলজনক হবে না।মাতাপিতাকে না জানিয়ে বালিগ ছেলে মেয়ের বিবাহ নিয়ে উলামাদের মধ্যে মতবিরোধ রয়েছে।উনেক উলামায়ে কেরাম অভিভাবকহীন বিয়েকে বাতিল বলে মনে করেন।হানাফি মাযহাব মতে কু'ফু হিসেবে ছেলেটি মেয়ের সমকক্ষ বা বেশী মর্যাদার অধীকারী হলেই কেবল বিয়ে শুদ্ধ হয়ে যাবে।নতুবা মেয়ের অভিভাবকের অনুমতির উপর বিয়ে মওকুফ থাকবে।এ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন- https://www.ifatwa.info/408, কুফু সম্পর্কে জানতে https://www.ifatwa.info/780
চার মাযহাবের অবস্থান দলীল সহ বিস্তারিত জানুন-এ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন- https://www.ifatwa.info/1525


প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
নিজে নিজে বিয়ে করা বা পালিয়ে গিয়ে করাটা কখনো কোনো মুসলমান যুবক যুবতীর জন্য উচিত হবে না। তথাপিও কোনো মুসলমান যু্বক যুবতী যদি শরয়ী সাক্ষীর সামনে ইজাব কবুল করে নেয়, তাহলে বিয়ে বিশুদ্ধ হয়ে যাবে। প্রশ্নের বিবরণমতে বিয়ে বিশুদ্ধ হয়েছে।


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

by
বিয়েটা নাহলেই ভালো হয়তো!

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...