আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসা মূলত জীন ও শয়তানের প্রভাবে হয়, যার জন্য রুকিয়া করা প্রয়োজন। রুকইয়াহ ফ্রি সেশনের জন্য… এখানে ক্লিক করুন

0 votes
110 views
in যাকাত ও সদকাহ (Zakat and Charity) by (16 points)
আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লহি ওয়া বারকাতুহ।
ফিতরাহ এর টাকা কি নিজ এলাকার গরীব মানুষকেই দেওয়া লাগে? আমি চাচ্ছিলাম আমাদের পুরো পরিবারের ফিতরাহ এর টাকা গাযাবাসীর জন্য দিতে। যেহেতু এই সংকটাপন্ন মুহুর্তে তাদেরই বেশি প্রয়োজন। গতবারও তাই করেছিলাম। এবারও তাই করতে চাচ্ছি। এতে কি ফিতরাহ আদায় হবে ঠিকমতো ? নাকি নিজ এলাকার মানুষকেই দিতে হবে? আর আমি টাকাটা গতবার চাঁদরাতের দিন দিয়েছিলাম এতে কি কোনো সমস্যা হবে? নাকি ঈদের দিন সকালে দিতে হয়? কখন থেকে ফিতরাহ এর টাকা দেওয়া যায়?

1 Answer

0 votes
by (770,460 points)
জবাবঃ-
وعليكم السلام ورحمة الله وبركاته 
بسم الله الرحمن الرحيم

https://ifatwa.info/94695/ নং ফতোয়াতে উল্লেখ রয়েছেঃ- 
যাকাতের খাত সম্পর্কে আল্লাহ তা'আলা বলেন,
إِنَّمَا الصَّدَقَاتُ لِلْفُقَرَاء وَالْمَسَاكِينِ وَالْعَامِلِينَ عَلَيْهَا وَالْمُؤَلَّفَةِ قُلُوبُهُمْ وَفِي الرِّقَابِ وَالْغَارِمِينَ وَفِي سَبِيلِ اللّهِ وَابْنِ السَّبِيلِ فَرِيضَةً مِّنَ اللّهِ وَاللّهُ عَلِيمٌ حَكِيمٌ
যাকাত হল কেবল (১)ফকির, (২)মিসকীন, (৩)যাকাত উসূলকারী ও (৪)যাদের চিত্ত আকর্ষণ প্রয়োজন তাদের হক (৫)এবং তা দাস-মুক্তির জন্যে ও (৬)ঋণগ্রস্তদের জন্য, (৭)আল্লাহর পথে জেহাদকারীদের জন্যে এবং(৮) মুসাফিরদের জন্যে, এই হল আল্লাহর নির্ধারিত বিধান।আল্লাহ সর্বজ্ঞ, প্রজ্ঞাময়।(সূরা আত-তাওবাহ-৬০)  এ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন- https://www.ifatwa.info/699


সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
গাজায় আজকাল হাহাকার চলছে, লোকজন অনাহারে অর্ধাহারে মরছে। লোকজন ঘরবাড়ী হারিয়ে আজ নিস্ব। তাই গাজার গরীব মিসকিন শ্রেণীর লোকদের সহায়তার নিমিত্তে যাকাতের টাকা প্রদান করা যাবে। যারা বন্টন করবে, তাদের দায়ইত্ব হচ্ছে, যাকাতের সঠিক খাতে মাল খরচ করা। যারা ত্রাণ কালেক্ট করছে, তারা যদি আশ্বস্ত করে যে, সঠিক খাতেই যাকাত ব্যবহার করবে, তাহলে তাদের হাতে যাকাত ফিতরা দিয়ে দিতে পারবেন।

এ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন- https://www.ifatwa.info/92880

★সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন,
ফিলিস্তিনের গাজায় মুসলিম গরীব শ্রেণীর ভাই-বোনদের সাদকায়ে ফিতির দেওয়া যাবে। তবে সেখান ধনীদেরকে দেয়া যাবে না।

নিজ এলাকার মানুষকেই সদকায়ে ফিতর দিতে হবে,এমন বাধ্যবাধকতা শরীয়তে নেই।


(আল্লাহ-ই ভালো জানেন)

------------------------
মুফতী ওলি উল্লাহ
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...