আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসা মূলত জীন ও শয়তানের প্রভাবে হয়, যার জন্য রুকিয়া করা প্রয়োজন। রুকইয়াহ ফ্রি সেশনের জন্য… এখানে ক্লিক করুন

0 votes
75 views
in বিবিধ মাস’আলা (Miscellaneous Fiqh) by (23 points)
আসসালামু আলাইকুম উস্তায।
১. প্রথম রোজায় সাহরীর পরে ফজর নামাজ শেষে আমি নেবুলাইজার নেই অসুস্থতার জন্য। windel plus নিয়েছিলাম ডক্টরের পরামর্শ অনুযায়ী। তখন আমি জানতাম না যে রোজা রেখে নেবুলাইজার নেওয়া যায় না। পরে জানতে পেরেছি, এতে কী আমার রোজা ভেঙে যাবে? আমি কী প্রথম রোজাটা কাযা করে নিব?

২. আজকে স্বপ্নে দেখি বাসার পাশে মাছ ধরতেছে। আমিও গিয়েছি। দেখি কাদার মধ্যে মাছ লাফাচ্ছ এবং আমি সেগুলো ধরে নিয়ে আসি।
এর কিছুক্ষণ পরে দেখি কাদার নিচে শতশত কলম, যেগুলো আমার ছিল, বাচ্চারা ফেলে দিয়েছে। আমি সেগুলো পেয়ে খুব খুশি হয়ে যাই। একদম ফ্রেশ নতুন কলম। এরপরই স্বপ্ন ভেঙে যায়।

স্বপ্নের ব্যাখ্যা কী হবে উস্তায?
৩. স্বপ্নে দেখি অপ্রত্যাশিত ভাবে আমার হজে যাওয়া কনফার্ম হয়। আমি রওয়ানা হই আমার ভাবিদের সাথে।  আমরা হেটে বা উড়ে যাচ্ছিলাম। সাথে ভাবির ভাই এবং মামাও ছিলেন। আমি ইনসিকিউরড ফিল করে খুব সাবধানে যাচ্ছিলাম। অনেকদূর যেয়ে দেখি আমার হাসব্যন্ডও আছেন সাথে। এরপর এমন একটা জায়গায় পৌছাই যেখান থেকে লাফ দিয়ে দূরের পাহারে উঠতে পারলেই আমরা সঠিক গন্তব্যে পৌছুতে পারব। আমি অনেক ভয়ে লাফ দেই এবং দেখি যে আমি সেই সরু পাহাড়ের উপর উঠতে পেরেছি এবং সরু ভাসমান রাস্তা দিয়ে সহজেই আরও উপরে উঠে যাচ্ছি। এরপরই ঘুম ভেঙে যায়। এর ব্যাখ্যা কি হতে পারে?

জাযাকুমুল্লহু খইরন ফিদ-দুনইয়া ওয়াল আখিরহ

1 Answer

0 votes
by (770,460 points)
জবাবঃ-
وعليكم السلام ورحمة الله وبركاته 
بسم الله الرحمن الرحيم

(০১)
মহান আল্লাহ তায়ালা ইরশাদ করেনঃ 

فَمَنْ شَهِدَ مِنْكُمُ الشَّهْرَ فَلْيَصُمْهُ ۖ وَمَنْ كَانَ مَرِيضًا أَوْ عَلَىٰ سَفَرٍ فَعِدَّةٌ مِنْ أَيَّامٍ أُخَرَ ۗ يُرِيدُ اللَّهُ بِكُمُ الْيُسْرَ وَلَا يُرِيدُ بِكُمُ الْعُسْرَ وَلِتُكْمِلُوا الْعِدَّةَ وَلِتُكَبِّرُوا اللَّهَ عَلَىٰ مَا هَدَاكُمْ وَلَعَلَّكُمْ تَشْكُرُونَ [٢:١٨٥]

কাজেই তোমাদের মধ্যে যে লোক এ মাসটি পাবে,সে এ মাসের রোযা রাখবে। আর যে লোক অসুস্থ কিংবা মুসাফির অবস্থায় থাকবে সে অন্য দিনে গণনা পূরণ করবে। আল্লাহ তোমাদের জন্য সহজ করতে চান; তোমাদের জন্য জটিলতা কামনা করেন না যাতে তোমরা গণনা পূরণ কর এবং তোমাদের হেদায়েত দান করার দরুন আল্লাহ তা’আলার মহত্ত্ব বর্ণনা কর,যাতে তোমরা কৃতজ্ঞতা স্বীকার কর। {সূরা বাকারা-১৮৫}

তিন ধরনের নেবুলাইজার সাধারণত ব্যবহৃত হয়। জেট নেবুলাইজার—এটি সহজে ব্যবহারযোগ্য বলে বাড়িতেও চালানো যায়। 

আল্ট্রাসনিক নেবুলাইজার—এটিতে আল্ট্রাসাউন্ড দিয়ে ওষুধের তরল উপাদানকে রূপান্তরিত করে শ্বাসনালিতে পাঠানো হয়। 

আরেকটি হচ্ছে মেশ নেবুলাইজার—এ ক্ষেত্রে মেশ বা জালের সাহায্যে তরল ওষুধকে অ্যারোসলে পরিণত করে শ্বাসনালিতে পাঠানো হয়। সহজলভ্য ও পরিচালনা সহজ বলে বাংলাদেশে জেট নেবুলাইজার বেশি ব্যবহৃত হয়।

বিস্তারিত জানুনঃ- 

★সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনি ভাই/বোন,
প্রশ্নের বিবরন মতে আপনার রোযা ভেঙ্গে গিয়েছে। 
উক্ত রোযার কাজা আদায় করে নিতে হবে।

(০২)
স্বপ্নে মাছ বারাকাহর আলামত।আপনাদের সংসারে বারাকাহ আসতে পারে, ইনশাআল্লাহ। 
(০৩)
এটি আপনার মনের কল্পনা প্রসূত স্বপ্ন বলেই মনে হচ্ছে। 

হারিয়ে যাওয়ার পরিপূর্ণ নিয়ত ও প্রয়োজনীয় সামানা জোগাড় করলে ইনশাআল্লাহ আপনি দ্রুত হজে যেতে পারবেন।


(আল্লাহ-ই ভালো জানেন)

------------------------
মুফতী ওলি উল্লাহ
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...