আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসা মূলত জীন ও শয়তানের প্রভাবে হয়, যার জন্য রুকিয়া করা প্রয়োজন। রুকইয়াহ ফ্রি সেশনের জন্য… এখানে ক্লিক করুন

0 votes
72 views
in পরিবার,বিবাহ,তালাক (Family Life,Marriage & Divorce) by (4 points)
আমি একজন ছাত্র HSC-27. আমার কোন বিনোদন নাই আমি সব বন্ধ ছেড়ে দিছি কারণ তারা হারাম এ ছিল যার প্রভাব আমার উপরেও পরে । আমার অনেক হারাম কাজ করার উপায় ছিল কিন্তু সব ছেড়ে দিছি আমার কোন খারাপ দোষ নাই।।
আমাদের পরিবারে আর্থিক অবস্থা অনেক ভালো আলহামদুলিল্লাহ কিন্তু এর কারণে আমি কোন অনেক ছোট কাজ করতে পারবো না পরিবারের চাপে যে দিনমজুরি দিব আমি।
আমি আমি মাসে হাত খরচ ও পাই মোটামুটি ২-৩ হাজার অনেক ব্যবসায় চেষ্টা করছি ব্যথ হয়েছি। আমার বিয়ে করা দরকার রোজা রেখে আমি ধৈর্য ধরতে পারি কিন্তু সেই টা কিছু সময় জন্য। বাসায় অনেক কষ্টে বিয়ে জন্য রাজি করেছি এখন তারা আমাকে ইনকাম করতে বলে আর আমি অন্য কোন উপায় ইনকাম করার রাস্তা আপাতত নেই আমার বাবা একটা সুদের ব্যবসা আছে সেই টা বাদে। আমি এখন কিছু সময় জন্য সেঈ ব্যবসা এর হিসাব রাখা কাজ করে বিয়ে করি পরে আবার অন্য ব্যবসা বা চাকরি হলে সেটা এ চলে যাবো‌। এখন আমার জন্য কি এই টা জায়েজ হবে। বিয়ে না করলে আমার শতভাগ সম্ভাবনা আছে আমি হারামে জরিয়ে যাবো । এই মুহূর্তে কি করা উচিত আমার ইসলামের মতে ।

1 Answer

0 votes
by (814,710 points)
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
হারাম টাকার একমাত্র খাত হল সদকাহ।এ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন- https://www.ifatwa.info/1900

মানুষের প্রয়োজন তিন প্রকারের হতে পারে। 
(১)জরুরত (এমন প্রয়োজন যা না হলে নয়) : 
এমন এক ধরনের প্রয়োজন, যা ছাড়া জীবন হুমকির মুখে পড়ে যায়। যেমন, মরুভূমিতে ক্ষুধার্ত একজন মানুষ, যার কাছে কোনো খাবার নেই। (এই পরিস্থিতিতে মানুষটি জীবন বাঁচানোর তাগিদে হারাম বস্তুও ভক্ষণ করতে পারবে)।
আল্লামা হামাওয়ী রাহ জরুরতের ব্যাখ্যা এভাবে করেন যে,
الضرورۃ بلوغہ حدا إن لم یتناول الممنوع ہلک أوقارب۔ (حموي علی ہامش الأشباہ، مطبع دیوبند ۱/ ۱۴۰، کراچی ۱/ ۱۱۹، مطبع زکریا دیوبند ۱/ ۲۵۲) 
মর্মার্থঃ
জরুরত হল মানুষ এমন এক পর্যায়ে পৌছে যাওয়া যে, যদি সে নিষিদ্ধ জিনিষ সমূহ না করে, তাহলে সে ধ্বংস হয়ে যাবে বা ধ্বংসের নিকটবর্তী হয়ে যাবে।এ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন- https://www.ifatwa.info/3283


সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
আপনি জরুরতের দরুণ আপাতত বাবার হারাম টাকা দ্বারা বিয়ে করতে পারবেন। ভবিষ্যতে যখন হাতে টাকা আসবে তখন সদকাহ করে দিবেন।


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...