আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসা মূলত জীন ও শয়তানের প্রভাবে হয়, যার জন্য রুকিয়া করা প্রয়োজন। রুকইয়াহ ফ্রি সেশনের জন্য… এখানে ক্লিক করুন

0 votes
60 views
in হালাল ও হারাম (Halal & Haram) by (3 points)
edited by
আসসালামুয়ালাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারকাতুহ উস্তাদ
মনে করুন,A নামক ব্যক্তির জরুরী প্রয়োজনে খুব কম সময়ের মধ্যে  তিন /পাঁচ লক্ষ টাকা লাগবে। কোন হালাল উপায়ে সে ,সেই মূহূর্তে টাকা সংগ্রহ করতে পারছেন না। এজন্য ঐ ব্যক্তি তার নিজের দুই/তিন/চার বিঘা জমি B নামক ব্যক্তির কাছে বন্ধক রেখেছেন। তবে শর্ত হচ্ছে যে , যতদিন A নামক ব্যক্তি B নামক ব্যক্তির পাঁচ লক্ষ টাকা দিতে না পারবেন তত দিন B নামক ব্যক্তি ঐ জমি দখল করে তার নিজের মতো করে সুবিধা নিবেন বা ভোগ করবেন। এতে A নামক ব্যক্তি কোন হস্তক্ষেপ করবে না।ঐ টাকা ফেরত দিতে যদি A নামক ব্যক্তির দুই /চার/বছর দেরিও হয় ,তত বছর B নামক ব্যক্তি ঐ জমি নিজের মতো করে ভোগ করবে।

যখন A নামক ব্যক্তি পূর্ণ পাঁচ লক্ষ টাকা ফেরত দিবেন তখন B নামক ব্যক্তি তার জমি ফেরত দিবেন।

এখন প্রশ্ন হলো, এ রুপ টাকা ও জমি লেনদেন কি সুদের অন্তর্ভুক্ত হবে?

বি.দ্র. উস্তাদ আমাদের এলাকায় এরুপ জমি ও টাকা লেনদেন প্রায় অনেকেই করে থাকেন। কেউ প্রয়োজনে এরুপ করে কেউবা অপ্রয়োজনে। অনেকের  এরূপ লেনদেনের অন্যতম প্রধান কারণ হলো তারা ( ঋণদাতা)মনে করেন যে, আমার টাকাও সম্পুর্ণ ধরা থাকল মাঝখান থেকে আমি ফসল উৎপাদন করে লাভবান হলাম,মানে আসল ( মূল টাকা)ও লাভ (ফসল উৎপাদন করে লাভ)দুইটিই হলো।

1 Answer

0 votes
by (806,910 points)
ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
বন্ধকি প্রথা হারাম নয়, বরং বন্ধকী লেনদেন করার পর উক্ত জিনিষের ব্যবহার সুদের আওতাধীন। 

ইতিপূর্বে বন্ধকী সম্পর্কে বিস্তারিত আলোচনার এক পর্যায়ে আমরা বলেছি যে, বর্তমান সমাজে জমি বন্ধকের প্রচলন রয়েছে।অহরহ জমি বন্ধক দেওয়া হচ্ছে বা নেওয়া হচ্ছে।কিন্তু জমি বন্ধকের ইসলামী নিয়মনীতি কি এ সম্পর্কে অনেকেরই কোনো ধারণা নেই।

ইসলাম এ প্রচলিত পদ্ধতি সম্পর্কে কি বলে?
আসুন কিছুটা সময় ব্যয় করে এ সম্পর্কে কিছু শরয়ী বিধি-বিধান জেনে নেই।যাতে ইহকাল ও পরকালের সঠিক রাস্তা অর্জন করতে সহায়ক হয়।

বন্ধকের সংজ্ঞা বর্ণনা করতে যেয়ে আল্লামা হাসক্বফী রাহ বলেনঃ
(هُوَ) لُغَةً: حَبْسُ الشَّيْءِ - وَشَرْعًا (حَبْسُ شَيْءٍ مَالِيٍّ) أَيْ جَعْلُهُ مَحْبُوسًا لِأَنَّ الْحَابِسَ هُوَ الْمُرْتَهِن(بِحَقٍّ يُمْكِنُ اسْتِيفَاؤُهُ)
তরজমাঃরেহেন(বন্ধক)এর শাব্দিক অর্থ কোনো কিছুকে বন্ধী করে রাখা।পারিভাষায় রেহেন বলা হয়,কোনো জিনিষকে হক্ব বা কোনো প্রাপ্তধনের মুকাবেলায় বন্ধী করে রাখা।যাতে পরিবর্তীতে তা দিয়ে নিজ প্রাপ্যকে উসূল করা যায়। (আদ-দুর্রুল মুখতার-৬/৪৭৭) বিস্তারিত জানতে ভিজিট করুন- 

সুপ্রিয় প্রশ্নকারী দ্বীনি ভাই/বোন!
জমি বন্ধ দেয়া যাবে বা নেয়া যাবে। বন্ধকি জমি দ্বারা বন্ধকদাতা ও বন্ধক গ্রহিতা কেউ-ই কোনো প্রকার ফায়দা গ্রহণ করতে পারবে না। আপনার উল্লেখিত লেনদেন জায়েয হবে না।


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...