আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসা মূলত জীন ও শয়তানের প্রভাবে হয়, যার জন্য রুকিয়া করা প্রয়োজন। রুকইয়াহ ফ্রি সেশনের জন্য… এখানে ক্লিক করুন

0 votes
107 views
in বিবিধ মাস’আলা (Miscellaneous Fiqh) by (19 points)
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু উস্তাদ,

আমি মাঝে মাঝে স্বপ্নে দেখি আমাকে শয়তান (কুৎসিত আকৃতির) কানে খারাপ কাজের প্ররোচনা দেয়। বিভিন্ন গুনাহ,মিউজিক, অশ্লীল দৃশ্য ইত্যাদি।আমাকে স্বপ্নে খারাপ মানুষ হতে বলে।

এরপর আমি চেষ্টা করেও নিজেকে গুনাহ থেকে আটকাতে পারিনা।আমার দ্বারা বিভিন্ন গুনাহ হয়ে যায়।আমার খারাপ মানুষ হতে ইচ্ছে করে,বদ আমল,বদ আখলাক বেড়ে যায়

লাস্ট আমি এই স্বপ্ন রামাদানের একদিন আগে দেখেছি।এরপর থেকে আমার কোনো আমল করতে ইচ্ছা করছেনা।ইবাদত আমল করতে বিরক্ত লাগছে (সাধারণভাবে আমি ইবাদত আমল করতে যথেষ্ট ভালোবাসি ও সবসময় চেষ্টা করি)।আমার অনেক বেশি খারাপ কাজ করতে ইচ্ছা করছে,যেমন চিৎকার চেঁচামেচি, ভাঙচুর করা,ড্রাগ নেওয়া এই ধরনের।আমার মনে হচ্ছে আমার মস্তিষ্ক আমার নিয়ন্ত্রনে নেই।আমি জানিনা আমি করছি,কেনো করছি।ভালো মন্দের পার্থক্য করতে পারছিনা।শুধু দুঃস্বপ্ন দেখছি। বিশেষ করে হিন্দুদের রীতিনীতি নিয়ে।আমাদের বাসার পাশে হিন্দু এলাকা।সারাদিন পূজা করে।

এখন আমার করনীয় কি?

1 Answer

0 votes
by (814,710 points)
ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
রাসূলুল্লাহ সাঃ কে আল্লাহ তা'আলা ৪ টি বিশেষ দায়িত্ব দিয়ে প্রেরণ করেছেন।এ সম্পর্কে আল্লাহ বলেন,
هُوَ الَّذِي بَعَثَ فِي الْأُمِّيِّينَ رَسُولًا مِّنْهُمْ يَتْلُو عَلَيْهِمْ آيَاتِهِ وَيُزَكِّيهِمْ وَيُعَلِّمُهُمُ الْكِتَابَ وَالْحِكْمَةَ وَإِن كَانُوا مِن قَبْلُ لَفِي ضَلَالٍ مُّبِينٍ
তিনিই নিরক্ষরদের মধ্য থেকে একজন রসূল প্রেরণ করেছেন, যিনি তাদের কাছে পাঠ করেন তার আয়াতসমূহ, তাদেরকে পবিত্র করেন এবং শিক্ষা দেন কিতাব ও হিকমত। ইতিপূর্বে তারা ছিল ঘোর পথভ্রষ্টতায় লিপ্ত।(সূরা-জুমুআহ-২)

রাসূলুল্লাহ সাঃ এর ৪ টি দায়িত্বের একটি দায়িত্ব হল,আত্মসুদ্ধি।এই আত্মসুদ্ধির অপর নাম তাসাউফ।তাসাউফ সম্পর্কে জানতে ভিজিট করুন- https://www.ifatwa.info/1037

সুপ্রিয় প্রশ্নকারী দ্বীনি ভাই/বোন!
আপনি নেককার ব্যক্তিদের সংস্পর্শ গ্রহণ করবেন। বিশেষত এলাকার মসজিদের ইমাম সাহেব ও মুওয়াজ্জিন সাহেবদের সাথে সুসম্পর্ক বজায় রাখবেন। তাদেরকে হাদিয়া দিবেন ও দু'আ চাইবেন। প্রতি মাসে একবার তাদেরকে ঘরে নিয়ে এসে দাওয়াত খাওয়াবেন। তাবলিগে সময় লাগাবেন। দ্বীনি কিতাবাদি পড়বেন।


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

0 votes
1 answer 132 views
...