আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসা মূলত জীন ও শয়তানের প্রভাবে হয়, যার জন্য রুকিয়া করা প্রয়োজন। রুকইয়াহ ফ্রি সেশনের জন্য… এখানে ক্লিক করুন

0 votes
159 views
in হালাল ও হারাম (Halal & Haram) by (3 points)
আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লহি ওয়া বারাকাতুহ।

শাইখ,আমার হাজবেন্ড ইউকে'র একটা কোম্পানিতে জব করেন,যেখানে জন্মদিন উপলক্ষ্যে পেইড হলিডে দেওয়া হয়।পুরোদিনের টাকাটা পে করা হয় কাজ ছাড়াই,গিফট হিসেবে।তো এটা নেওয়া কি জায়েজ হবে?
by (814,710 points)
উপস্থিত হতে হয় না কি ছুটি থাকে?
by
জ্বি না ঐদিন ছুটি দেওয়া হয় ও সেদিন কাজ ছাড়াই পেমেন্ট করা হয়।তো সেই টাকা গ্রহণ করা জায়েজ হবে?
by (814,710 points)
জ্বী, গ্রহণ করা যাবে। তবে সদকাহ করাই উত্তম।

1 Answer

0 votes
by (814,710 points)
ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
বিজাতীয় সংস্কৃতি হিসেবে জন্মদিন পালনের কোনো সুযোগ নেই।এবং এ হিসেবে কোনো অনুষ্টান মাহফিলেরও কোনো সুযোগ নেই।
এবং সে রকম অনুষ্টানে শরীক হওয়া ও জায়েয হবে না।এ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন- https://www.ifatwa.info/518


সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
জন্মদিন উপলক্ষ্যে কেউ কোনো অনুষ্টানের আয়োজন করলে, সেই অনুষ্টানে উপস্থিত হওয়া কখনো জায়েয হবে না।কিন্তু যদি কেউ কোনো হাদিয়া বা খাবার ঘরে পাঠিয়ে দেয়,তাহলে কি করতে হবে?
এ সম্পর্কে বলা যায় যে,প্রথমে তাকে বুঝাতে হবে যে,এটা ইসলামে নিষিদ্ধ কাজ।এরকম অনুষ্টানে অংশগ্রহণ করতে ও ইনজয় করতে ফুকাহায়ে কেরামগণ নিষেধ করেছেন।তবে যেহেতু সে হাদিয়া দিয়ে দিচ্ছে,হাদিয়া গ্রহণ রাসূলুল্লাহ সাঃ এর সুন্নত, তাই গ্রহণ করে নেয়াই উচিৎ।তবে যথা সম্ভব সেই খাবারকে ভক্ষণ না করাই উচিৎ।বরং পশুপাখিকে দিয়ে দেয়াই উচিৎ। তবে কেউ খেয়ে নিলে, তাতে কোনো গোনাহ হবে না।এ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন- https://www.ifatwa.info/2755

সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
জন্মদিন উপলক্ষ্যে কোম্পানি থেকে দেওয়া পেইড হলিডে নেওয়া জায়েয হলেও সদকাহ করে দেওয়া উত্তম।


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...