আসসালামু আলাইকুম।
আমার জন্য একটা বিয়ের প্রস্তাব নিয়ে কথা চলছে। ছেলেটা মোটামুটি দ্বীনদার। আমি টানা ৭/৮ দিন ইস্তেখারা করেছি এই ব্যাপারে। একদিন স্বপ্নে দেখছি ছেলেটা আমাকে বলতেছে তার মতামত "না"।
তারপর আরেকদিন স্বপ্নে দেখেছি ছেলেরা আমাদের বাসায় আসছে কিন্তু তারা এসে আমার চাচাতো বোনকে পছন্দ করছে।
কিন্তু বাস্তবে ছেলেরা আগ্রহী হলেও আমার ফ্যামিলি কিছু ব্যাপার নিয়ে পিছিয়ে গেছেন অনেকটা।তারপরও আমার ফ্যামিলি আমার সিন্ধান্তের উপর বিষয়টাকে ছেড়ে দিছেন। আর আমারও মনের দিক থেকে অনেক বেশী আগ্রহ আসতেছে না ছেলের প্রতি। তাই আমিও সিন্ধান্ত নিতে পারছি না