ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
সোনা, রূপা,টাকা,এবং ব্যবসায়িক মালে যাকাত আসে, যদি তা নেসাব পরিমাণ হয়।
স্বর্ণের নেসাবঃ৭.৫ ভড়ি।
রূপার নেসাবঃ৫২.৫ ভড়ি।
এখানে একটি বিষয় লক্ষণীয় যে, কারো কাছে শুধুমাত্র স্বর্ণ বা শুধুমাত্র রূপা থাকলে সেটার নেসাব পূর্ণ হলেই যাকাত আসবে, অন্যথায় যাকাত আসবে না। তবে হ্যাঁ, যদি কারো নিকট স্বর্ণ এবং রূপা অথবা টাকা এভাবে থাকে যে, কোনোটিরই নেসাব পূর্ণ হয়নি, তাহলে এক্ষেত্রে রূপার নেসাবকেই মানদন্ড ধরে নেয়া হবে। এ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন-
https://www.ifatwa.info/121
যাকাত ওয়াজিব হওয়ার জন্য শর্ত হল, নেসাব পরিমাণ মালের মালিক হওয়ার পর বৎসরের শুরু থেকে নিয়ে বৎসরের শেষ পর্যন্ত নেসাব পরিমাণ মালের মালিক থাকা। এবং বৎসরের মধ্যখানে উক্ত মাল সম্পূর্ণরূপে নিঃশেষ না হয়ে যাওয়া। এ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন-
https://www.ifatwa.info/70964
সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
আপনার স্বামী টাকা জমা করতে করতে যেদিন ৫২.৫ ভড়ি রূপার সমপরিমাণ টাকা জমিয়েছেন, সেই দিন থেকে উনার যাকাতের বৎসর শুরু হয়েছে, মধ্যখানে যত টাকা এড হবে, সেইগুলির যাকাতের হিসাবও প্রথমের নেসাব পরিমাণ টাকার সাথে মিলিত হয়ে, ঐ নেসাব পরিমাণ টাকার বৎসর যেদিন পূর্ণ হবে, সেদিন সবগুলো টাকার যাকাত ফরয হবে।
(২) ইহরাম অবস্থায় পায়ে ব্যান্ডেজ দিলে একটি বকরি জবাই করে বা অথবা ৬ জন মিসকিনকে ১কেজি ৬৫০ গ্রাম করে আটা সদকাহ করতে হবে কিংবা তিনটি রোযা রাখতে হবে।
أما لو لبسھما قبل القطع یوماً فعلیہ دم وفي أقل صدقة۔ لباب (رد المحتار ۳: ۵۰۰، ط: مکتبة زکریا دیوبند) ، وإن… لبس لعذر خیر، إن شاء ذبح شاة وإن شاء تصدق بثلاثٰة علی ستة مساکین، وإن شاء صام ثلاثہ أیام (ملتقی الأبحر مع المجمع والدر، ۱: ۴۳۳، ط: دار الکتب العلمیة بیروت) ، ومثلہ في الدر المختار (مع الرد ۳: ۵۹۰، ۵۹۱) ، و فی الرد (۳: ۵۹۱) : ومن الأعذار الحمی والبرد والجرح والقرح والصداع والشقیقة والقمل، ولا یشترط دوام العلة ولا أداوٴھا إلی التلف؛ بل وجودھا مع تعب ومشقة یبیح ذلک الخ۔