আস্সালামুআলাইকুম ওয়া রহমাতুল্লহ উস্তাদ,
উস্তাদ আমার প্রশ্নটা হলো, আমি একজন মেয়ে (অবিবাহিত) এবং আমি আমার বাসায় ইতিকাফে বসতে আগ্রহী। কিন্তু আমার একটা সমস্যা হলো আমার নানু বিছানায় পরা রোগী, ওনাকে উঠতে - বসাতে একজনের প্রয়োজন হয়, আমি ছাড়া এক কেউ এই কাজটা করার মতন নেই। এখন আমি কি আমার এতেকাফ এর জায়গা ছেড়ে ওনাকে উঠাতে, বসাতে বা শুয়াতে, কোনো কাজে যেতে পারি ? এটা কি বৈধ হবে নিয়ম অনুযায়ী ?
নরমালি ১-২ মিনিট লাগে কাজটা করতে। একবার উঠিয়ে দিয়ে আসি, তারপর ২০-২৫ মিনিট পর আবার যেতে হয়, এমন। দিনে ৫-৬ বার (ম্যাক্সিমাম) কিন্তু কখনও উনি অসুস্থ হলে আবার কোনো কাজের ক্ষেত্রে ৩০-৪৫ মিনিট লাগতে পারে। আল্লাহ মাফ করুক। এখন উনি আলহামদুলিল্লাহ্ সুস্থ।