ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
সুন্নত ইতিকাফ ফাসিদ হলে যেইদিনের ইতিকাফ ফাসিদ হবে সেই দিনের ইতিকাফকে কাযা করতে হবে। কাযা করার পদ্ধতি হল, একদিন একরাতের ইতিকাফ রোযা সহ মসজিদে করতে হবে। চায় রমজানে হোক বা রমজান ব্যতিত অন্য সময়ে হোক। সূর্যাস্তের পূর্বে মসজিদে চলে যেতে হবে। এবং পরবর্তী দিন রোযা রাখতে হবে। অতঃপর সূর্যাস্তের পর মসজিদ থেকে বাড়ীতে চলে যাবে। নারীরা ঘরের মধ্যেই ইতিকাফের কাযা আদায় করবে।
ঈদুল ফিতর, ঈদুল আযহা এবং তাশরীক (তথা ১০ থেকে ১৩ জ্বিলহজ্ব) দিন সমূহে ইতিকাফ কাযা করা যাবে না। কেননা এই দিন সমূহে রোযা রাখা নিষিদ্ধ।
এ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন- https://www.ifatwa.info/7540
সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
রমজানের ১০ দিনের সুন্নাতে মুয়াক্কাদাহ ইতিকাফ শুরুর পর ভেঙে গেলে কাযা আদায় করতে হবে।