আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লহি ওয়া বারকাতুহ্
১) আমি একজন মেয়ে, অবিবাহিত। ২০ তম রমজানে দিনের বেলা স্বপ্নে দেখি আমার একজন পুত্র সন্তান আছে, তাকে স্তন্যপান করাচ্ছি, তার বাথরুম পরিষ্কার করছি।আবার শুধু স্বপ্নেই ভাবছি বার বার তার বাবা কে, সে কবে জন্ম গ্রহন করছে, আমি কিভাবে তার মা হলাম?? আমি স্বপ্নেই বুঝতে পারছি আমি অবিবাহিত। ঘুম থেকে উঠার পর কি দেখলাম মনে ছিলো না অনেক্ষন পর এটা মনে পরে অনেক অসস্থি লাগছিল। এটার মানে কি হতে পারে?
২) আমার বিয়ে বন্ধের যাদুর কিছু লক্ষন আছে,তাই আমি iom এ করা রুকইয়া কোর্স অনুযায়ী রুকইয়া করি এবং বেশি করে দোয়া করি আল্লাহ যেন যাদু যেখানে আছে নষ্ট করে দেয়।তো তখন একদিন স্বপ্ন দেখি, স্বপ্নে তখন রাতের শেষ প্রহর চলমান আমি আম্মুর কববের পাশে দাড়িয়ে আছি আর দেখছি আম্মুর কবর থেকে লাশটা উঠানো, আম্মু একদম অক্ষত অবস্থায়, যদিও আম্মু মারা গেছে ৬ মাস চলত তখন,আম্মুর চুল খোলা ছিল আমি তা একটি বালিশ দিয়ে ঢেকে দেই। আমি আম্মুর মুখের দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে ছিলাম হঠাৎ দেখলাম, আম্মু মিটিমিটি চোখ আর ঠোট নাড়ছে।পরে তখন আমার মনে হলো লাশে হয়তো জ্বীন ভর করে আছে তাই এমন হচ্ছে, এমন সময় কিছু হুজুর আসে আমি বাসায় চলে আসি।আবার পরে দেখি কবর থেকে বড় একটা যাদু মিশ্রিত বই উদ্ধার করা হয়।বইটা তখন কিছু পর্দাশীল মহিলারা নিয়ে যায়৫/৬ জন হবে ,তারা নাকি এটা নষ্ট করে দিবে।আর কিছু হুজুরকে দেখতে পাই তারা আমার আম্মুর লাশটাকে আবার সুন্দর করে কবরে রেখে দেয়। এই স্বপ্নের মানে কি? এটা এখনো আমার কাছে অনেক স্পষ্ট লাগে সবকিছু ঘটনা
৩) এই স্বপ্নটা ৩/৪ বছর আগে দেখি।এটা আমাকে অনেক ভাবায় তাই ব্যাখ্যা জানতে চাই। দেখি যে, আমি ছাদে শুয়ে আছি দক্ষিণ দিকে মাথা দিয়ে, আকাশের দিকে তাকাতেই হঠাৎ দেখি একটা সাদা বাতাসের ঘুর্ণির মতো আমার দিকে আসছে,ঘূর্ণিটা বেশি বড় না ২ হাত হবে,তবে একদম ধবধবে সাদা। এসেই আমার বুকের মাঝখানে চাপ দিচ্ছে যেন রুহু বের হয়ে যাবে,সেসময় আমি মনে মনে কালিমা পড়ছিলাম । তখন আমি এটাকে বলছি, আমাকে মেরো না,আর এটা আমাকে বলতেছে কেন তুমি মরতে চাও না,তুমাকে এখন মরতে হবে।আমি তখন বলছি, মরতে চাই তবে এখন না আল্লাহর ইবাদত করে ভালো হয়ে এরপর মরতে চাই।
এই স্বপ্নের সব কিছুই এখনও খুব স্পষ্ট করে মনে আছে। এর মানে কি?
*** আমি পরিপূর্ণ দ্বীন মেনে চলার চেষ্টা করি, মাহরামও মেইনটেইন করি,তবুও কেন এমন স্বপ্ন দেখি।