আসসালামু আলাইকুম উস্তায,
আমি জানি জীবনের সকল কাজের উদ্দেশ্যে থাকতে হবে আল্লাহর সন্তুষ্টি অর্জন।একটা উদাহরণ দেই যেমন,শ্বশুরবাড়ি বা বাবার বাড়িতে একটা কাজ আমার জন্য করা বাধ্যতামূলক না বা আমি না করলেও সমস্যা নেই।তবে যদি কাজটা আমি করে দেই তবে তারা(মা,শ্বশুর/শাশুড়ি,বা যে কেউ) খুশি হবে,আমাকে ভালো জানবে।তো আমি যদি চাই তারা আমাকে ভালো জানুক,খুশি হোক তাহলে কি এমনটা আশা করা আমার উচিত হবে?এখানে তো আল্লাহর সন্তুষ্টির কথা ভাবনায় আসেনা।তবে ইবাদাত করার ক্ষেত্রে তো অবশ্যই আল্লাহর সন্তুষ্টি ছাড়া আর কাউকে খুশি করা বা ভালো জানার উদ্দেশ্যে করিনা।
২..আরেকটি প্রশ্ন,এই ধরনের স্বেচ্চামূলক কাজ না করে যদি ওই সময়ে আমি আল্লাহর ইবাদাত করি তাহলে কোনটা উত্তম হবে?
৩.শ্বশুরবাড়িতে তো সবাই চায় বউরা সব কাজ করুক,টাকা পয়সা খরচ করুক বেশি বেশি তাহলে সে বউ বা সেই ছেলে ভালো।তো আমি আসলে বুঝতেছিনা তাদের কাছে ভালো হওয়ার জন্য কি আমার সবকিছু করা চেষ্টা করা উচিত?নাকি যা না করলেই না,না করলে কথা শুনবো সেগুলা করবো?আমি বুঝতেছিনা কতটা করবো তাদের জন্য?এখানেও তো মানুষের কথাকে ভয় করে কাজকর্ম করতে যাই,এটার জন্য কি গুনাহ হবে?এই ব্যাপারে কিভাবে আল্লাহর সন্তুষ্টি অর্জন করবো?