ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
হযরত কা'ব ইবনে উজরাহ রাযি থেকে বর্ণিত,
ﻭﻋﻦ ﻛﻌﺐ ﺑﻦ ﻋﺠﺮﺓ ﺭﺿﻲ ﺍﻟﻠﻪ ﻋﻨﻪ ﻗﺎﻝ : ﻗﺎﻝ ﻟﻲ ﺭﺳﻮﻝ ﺍﻟﻠﻪ ﺻﻠﻰ ﺍﻟﻠﻪ ﻋﻠﻴﻪ ﻭﺳﻠﻢ : ( ﻭﺍﻟﺼﺪﻗﺔُ ﺗُﻄْﻔِﺊُ ﺍﻟﺨﻄﻴﺌﺔ ﻛﻤﺎ ﻳُﻄْﻔِﺊُ ﺍﻟﻤﺎﺀُ ﺍﻟﻨﺎﺭَ ) ﺍﻟﺘﺮﻣﺬﻱ ( 614 )
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাহিসসালাম আমাকে বলেছেন,সদকাহ ভূলভ্রান্তিকে এমনভাবে মিটিয়ে দেয় যেভাবে পানি আগুনকে মিটিয়ে দেয়। (তিরমিযি-৬১৪)
আনাস ইবনে মালিক রাযি থেকে বর্ণিত রয়েছে
: ﻗَﺎﻝَ ﺭَﺳُﻮﻝُ ﺍﻟﻠَّﻪِ ﺻَﻠَّﻰ ﺍﻟﻠَّﻪُ ﻋَﻠَﻴْﻪِ ﻭَﺳَﻠَّﻢَ : "
ﺍﻟﺼَّﺪَﻗَﺔُ ﺗَﻤْﻨَﻊُ ﺳَﺒْﻌِﻴﻦَ ﻧَﻮْﻋًﺎ ﻣِﻦْ ﺃَﻧْﻮَﺍﻉِ ﺍﻟْﺒَﻠَﺎﺀِ ، ﺃَﻫْﻮَﻧُﻪُ ﺍﻟْﺠُﺬَﺍﻡُ ، ﻭَﺍﻟْﺒَﺮَﺹُ( ﺍﻟﻜﺘﺐ » ﺍﻟﺒﺮ ﻭﺍﻟﺼﻠﺔ ﻻﺑﻦ ﺍﻟﺠﻮﺯﻱ »
ﺭﻗﻢ الحديث 279)
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাহিসসালাম বলেন,সদকাহ সত্তর প্রকার বালামুসিবত কে দূর করে দেয়,যার মধ্য থেকে সর্বনিম্ন পর্যায়ের বালামুসিবত হল কুষ্ঠরোগ,এবং শ্বেতরোগ।আল-বির্রু ওয়াসসিলাহ-২৭৯;আল্লাহ আমাদের সকলকে ক্ষমা করুক।আমীন।এ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন-
https://www.ifatwa.info/24164
সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
স্বপ্নে দাত পড়তে দেখা সহ আপনার সবগুলো স্বপ্নেরই ইতিবাচক ও নেতিবাচক দুই রকম ব্যখ্যা রয়েছে। কাজেই আপনার প্রতি আমাদের নাসিহা হল, আপনি নেক আমল করবেন। পাশাপাশি সাধ্যানুযায়ী দান সদকাহ করতে থাকবেন। আল্লাহ আপনাকে হেফাজত করুক।আমীন।