আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসা মূলত জীন ও শয়তানের প্রভাবে হয়, যার জন্য রুকিয়া করা প্রয়োজন। রুকইয়াহ ফ্রি সেশনের জন্য… এখানে ক্লিক করুন

0 votes
66 views
in যাকাত ও সদকাহ (Zakat and Charity) by (7 points)
১। একজন বোনের ভালো ফ্যামিলিতে বিয়ে হয়ছে তাদের উপড় যাকাত ফরয কিন্তু তার ভাইয়ের ফ্যামিলি যাকাতযোগ্য সেক্ষেত্রে কি বোন তার যাকাতের টাকা তার ভাইকে দিতে পারবে??

২ । আবার বোনের বিয়ে হয়নি একই ফ্যামিলিতে থাকে তাহলে কি বোন ভাইকে যাকাত দিতে পারবে?

৩। একটা ফ্যামিলির নিজস্ব জমি আছে ৩ বিঘা।পরিবারে ৭ জন সদস্য।বাবা বেচে নাই।।বড় ভাই সংসার চালাই ।বড় ভাই এক মাত্র উপার্জন করেন।মা অসুস্থ।বোন টিউশন করে যেটুকু পারেন পরিবারে সাহায্য করেন।কিন্তু এই ৩ বিঘা জমিতে ফসল আবাদ করে যা আসে তা দিয়ে ফ্যামিলির খাওয়া পড়া কোনোরকম চলে যায়।কিন্তু প্রতিবছরে ৫০ হাজার টাকা ঋন করা লাগে চাষের পিছনে।এখনো একটা জমি বন্ধক দেয়া আছে ৫০ হাজার আর ব্যাংকে ৫০ হাজার ঋন আছে আরো বেশ কিছু জায়গায় অল্প অল্প করে বেশ ভালো এমাউন্ট ঋন হয়ে গেছে।।এভাবে প্রতিবছর ই ৫০ হাজার করে ঋন হতেই থাকছে।৪ টা গরু আছে ।এর মধ্যে বাছুর গুলা বিক্রি করেও সংসারেই খরচ করা হয়।অল্প কিছু জমি আছে যেগুলা আবাদ যোগ্য না হওয়ায় গাছ লাগানো আছে।আর বড় ভাইয়ের ছেলে মেয়ে ২ টা মাদ্রাসায় পড়ে যাদের মাসিক বেতন ১২০০ টাকা দিতে হিমশিম খেতে হচ্ছে।

এখন আমি জানতে চাচ্ছি এই পরিবার কি যাকাতযোগ্য?? আর এর বোনের কিছু স্বর্ন আছে এবং টিউশনের টাকা থেকে হজ্জ উমরার নিয়াতে প্রতিমাসে কিছু টাকা জমান নিজের জন্য।যার ফলে বোনের উপড় যাকাতের নিসাব পুর্ন হয়ে যাকাত ফরয হয়ছে।।এখন এই বোন কি তার এই যাকাতের টাকা তার ভাইকে কি দিতে পারবে?


৪।তাহাজ্জুত নামাযে সুরা মিলানোর সময় একই সুরা বারবার বা ছোট কয়েকটি সুরা এক রাকাতেই দিতে চাই সেক্ষত্রে কি সুরার শুরুতে প্রত্যেক বারই বাসমালা পড়তে হবে?

৫।কুরানে দুয়া এর আয়াত যেগুলা আছে যেমন ৪২ টা বা কম বেশি কুরানিক দুয়া আছে এগুলা যদি আমি নামাযের কিরাতে দিতে চাই সেক্ষেত্রে কি একটা আয়াত এক রাকাতে দেয়া যাবে যেহেতু কিছু আয়াত ছোট থাকে।অথবা এই আয়াত গুলা থেকেই এক এক সুরার ২/৩ টা আয়াত এক রাকাতেই দেয়া যাবে কিনা? দিলে প্রতিবার ই কি বাসমালা পড়তে হবে?

৬। আমরা হিফাযতের নিয়াতে সকাল সন্ধ্যা বা ফরয নামাযের পর ৩ কুল যখন পড়ি তখন কি প্রত্যেকবার ই ৩ কুলের আগে ৩ বার বাসমালা পড়তে হবে?ঘুমানোর আগেও ৩ বার করে করে ৯ বার পড়া হয় বাসমালা ও কি ৯ বার ই পড়তে হবে?

1 Answer

0 votes
by (764,700 points)
জবাবঃ-
بسم الله الرحمن الرحيم

https://ifatwa.info/71830/ নং ফতোয়াতে উল্লেখ রয়েছে, 

আল্লাহ সুবহানাহু ওয়া তা'আলা বলছেন

إِنَّمَا الصَّدَقَاتُ لِلْفُقَرَاء وَالْمَسَاكِينِ وَالْعَامِلِينَ عَلَيْهَا وَالْمُؤَلَّفَةِ قُلُوبُهُمْ وَفِي الرِّقَابِ وَالْغَارِمِينَ وَفِي سَبِيلِ اللّهِ وَابْنِ السَّبِيلِ فَرِيضَةً مِّنَ اللّهِ وَاللّهُ عَلِيمٌ حَكِيمٌ

যাকাত হল কেবল (১)ফকির, (২)মিসকীন, (৩)যাকাত উসূলকারী ও (৪)যাদের চিত্ত আকর্ষণ প্রয়োজন তাদের হক (৫)এবং তা দাস-মুক্তির জন্যে ও (৬)ঋণগ্রস্তদের জন্য, (৭)আল্লাহর পথে জেহাদকারীদের জন্যে এবং(৮) মুসাফিরদের জন্যে, এই হল আল্লাহর নির্ধারিত বিধান।আল্লাহ সর্বজ্ঞ, প্রজ্ঞাময়।(সূরা আত-তাওবাহ-৬০)

কে যাকাত খেতে পারবে?

وَلَا يُشْتَرَطُ النَّمَاءُ إذْ هُوَ شَرْطُ وُجُوبِ الزَّكَاةِ لَا الْحِرْمَانِ كَذَا فِي الْكَافِي. وَيَجُوزُ دَفْعُهَا إلَى مَنْ يَمْلِكُ أَقَلَّ مِنْ النِّصَابِ، وَإِنْ كَانَ صَحِيحًا مُكْتَسَبًا كَذَا فِي الزَّاهِدِيِّ.

অর্থাৎ-নেসাব পরিমাণ মাল(নামী তথা বাড়ন্ত হোক বা না হোক,শরীয়তে নামী মাল চার প্রকার যথা-স্বর্ণ,রূপা বা টাকা,ব্যবসার মাল,গবাদি পশু)
এর মালিক না হলে যাকাত খাওয়া যাবে যদি প্রয়োজন থাকে।তাই গায়রে নামী বা অবাড়ন্ত মালের নেসাব পরিমাণ কেউ মালিক হলে যদিও তার উপর যাকাত আসবে না তথাপিও সে যাকাতের মাল খেতে পারবে না।আর কোনো প্রকার মালই যদি কারো কাছে নেসাব পরিমাণ না থাকে তাহলে সে সুস্থ উপার্জন স্বক্ষম হওয়া সত্তেও তার জন্য যাকাতের মাল খাওয়া জায়েয আছে।
(ফাতাওয়া হিন্দিয়া-১/১৮৯) 

যে ব্যাক্তি নেসাব পরিমান সম্পদের মালিক নন,সেই ব্যাক্তি শরীয়তের পরিভাষায় ধনী নয়,সে ফকির।
সুতরাং সেই ব্যাক্তিকে যাকাত দেয়া যাবে।

আরো জানুনঃ- 

★সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনি ভাই/বোন,
প্রশ্নে উল্লেখিত ছুরতে তার ভাই যেহেতু নেসাব পরিমান সম্পদের মালিক নয়, সুতরাং তাকে যাকাত দেয়া যাবে।

কোন কোন আত্মীয়কে যাকাত দেয়া যায়না,এ সংক্রান্ত জানুনঃ- 

(০২)
সে নেসাব পরিমান সম্পদের মালিক না হলে,  তাকে যাকাত দেয়া যাবে।

(০৩)
এক্ষেত্রে পুরো ফ্যামিলির সম্পদের হিসাব না করে প্রত্যেকের সম্পদের আলাদা আলাদা হিসাব বের করতে হবে।

এক্ষেত্রে যার মালিকানায় নেসাব পরিমাণ সম্পদ নেই, তাকে যাকাত দেওয়া যাবে।

বোন যাকাতের টাকা তার দরিদ্র ভাইকে দিতে পারবে।

(০৪)
হ্যাঁ, পড়তে হবে। 

(০৫)
ফরজ নামাজে এমনটি না করে আপনি নফল নামাজে এভাবে সে আয়াতগুলি পড়তে পারেন।

এক্ষেত্রে প্রতিবার বিসমিল্লাহ পড়া আবশ্যক নয়।

(০৬)
হ্যাঁ, পড়তে হবে।


(আল্লাহ-ই ভালো জানেন)

------------------------
মুফতী ওলি উল্লাহ
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

...