আস সালামু আলাইকুম,
প্রায় সময় আমকে আমার পিতা আমার পড়াশোনা,যাতায়াত, খাবার কেনা ও প্রয়োজনীয় খরচের জন্য টাকা প্রদান করেন। তো খরচ শেষে মাঝের মধ্যে ভাঙতি কিছু টাকা অবশিষ্ট থাকে। আমার পিতা সাধারনত কম টাকা ফেরত আসলে তা আর নেন না, দিয়ে দেন। কিছু সময় খরচের জন্য নিরধারিত টাকা আমাকে সম্পূর্ণ ভাবে দিয়ে দেওয়া হয়। অনেক সময়ে আমার থেকে হিসাব গ্রহণ করা হয় কোথায় কীভাবে, কতো টুক টাকা ব্যয় ও খরচা হলো। সচরাচর যখন ২০০ র অধিক টাকা ফেরত আসে তখন তা গ্রহণ করে আর যখন তিনি জানেন যে অধিক টাকা ফেরত পাবার সম্ভাবনা রয়েছে, তখন আগে থেকেই বলে দেন অবশিষ্ট টাকা ফেরত দেওয়ার জন্য। তাই যখন ২০০ এর অধিক টাকা ফেরত আসে তখন আমি তা ফেরত দেই, কিন্তু এর কম টাকা ফেরত আসলে দেই না এবং আমার পিতা তা সাধারনত জানেন ও ধারণা রাখেন এই প্রসঙ্গে যে প্রায় সময় খরচের পর কিছু সামান্য টাকা অবশিষ্ট থাকে ও রয়েছে, কিন্তু তিনি নিজে থেকে তা কখনোই ফেরত চাননি। প্রায় সময়ই খুচরা টাকা(২০০ র নিচে) ফেরত দিতে গেলে তা আবার আমার নিকটে ফিরিয়ে দেওয়া হয়।
এখন আমার প্রশ্ন হচ্ছে, যেহুতু আমার পিতা কম টাকা ফেরত আসলে গ্রহণ করেন না, দিয়ে দেন তো স্বল্প পরিমাণ খুচরা টাকা ফেরত আসলে কী আমি তা গ্রহণ করতে পারবো? নাকি আমার প্রতি বারেই আমার পিতা থেকে অনুমতি নিতে হবে? তাকে জানাতে হবে?