আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসা মূলত জীন ও শয়তানের প্রভাবে হয়, যার জন্য রুকিয়া করা প্রয়োজন। রুকইয়াহ ফ্রি সেশনের জন্য… এখানে ক্লিক করুন

0 votes
83 views
in বিবিধ মাস’আলা (Miscellaneous Fiqh) by (4 points)
আসসালামু আলাইকুম শায়েখ, সাউদিতে চাকুরি করি এক কোম্পানিতে প্রায় ৬.৫ বছর যাবত, প্রথম প্রথম নিয়মিত বেতন মাসে মাসে সময়মত পরিশোধ করে দিত। বিগত কয়েক বছর যাবত বেতন মাস পেরিয়ে পরের মাসের কোন সময় ১০ তারিখ, কোন সময় ১৪,১৫ তারিখেও দেয়, খাবার ও হাত খরছ আছে সাথে আরো অনেক খরছ আছে নিজে থেকে কখনো হাত খরছের টাকা দেয়না, চেয়ে মাজে মাজে কিছু টাকা নেই হাত খরচের জন্য, এরজন্যও কথা শোনতে হয়, আরো অনেক সমস্যায় আছি আল্লাহর কাছে দোয়া করে যাচ্চি সব জেন ঠিক করে দেন আল্লাহ, শায়েখ আমার জানার বিসয় এই যে মাসের বেতন সময়মত দেয়না, এতে কি জুলুম না ? এরপরে চাকুরিতে জয়েন করার পুর্বে জানতাম জুমাবার ছুটি কাজ করলে টাকা পাব, এখন মাজে মাজেই আমাকে দিয়ে জুমা বারে কাজ করিয়ে নেয় এইটা কি জুলুম না? নতুন করে চার বছরের চুক্তি করছে গত বছর জানুয়ারিতে অই চুক্তি করার সময় একটা শর্ত ছিল এমন যে আমি চাকুরি রেখে বাংলাদেশ চলে যেতে চাইলে আমাকে ২৫ হাজার রিয়াল জরিমানা দিয়ে এরপরে যেতে হবে, আর আমাকে চাকুরি থেকে বের করে দিলে আমাকে দিবে ১০০ রিয়াল আমি অই সময় প্রতিবাদ করলেও শেস পর্যন্ত চুক্তি করতেই হইছে আমাকে, মোমাইলে নিয়ে ইনটারনেটে চুক্তি করেছে, শায়েখ নানা কারনে আমার এই চাকুরিটা আর করতে মন চাচ্চে না, এখন আমি দেশে যেতে চাইলে অই চুক্তির ২৫ হাজার রিয়াল পরিশোধ করে এরপরে যাইতে বলে এখন আমার কি করনিয়? চুক্তিটা এক প্রকার জোর করে করেছে আরবিতে অনেক কিছুই লেখা ছিল আমি মোবাইলে অনুবাদ করে যেসব জিনিস যেমন ২৫ হাজার রিয়াল উল্লেখ করেছিল আমি প্রতিবাদ করেছি কিন্তু কিছুই হয়নি।

1 Answer

0 votes
by (814,710 points)
ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
কাসীর ইবনু আবদুল্লাহ ইবনু আমর ইবনু আওফ (রাঃ) হতে পর্যায়ক্রমে তার বাবা ও দাদার সূত্রে বর্ণিত আছে,
حَدَّثَنَا الْحَسَنُ بْنُ عَلِيٍّ الْخَلاَّلُ، حَدَّثَنَا أَبُو عَامِرٍ الْعَقَدِيُّ، حَدَّثَنَا كَثِيرُ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ عَمْرِو بْنِ عَوْفٍ الْمُزَنِيُّ، عَنْ أَبِيهِ، عَنْ جَدِّهِ، أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ " الصُّلْحُ جَائِزٌ بَيْنَ الْمُسْلِمِينَ إِلاَّ صُلْحًا حَرَّمَ حَلاَلاً أَوْ أَحَلَّ حَرَامًا وَالْمُسْلِمُونَ عَلَى شُرُوطِهِمْ إِلاَّ شَرْطًا حَرَّمَ حَلاَلاً أَوْ أَحَلَّ حَرَامًا " . قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ .
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ মুসলিমদের একে অপরের সাথে সন্ধি স্থাপন করা জায়িয। কিন্তু বৈধকে অবৈধ অথবা অবৈধকে বৈধ করার মত সন্ধি চুক্তি জায়িয নেই। মুসলিমগণ তাদের একে অপরের মধ্যে স্থিরকৃত শর্তাবলী মেনে চলতে বাধ্য। কিন্তু হালালকে হারাম অথবা হারামকে হালাল করার মত শর্ত বৈধ নয় (তা বাতিল বলে গণ্য হবে)।
জা'মে তিরমিযি-১৩৫২, পৃষ্টা-৪৮৭, সুনানু ইবনু মা'জাহ-২৩৫৩)

সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
কোনো মুসলমান বা প্রতিষ্ঠান কিংবা সরকারের সাথে যতসব চুক্তি করা হবে, একজন মুসলমানের জন্য সেই সব চুক্তি পালন করা ওয়াজিব যদি তাতে শরীয়ত বিরোধী কোনো কর্মকাণ্ড না থাকে। কাজ ছেড়ে দিলে ২৫ হাজার রিয়াল জরিমানার যেই চুক্তিতে আপনি সই করেছেন, সেটা শরীয়ত বিরোধী। সুতরাং পালন করা ওয়াজিব হবে না। তবে অযথা চাকুরি থেকে অভ্যাহতি গ্রহণও জায়েয হবে না। বরং যথাসম্ভব সেখানে চাকুরী করা উচিত। প্রশ্নে বর্ণিত যেইসব বিষয়াবলি উল্লেখ করেছেন, এগুলো জুলুমের অন্তর্ভুক্ত।


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...