আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসা মূলত জীন ও শয়তানের প্রভাবে হয়, যার জন্য রুকিয়া করা প্রয়োজন। রুকইয়াহ ফ্রি সেশনের জন্য… এখানে ক্লিক করুন

0 votes
99 views
in পবিত্রতা (Purity) by (13 points)
আসসালামু আলাইকুম।
কাপড়ে বাচ্চার প্রসাব লেগেছে, এমন কাপড় ধোয়ার সময়, পরনের কাপড়ে নাপাক পানির ছিটা আসল। পরবর্তীতে গোসল করার সময় বেশি পরিমাণে পানি প্রবাহিত করার মাধ্যমে( মানে গোসলে যে মগ দিয়ে মাথায় পানি ঢালা হয়,যা গা গড়িয়ে নিচে যায়) মনের মধ্যে ধারণা হলো যে নাপাকি চলে গেছে।
১.তাহলে কি পরনের কাপড় পাক হয়ে গেছে ধরে নিব?

২. এভাবে কাপড় পাক না হলে তো ঐ কাপড় পরা থাকলে শরীরও পাক হবে না?

1 Answer

0 votes
by (814,710 points)
ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
নাপাক কাপড় পরিহিত অবস্থায় গোসল করলে যদি এই পরিমাণ পানি ঢালা হয় যে, নাজাসতকে ভাসিয়ে নিয়ে যায়, তাহলে কাপড় পবিত্র হয়ে যাবে এবং শরীরও পবিত্র হবে। যেহেতু কেউই বেশী পরিমাণ পানি ঢালে না, তাই সতর্কতামূলক পৃথকভাবে কাপড় ধৌত করা উচিত।

لما فى فتح القدير:”قال ابو یوسف فی ازار الحمام اذا صب علیہ ما ء کثیر و ھو علیہ یطھر بلا عصر “(فتح القدیر، جلد 1،صفحہ 210،مطبوعہ:بیروت)

وفى البحر الرائق :” إذا صب الماء على الثوب النجس إن أكثر الصب بحيث يخرج ما أصاب الثوب من الماء وخلفه غيره ثلاثا فقد طهر“(البحر الرائق، جلد1،صفحہ 412،مطبوعہ:کوئٹہ)

وفى البحر الرائق:”ولا يخفى أن الإزار المذكور إن كان متنجسا فقد جعلوا الصب الكثير بحيث يخرج ما أصاب الثوب من الماء ويخلفه غيره ثلاثا قائما مقام العصر كما قدمناه عن السراج فحينئذ لا فرق بين إزار الحمام وغيره "۔(البحر الرائق، جلد1،صفحہ 413،مطبوعہ:کوئٹہ)

وفى البحر الرائق”لأن الجريان بمنزلة التكرار والعصر والمعتبر غلبة الظن هو الصحيح“(البحر الرائق، جلد1،صفحہ 412،مطبوعہ:کوئٹہ)


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

0 votes
1 answer 467 views
...