আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসা মূলত জীন ও শয়তানের প্রভাবে হয়, যার জন্য রুকিয়া করা প্রয়োজন। রুকইয়াহ ফ্রি সেশনের জন্য… এখানে ক্লিক করুন

0 votes
669 views
in সালাত(Prayer) by (60 points)
আসসালামুয়ালাইকুম।

শায়েখ নামাজ শেষে আমি দেখতে পাই আমার লুঙ্গি তে উরুর নিকট ছোট একটি ছিদ্র আছে ।এ অবস্থায় আমার করণীয় কি সহিহ সুন্নাহর আলোকে জানতে চাই।।।

্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য

1 Answer

0 votes
by (814,710 points)
ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
নামাযের মধ্যে সতরের আওতাধীন কোনো একটি অঙ্গের এক চতুর্থাংশ যদি স্বেচ্ছায় খুলা হয়,তাহলে এক মুহুর্তের জন্য খুলা হলেও নামায ফাসিদ হয়ে যাবে।কিন্তু যদি অনিচ্ছায় এক চতুর্থাংশ খুলে যায়,তাহলে তিন তাসবিহ (সুবহানা রাব্বিয়াল আ'লা) পরিমাণ সময় পর্যন্ত খুলে গেলে নামায ফাসিদ হবে। কিন্তু যদি তিন তাসবিহ পরিমাণ সময় থেকে কম হয়,কিংবা এক চতুর্থাংশ থেকে কম হয়,তাহলে  নামায ফাসিদ হবে না।

নামাযের মধ্যে অঙ্গের হিসাব কিছুটা ভিন্ন রকমের।নাভী থেকে নিয়ে লজ্জাস্থানের উপরী ভাজ পর্যন্ত একটি অঙ্গ। এই অঙ্গের এক চতুর্থাংশ যদি নামাযে খুলে যায়,এবং ইচ্ছাকৃত হয়,তাহলে নামায ফাসিদ হয়ে যাবে।(আহসানুল ফাতাওয়া-৩/৩৯৯)

ঢেকে রাখা অঙ্গগুলোর কোনো একটির এক-চতুর্থাংশ বা এর অধিক ইচ্ছাকৃত এক মুহূর্তের জন্য খুললেও নামাজ নষ্ট হয়ে যাবে। আর যদি অনিচ্ছাকৃত এক-চতুর্থাংশ বা ততোধিক খুলে যায়, তাহলে তিন তাসবিহ পরিমাণ সময় খোলা থাকলে নামাজ নষ্ট হয়ে যাবে। এক-চতুর্থাংশের কম হলে চাই ইচ্ছায় হোক বা অনিচ্ছায় নামাজ নষ্ট হবে না।যদি একাধিক জায়গায় সামান্য করে খোলা থাকে,
তাহলে এর সমষ্টি ছোট একটি অঙ্গের এক-চতুর্থাংশ পরিমাণ হলেও নামাজ হবে না- (রদ্দুল মুহতার ১/৩৭৯,তাবয়ীনুল হাক্বায়েক্ব ১/৯৭)।

সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
লুঙ্গির ছিদ্রটি কত বড় সেটা আপনি বলেননি। যদি সামান্য পরিমাণের ছিদ্র হয়, তাহলে এদ্বারা আপনার নামাযের কোনো ক্ষতি হবে না। 


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

by (60 points)
ছিদ্রটি একটি কয়েন এর চেয়েও ছোট।।

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

0 votes
1 answer 684 views
+1 vote
1 answer 452 views
asked Sep 23, 2022 in সালাত(Prayer) by JJk (81 points)
...