আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসা মূলত জীন ও শয়তানের প্রভাবে হয়, যার জন্য রুকিয়া করা প্রয়োজন। রুকইয়াহ ফ্রি সেশনের জন্য… এখানে ক্লিক করুন

0 votes
487 views
in পরিবার,বিবাহ,তালাক (Family Life,Marriage & Divorce) by (67 points)
আসসালামু 'আলাইকুম

১, স্ত্রী যদি বলে আমাকে তালাক দেও এখুনি,স্বামী নিয়াত ছাড়া বলে 'আচ্ছা/ওকে 'তাহলে তালাক হবে?

২,স্ত্রী যদি তালাকের নিয়াতে বলে আমি চলে যাচ্ছি একবারে,,স্বামী যদি বলে 'আচ্ছা/অকে' তালাকের নিয়াত ছাড়া তাহলে পতিত হবে?

৩,স্বামী যদি স্ত্রীর অনুপস্থিতিতে তালাকের নিয়াত ছাড়া স্ত্রীর কথা মাথায় রেখে বলে 'তুমি বায়েন' তাহলে তালাক হবে?

1 Answer

0 votes
by (814,710 points)
edited by
ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
(১)স্ত্রী যদি বলে আমাকে তালাক দেও এখুনি,স্বামী নিয়াত ছাড়া বলে 'আচ্ছা/ওকে 'তাহলে তালাক পতিত হয়ে যাবে। কোনো প্রকার নিয়ত এতে প্রয়োজন নাই। কেননা এখানে তো স্পষ্টভাবে তালাকের আলোচনা করা হয়েছে। যাকে তালাকে সরিহ বলা হয়। আর তালাকে সরিহের জন্য নিয়তের কোনো প্রয়োজনিয়তা নাই।

(২)স্ত্রী যদি তালাকের নিয়াতে বলে আমি চলে যাচ্ছি একবারে,,স্বামী যদি বলে 'আচ্ছা/অকে'।
যেহেতু স্ত্রীর তালাক প্রদানের অধিকার নাই।এবং স্বামীর তালাকের নিয়ত নাই।এবং আলোচনায় তালাক শব্দও নাই। তাই নিয়ত না থাকলে এমতাবস্থায় তালাক পতিত হবে না।

(৩) স্বামী যদি স্ত্রীর অনুপস্থিতিতে তালাকের নিয়াত ছাড়া স্ত্রীর কথা মাথায় রেখে বলে 'তুমি বায়েন' তাহলে তালাক পতিত হবে না। কেননা বায়েন শব্দ কেনায়া। আর কেনায়া শব্দ দ্বারা তখনই তালাক পতিত হয়,যখন সাথে নিয়ত থাকে।


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

by (814,710 points)
+1
সংযোজন ও সংশোধন করা হয়েছে। 

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...