আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসা মূলত জীন ও শয়তানের প্রভাবে হয়, যার জন্য রুকিয়া করা প্রয়োজন। রুকইয়াহ ফ্রি সেশনের জন্য… এখানে ক্লিক করুন

0 votes
840 views
in কুরবানী (Slaughtering) by (11 points)
আমাদের বাসা থেকে ময়লা নিয়ে যায় এক লোক।সে হিন্দু।বলতেছে ইদের দিন কোরবানীর গোশত নিতে আসবে।

হিন্দু মানুষকে কি গোশত দেওয়া যাবে?
২) নামজে  অনেক সময় এমন হয় যে তাশাহুদ এ এক লাইন ভুলে পড়তে মনে নাই, বা দরুদ এ একটু ভুল হয়ে গেলো, তখন কি নামাজ পুনরায় পড়তে হবে? নাকি সিজদাহ সাহু দিলেই হবে?

৩) দুই সিজদার মাঝের দোয়া টা অল্প একটু পড়লে কি সমস্যা হবে? আমি পড়ি আল্লহুম্মাগফিরলি ওয়ার হামনি, ওয়াহদিনি।সম্পূর্ণ টা না বলে এভাবে অল্প একটু বললে কি নামাজে সমস্যা হবে?

1 Answer

0 votes
by (814,710 points)

ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
(১)
হিন্দুকে কুরবানির গোশত দেয়া যাবে। ( কিতাবুল ফাতাওয়া-৪/১৫০)

(২) সম্পূর্ণ তাশাহুদ পড়া ওয়াজিব। সুতরাং তাশাহুদের কোনো অংশ যদি কেউ না পড়ে, তাহলে শেষে সাহু সিজাদ দিতে হবে। 

اخْتَلَفَتْ أَقْوَال الْفُقَهَاءِ فِي هَذِهِ الْمَسْأَلَةِ عَلَى النَّحْوِ الآْتِي: ذَهَبَ الْحَنَفِيَّةُ إِِلَى أَنَّهُ يُكْرَهُ تَحْرِيمًا أَنْ يَزِيدَ فِي التَّشَهُّدِ حَرْفًا، أَوْ يَبْتَدِئَ بِحَرْفٍ قَبْل حَرْفٍ.
قَال أَبُو حَنِيفَةَ: وَلَوْ نَقَصَ مِنْ تَشَهُّدِهِ أَوْ زَادَ فِيهِ. كَانَ مَكْرُوهًا؛ لأَِنَّ أَذْكَارَ الصَّلَاةِ مَحْصُورَةٌ، فَلَا يُزَادُ عَلَيْهَا. ثُمَّ أَضَافَ ابْنُ عَابِدِينَ قَائِلاً: وَالْكَرَاهَةُ عِنْدَ الإِِْطْلَاقِ لِلتَّحْرِيمِ. (3)
[«الموسوعة الفقهية الكويتية» (12/ 37)]


(৩) দুই সিজদার মাঝের দোয়াকে সংক্ষেপেও পড়া যাবে। যেমন, আল্লহুম্মাগফিরলি ওয়ার হামনি ওয়ার-যুক্বনি, ইত্যাদি। 


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

0 votes
1 answer 362 views
0 votes
1 answer 495 views
...