আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসা মূলত জীন ও শয়তানের প্রভাবে হয়, যার জন্য রুকিয়া করা প্রয়োজন। রুকইয়াহ ফ্রি সেশনের জন্য… এখানে ক্লিক করুন

0 votes
352 views
in সালাত(Prayer) by (51 points)
১.দাঁতের মধ্যে খাদ্যকনা আটকে থাকলে উযু হবে কি?

২.এশার সালাতের সময় ৪ রাকাতের ফরজের শেষ রাকাতে তাশাহুদের সময় মনে হল মুখে কিছু আছে(খাবার/খাদ্যকনা).

পরে নামাজ শেষে দেখি আসলেও খাবার ছিল,যেটা কুলি করার সময় পরিষ্কার হয় নি।

আমার সালাত কি হয়েছে?নাকি দোহরাতে হবে?

৩.কুরবানির সময় এক গরুতে সাত নাম দেয়া হয়,তো মৃত পূর্বপুরুষ অনেক আছেন,সাত নামে হয় না,তাইলে এটা কি খুব জরুরি কিছু?

1 Answer

0 votes
by (814,710 points)
ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
(১)
https://www.ifatwa.info/6410  নং ফাতাওয়ায় আমরা বলেছি যে,
ওজুর ফরয চারটি যথাঃ-
(১)
চুলের গুড়া থেকে তুথনীর নিচ পর্যন্ত এবং এক কানের লতি থেকে অন্য কানের লতি পর্যন্ত সমস্ত মূখ ধৌত করা।
(২)
দুনু হাত কনুই সহ ধৌত করা।
(৩)
দুনু পা টাখনু সহ ধৌত করা।
(৪)
মাথার এক চতুর্তাংশ মাসেহ করা।

সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
াদাঁতের ফাকে কিছু আটকে থাকলে অজু হবে। কেননা অজুর চারটি ফরযের মধ্যে এটি নেই যে, মুখের ভিতরের সব জায়গাটুকুকে ধৌত করতে হবে। সুতরাং সমস্ত মুখে খাবার থাকলেও অজু হয়ে যাবে যদি অজুর চারটি ফরয কে আদায় করে নেয়া হয়। 


(২)
https://www.ifatwa.info/4966 নং ফাতাওয়ায় আমরা বলেছি যে, 
ইবনুল মুনযির রাহ বলেন,
" أَجْمَعَ أَهْلُ الْعِلْمِ عَلَى أَنَّ الْمُصَلِّيَ مَمْنُوعٌ مِنْ الْأَكْلِ وَالشُّرْبِ ، وَأَجْمَعَ كُلُّ مَنْ نَحْفَظُ عَنْهُ مِنْ أَهْلِ الْعِلْمِ عَلَى أَنَّ على مَنْ أَكَلَ أَوْ شَرِبَ فِي صَلَاةِ الْفَرْضِ عَامِدًا الْإِعَادَةَ "
সমস্ত উলামায়ে কেরাম একমত যে,নামাযে কোনো কিছু খাওয়া বা পান করা নিষিদ্ধ।এবং যে ব্যক্তি নামাযে ইচ্ছাকৃত কিছু খেয়ে ফেলবে বা পান করে ফেলবে,তাকে নামায দোহরাতে হবে।(আল-আওসাত-৫/১০৯)

সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
মুখে সামান্য খাদ্য থাকার দরুণ আপনার নামায ফাসিদ হবে না। এমনকি বেশী খাদ্য থাকলেও নামায ফাসিদ হবে না। হ্যা, একটি ছানাবোট সমপরিমাণ খাদ্য গিলে ফেললে তখন নামায ফাসিদ হয়ে যাবে। 

(৩) মৃতদের নাম দেওয়া জরুরী কিছু নয়। এটা মুস্তাহাব কুরবানি হিসেবে তাদের নামে মুস্তাহাব কুরবানি দেয়া যাবে। 


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

0 votes
1 answer 340 views
0 votes
1 answer 327 views
0 votes
1 answer 366 views
0 votes
1 answer 422 views
...