আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসা মূলত জীন ও শয়তানের প্রভাবে হয়, যার জন্য রুকিয়া করা প্রয়োজন। রুকইয়াহ ফ্রি সেশনের জন্য… এখানে ক্লিক করুন

0 votes
664 views
in বিবিধ মাস’আলা (Miscellaneous Fiqh) by (1 point)
আসসালামু আলাইকুম।
আমার বাবা (৬০) একজন  ব্যবসায়ী; মা (৫৫) সরকারি চাকুরিজীবি। বাবা, মা এবং দুই ভাইবোন নিয়ে সংসার। আল্লাহ ধনসম্পত্তিও দিয়েছেন। অনেক সুখের পরিবার হওয়ার কথা ছিল। বাবা বাদে বাকি সবাই ইসলাম বুঝে বুঝে প্র্যাকটিস করার চেষ্টা করি। বাবা পরকালের প্রতি বড়ই উদাসীন। তার উপর প্রায় ছয় বছর ধরে এক মহিলার সঙ্গে অনৈতিক সম্পর্ক। আমরা অনেক চেষ্টা করেছি ওই পাপের পথ থেকে ফিরিয়ে আনার। অনুনয় বিনয় করে, বুঝিয়ে, রাগ করে। এমনকি আমার দাদি, বাবার পা পর্যন্ত ধরেছিল। আমার চাচা, ফুপু কেউ তাকে বোঝানো বাদ যায়নি। কিন্তু কোনভাবেই ফেরানো যায়নি। বরং যেই তাকে এসব বোঝাতে যায়, সেই তার শত্রু বনে যায়। তাকে আর দু'চোখে দেখতে পারেনা। তার নামে মিথ্যা অপবাদ দিয়ে মানুষের সামনে হেয় করে। আপাতত শুধু আল্লাহর কাছে দু'আ করে যাচ্ছি। আমি সদ্য পড়াশোনা শেষ করে চাকুরির চেষ্টা করছি। বিসিএস রিটেন দিয়েছি। আমার ছোটবোন দশম শ্রেণীতে পড়ে। বাবা-মা দুজন আলাদা রুমে থাকে। বাবা খুব কমই আমাদের সাথে ভালো করে কথা বলেন। অশান্তি করেন অনেক বেশি। আর চোখের সামনে বাবা এসব কর্ম মেনে নিতে পারছিনা। আমি বুঝতে পারছিনা কি করা উচিত। নিরুপায় হয়ে এমন লজ্জাজনক একটা ব্যাপারে প্রশ্ন করতে বাধ্য হলাম। ইসলামী দৃষ্টিকোণ থেকে সমাধান দিবেন ইনশা-আল্লাহ।

1 Answer

0 votes
by (814,710 points)
বিসমিহি তা'আলা

জবাবঃ-
আল্লাহ সুবহানাহু ওয়া তা'আলা আমাদের সবাইকে এরকম পরিস্থিতি থেকে হেফাজত করুক।এটা সত্যিই কষ্টদায়ক একটি পরিস্থিতি।
আল্লাহর কাছে দু'আ করুন।যাতে আল্লাহ এই অশান্তিপূর্ণ পরিস্থিতি থেকে আপনাদেরকে মুক্তি দান করেন।
আপনার মায়ের সাথে বাবার কেন এত দূরত্ব,সেটার কারণ খুজে বের করার চেষ্টা করুন।এবং এই দূরত্বকে মিটানোর চেষ্টা করুন।প্রয়োজনে আপনার মাকে সুসজ্জিত হয়ে থাকার পরামর্শ দিন (যে কোনো ভাবে)।
আপনার পিতা কেন সেখানে যায়,সেটার একটা কারণ রয়েছে,সে কারনটা খুজে বের করার চেষ্টা করুন।
এবং ঐ দিকটা একটু ফলো করুন যে,ঐ ব্যভিচারিণী মহিলা কি কোনো প্রকার জাদুটেনা করেছে। করে থাকলে সেটার বিহিত ব্যবস্থা করুন।

আপনার পিতার বন্ধুদের মাধ্যমে পিতাকে বুঝানোর চেষ্টা করুন।প্রয়োজনে তাদের মাধ্যমে কিছুটা শায়েস্তা কারনোর চেষ্টা করুন।

যদি কোনো রাস্তা খুজে না পান,তাহলে গোনাহ থেকে বাঁচাতে ঐ মহিলার সাথে আপনার বাবার বিয়ের ব্যবস্থা করে ফেলুন।এবং আল্লাহ কাছে দু'আ করতে থাকেন।অাল্লাহ -ই ভালো জানেন।


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

by (1 point)
আসসালামু আলাইকুম।
একটি তথ্য দিতে ভুলে গিয়েছি। যে মহিলার সাথে অনৈতিক সম্পর্ক, সেই মহিলা বিবাহিত এবং তার ঘরে সন্তানও আছে। কর্মশীল মহিলা বিধায় স্বামী পুরোপুরি তার ওপর নির্ভরশীল। হয়তো এ কারণে মহিলাকে কিছু বলতেও পারেনা।
by (814,710 points)
তাহলে ঐ মহিলার স্বামীকে গোপনে অবগত করতে পারেন।যাতে সে তার স্ত্রীকে আগলে রাখে।

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...