আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসা মূলত জীন ও শয়তানের প্রভাবে হয়, যার জন্য রুকিয়া করা প্রয়োজন। রুকইয়াহ ফ্রি সেশনের জন্য… এখানে ক্লিক করুন

0 votes
492 views
in বিবিধ মাস’আলা (Miscellaneous Fiqh) by (27 points)
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারা কাতুহু,
১।আমার এক বান্ধবী আমার জন্মদিন উপলক্ষে কিছু উপহার দিয়েছে।এখন আমি সেগুলো কি করব?

২।আমি যদি সেই উপহার গুলো আমার কাছে রেখে দেই তাহলে কি সমস্যা আছে?
৩।নিজের বাবা-মার হালাল হারাম মিশ্রিত ইনকাম থেকে(আমার জানামতে হালালের পরিমাণ বেশি)বান্ধবী বা অন্য কাউকে উপহার দেয়া বা কিছু খাবার কিনে দেয়া যাবে?
৪।ওযু ভঙ্গ হওয়ার আশঙ্কা থাকলে কি বসে বা শুধু দাঁড়িয়ে ইশারায় নামাজ আদায় করা জায়েজ?

৫।মা দিবস উপলক্ষে মাকে উপহার দেয়া কি জায়েজ?

৬।"আমি এবার পরীক্ষার রেজাল্ট ভালো করার জন্য মনোযোগ সহকারে পড়াশোনা করবো যাতে আমার বাবা মা খুশি হয় আমার উপর।তাহলে একটা সম্ভাবনা থাকে তারা আমাকে ইসলামের বিধিবিধান পালনে বাধা দিবে না।তখন আমি ইসলাম পালন করে আল্লাহর সন্তুষ্টি অর্জন করার চেষ্টা করব"

এই নিয়তটি কি ঠিক আছে?

৭।আমার কাপড় হয় আমার মা নয়তো কাজের বুয়া ধুয়ে দেয়।আমি জানি না তারা কতবার করে কাপড় ধুয়েছে।আমি একদিন মাকে জিজ্ঞেস করায় মা বলেছিল দুইবার করে ধোয় সর্বোচ্চ তিনবার ধোয়।আবার একদিন বলছিল আমাকে যে আমি যেন আমার কাপড় ধুই এবং এটাও বলেছিল বেশি না ধুয়ে তিনবার ধুইতে,কাপড় তিনবার ধুইতে হয়।এখন আমিতো এই কাপড়ে নামাজ এতদিন পড়লাম।আমি তো জানি না যে কয়বার করে কাপর ধোয়া হয়েছে।এখন আমি কি করব?সব নামাজ আবার কি কাজা করবো?এমনিই তো আমার কয়েক বছরের নামাজ কাজা বাকি আছে।

৮।দৃশ্যমান নাপাক যুক্ত কোনো কাপড় পানি ভর্তি বালতিতে ধুইলে একই সাথে নাপাক বিহীন কোনো কাপড় সেই পানিতে ধুইলে কি নাপাকবিহীন কাপড়টি তিনবারই ধুইতে হবে?

৯।কেউ যদি খোপা করা  অবস্থায় মাথায় কাপড় দিয়ে নামাজ পড়ে তার নামাজ কি হবে?যেহেতু খোপা করার কারণে উটের কুঁজের ন্যায় হয়।

দয়া করে উত্তর দিবেন। আল্লাহ আপনাকে উত্তম প্রতিদান দিক।

1 Answer

0 votes
by (807,300 points)
edited by
ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
(১)
গরীব দেখে কাউকে দিয়ে দেন।

(২)
না রাখাই উত্তম। হ্যা, আপনি রাখতেও পারবেন।তবে সর্বোত্তম হল, কাউকে দিয়ে দেয়া।

(৩)
নিজের বাবা-মায়ের হালাল-হারাম মিশ্রিত ইনকাম থেকে(আমার জানামতে হালালের পরিমাণ বেশি)বান্ধবী বা অন্য কাউকে উপহার দেয়া বা কিছু খাবার কিনে দেয়া যাবে না।

(৪)
যদি নিয়মিত সমস্যা হয়, তাহলে বসে নামায পড়ে নিবেন।

(৫)
না জায়েয হবে না।

(৬)
জ্বী,নিয়তটা ঠিক আসে।

(৭)
এভাবে কাপড় ধৌত করাটা সন্দেহ জনক।সুতরাং অতীতের সমস্ত নামাযকে সতর্কতামূলক দোহড়িয়ে নিবেন।

(৮)
জ্বী, তিরবারই ধৌত করতে হবে।

(৯)
নামায হবে, তবে এমনটা করা কখনো উচিৎ হবে না।


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

by (807,300 points)
সংযোজন ও সংশোধন করা হয়েছে। 
by
শায়খ একসময় জানতাম না জন্মদিনের উপহার নেয়া ঠিক না।তখন  যে উপহার পেয়েছি সেগুলো কি আমি ব্যবহার করতে পারব?আমিতো না জেনে নিয়েছিলাম।
by (807,300 points)
সদকাহ করে দিবেন।
by
সওয়াবের নিয়ত ছাড়া আমার ভাইকে দেয়া যাবে?
by (807,300 points)
জ্বী, দিতে পারবেন যদি সে গরীব হয়, তার নিকট যাকাত ফরয হয় এমন পর্যায়ের সম্পদ যদি না থাকে।

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...