আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসা মূলত জীন ও শয়তানের প্রভাবে হয়, যার জন্য রুকিয়া করা প্রয়োজন। রুকইয়াহ ফ্রি সেশনের জন্য… এখানে ক্লিক করুন

0 votes
257 views
in বিবিধ মাস’আলা (Miscellaneous Fiqh) by (111 points)
edited by
১।বিয়ের আগে এক মেয়ের সাথে সম্পর্ক ছিলো। আমি তাকে বিয়ে করার ইচ্ছে ছিল তাদের আর্থিক অবস্থা খারাপ ছিলো বলে আমার বাবা রাজি হবেনা আমার প্রবল ধারনা সেই জন্য বলি নাই। তারপর আমাকে জোর করে আমার অপছন্দের মেয়ের সঙ্গে চেষ্টা করে  বিয়ে দেয়। সেই মেয়েকে মাসনা করতে বললে রাজি হয় না তারপর তার বিয়ে হয়ে যায় তার শ্বামী বিদেশ চলে যায়।
★সে এখন আমাকে মেসেজ দেয় তাকে এইভাবে বলা যাবে কি যে তোমার শ্বামীর কাছে তালাক নিয়ে আমাকে যদি বিয়ে করতে পার তাহলে আমাকে কল দিবা।

★আর সে যদি রাজি হয় তার শ্বামীর  সাথে খোলা তালাক করতে পারবে কি?

★যদি বিয়ের কথা না বলা যায় এইভাবে বলা যাবে কি আমি তোমার সাথে খারাপ আচরণ করছি নেসার জন্য যখন আমি সুস্থ হই তোমাকে ভালোবাসতাম এখনো বাসি আগে আমি তোমার সাথে কথা বলিনি আল্লাহ পাক নারাজ হবে বলে তুমি আমাকে মেসেজ ফোন দিবানা কারন আমার ধৈর্য ধরতে অনেক বেশি কষ্ট হয়।?

★মাঝে মাঝে মেসেজ দিলে আমার বউয়ের কাছে মোবাইল  থাকে বউ আমার সাথে রাগা রাগী করে এখন তাকে আমি ফোন দিয়ে কথা বলে বোঝানো যাবে কি

1 Answer

0 votes
by (770,460 points)
জবাব
বিসমিল্লাহির রহমানির রহিম


হাদীস শরীফে এসেছেঃ 

عَنْ ثَوْبَانَ قَالَ : قَالَ رَسُوْلُ اللّٰهِ ﷺ : «أَيُّمَا امْرَأَةٍ سَأَلَتْ زَوْجَهَا طَلَاقًا فِىْ غَيْرِ مَا بَأْسٍ فَحَرَامٌ عَلَيْهَا رَائِحَةُ الْجَنَّةِ». رَوَاهُ أَحْمَدُ وَالتِّرْمِذِىُّ وَأَبُوْ دَاودَ وَابْنُ مَاجَهْ وَالدَّارِمِىُّ

সাওবান (রাঃ) হতে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ যে রমণী বিনা কারণে স্বামীর নিকট তালাক চায়, সে জান্নাতের গন্ধও পাবে না।
সহীহ : আবূ দাঊদ ২২২৬, তিরমিযী ১১৮৭, ইবনু মাজাহ ২৫০০, দারিমী ১৩১৬, আহমাদ ২২৪৪০, ইরওয়া ২০৩৫, সহীহ আল জামি‘ ২৭০৬, সহীহ আত্ তারগীব ২০১৮।

★সুতরাং শরীয়ত কর্তৃক গৃহীত কারন ব্যাতিত কোনো স্ত্রী তালাক চাইতে পারবেনা।

(০১)
 ""তোমার স্বামীর কাছে তালাক নিয়ে আমাকে যদি বিয়ে করতে পার তাহলে আমাকে কল দিবা""

তাকে এই ভাবে বলা যাবেনা।
তার সাথে আপনার কথাবার্তা বলা নাজায়েজ। 

(০২)
তার স্বামী যদি তার ভরনপোষণ না দেয়,বা তার হক আদায় না করে,বা শরীয়ত কর্তৃক গৃহীত তালাকের কারন পাওয়া যায়,তাহলেই কেবল সে খোলা করতে পারে।
নতুবা খোলা করলে যদিও বিবাহ বিচ্ছেদ হবে,তবে এতে সে গুনাহগার হবে।

(০৩)
তার ফোন ধরা যাবেনা।
সে বারবার ফোন দিলে এভাবে বলা যাবে।
এরপর আর তার ফোন ধরা যাবেনা।

(০৪)
তাকে ব্লক করে দিবেন।
তাকে ফোন দিবেননা।
এতে ঝামেলা বাড়বে।


(আল্লাহ-ই ভালো জানেন)

------------------------
মুফতী ওলি উল্লাহ
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...