আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসা মূলত জীন ও শয়তানের প্রভাবে হয়, যার জন্য রুকিয়া করা প্রয়োজন। রুকইয়াহ ফ্রি সেশনের জন্য… এখানে ক্লিক করুন

0 votes
264 views
in বিবিধ মাস’আলা (Miscellaneous Fiqh) by (57 points)
ওয়াস ওয়াসসার কারনে কন স্ত্রি যদি মনে মনে (((())))  বলে, কখন তার মনে হয় যে মনে মনে বলছে আবার কখন মনে হয় যে শব্দ করল কিনা,  শব্দ করল কিনা বা কতটুকু শব্দ করে বলেছে সেটা বুজার জন্য যদি উচ্চারন করে,  বার বার মনে করে করার চেস্টা করে,  কত টুকু শব্দ করেছে শেটা বুজার জন্ন  যদি উচ্চারন করে তাহলে কি ((())))) হয়

1 Answer

0 votes
by (770,460 points)
বিসমিল্লাহির রহমানির রহিম।
জবাবঃ-


হাদীস শরীফে এসেছেঃ 

مُسْلِمُ بْنُ إِبْرَاهِيمَ حَدَّثَنَا هِشَامٌ حَدَّثَنَا قَتَادَةُ عَنْ زُرَارَةَ بْنِ أَوْفٰى عَنْ أَبِي هُرَيْرَةَ عَنْ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ إِنَّ اللهَ تَجَاوَزَ عَنْ أُمَّتِي مَا حَدَّثَتْ بِه„ أَنْفُسَهَا مَا لَمْ تَعْمَلْ أَوْ تَتَكَلَّمْ
قَالَ قَتَادَةُ إِذَا طَلَّقَ فِي نَفْسِه„ فَلَيْسَ بِشَيْءٍ.

আবূ হুরাইরাহ (রাঃ) সূত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হতে বর্ণিত। তিনি বলেছেনঃ আল্লাহ আমার উম্মতের হৃদয়ে যে খেয়াল জাগ্রত হয় তা ক্ষমা করে দিয়েছেন, যতক্ষণ না সে তা কার্যে পরিণত করে বা মুখে উচ্চারণ করে।
ক্বাতাদাহ (রহ.) বলেনঃ মনে মনে তালাক দিলে তাতে কিছুইতালাক হবে না। [বুখারী শরীফ ৫২৬৯.২৫২৮] আধুনিক প্রকাশনী- ৪৮৮৩, ইসলামিক ফাউন্ডেশন- ৪৭৭৮)

প্রিয় প্রশ্নকারী দ্বীনি ভাই/বোন, 
মনে মনে তালাক দিলে তালাক হয়না।
তবে উচ্চারণ করে নিজে কানে আসার মতো আওয়াজে উচ্চারণ করে তালাক দিলে তালাক হয়।
,
প্রশ্নে উল্লেখিত স্ত্রী যদি স্বামী কর্তৃক তালাক প্রদানের ক্ষমতা প্রাপ্ত হয়,আর জিহবা নাড়িয়ে উচ্চারণ করে নিজ কানে আসার মতো আওয়াজ করে যদি "নিজেকে নিজে তালাক প্রদান করিলাম" বা "নিজের নফসের উপর তালাক প্রদান করিলাম" বা অনুরুপ কোনো বাক্য পুরোটাই এভাবে নিজ কানে আসার মতো আওয়াজে বলে,তাহলে তালাক পতিত হবে।
,
তবে যদি সে সন্দেহে পড়ে যে এমন ভাবে আওয়াজে  বলেছে কিনা?
পুরো বাক্য বলেছে কিনা?

সন্দেহে থাকলে তালাক পতিত হবেনা। 
,
★প্রশ্নের বিবরণ মতে স্ত্রী নিজেই যেহেতু সন্দিহান,তাই এতে তালাক পতিত হবেনা।     


(আল্লাহ-ই ভালো জানেন)

------------------------
মুফতী ওলি উল্লাহ
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

0 votes
1 answer 288 views
0 votes
1 answer 339 views
...