আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসা মূলত জীন ও শয়তানের প্রভাবে হয়, যার জন্য রুকিয়া করা প্রয়োজন। রুকইয়াহ ফ্রি সেশনের জন্য… এখানে ক্লিক করুন

0 votes
280 views
in পরিবার,বিবাহ,তালাক (Family Life,Marriage & Divorce) by (15 points)
reshown by
আসসালামু আলাইকুম।
১)আমি পরিবারকে না জানিয়ে বিয়ে করি।আগে ২তালাক হয়।পরিবার মানতেছে না তাই কালকে ১তালাক হয়।এখন কি সব শেষ? ৩মাসের মধ্যে কি আর ফিরিয়ে নেওয়ার কোনো চান্স আছে?

২)আর একটা কথা আমি হানাফি মাযহাব ফলো করি কিন্তু আমার স্বামী নওমুসলিম ছিলো তার মাযহাব ব্যাপারে কোনো ধারণা নেই এবং ফলো করে না।এক্ষেত্রে বাসায় না জানায় বিয়ে করাটা কি সহীহ হয়েছিলো?আগে মাযহাব সম্পর্কে আমারও ধারণা ছিল না। বিয়ের পর দ্বীনের বুঝ পাওয়ার পর অভিভাবক ছাড়া বিয়ে করলে বিয়ে শুদ্ধ হয় কিনা এইটার ভিডিও দেখি তখন কিছু ধারণা হয়।অনেক হুজুরের ওয়াজ দেখে হবে না শুনে টেনশনও করতাম।পরে হানাফি মাযহাব অনুযায়ী বিয়ে শুদ্ধ হয় দেখি।আর কার থেকে জানি শুনেছিলাম আমরা হানাফি মাযহাব মানি। পরে আইওমে ভর্তি হওয়ার পর ক্লিয়ার ধারণা হয় এখন হানাফি মাযহাবই ফলো করি আলহামদুলিল্লাহ। কিন্তু আমার স্বামীর মাযহাব নিয়ে কোনো ধারণা নেই।ও ইউটিউবে ভিডিও যেইটা দেখত ওইটা বিশ্বাস করত।হাত মুখ খোলা রেখে পর্দা করা যায় এইটা নিয়েও অনেকবার তর্ক হয়েছিল আমাদের মধ্যে।ড জাকির নায়েকের ভিডিও দেখাতো যেখানে মুখ খোলা রাখা জায়েজ বলে হয়েছে।সে কোনো মাযহাব ফলো করে না কিন্তু  ড জাকের নায়েকের ভিডিও ভালো লাগে বলেছে।কালকেও আমাকে একটা আহালে হাদিসের ভিডিও দেয় যেটাতে বলা হয়েছে একসাথে ৩তালাক দিলে এক তালাকই হয়।এইগুলো ওর মাযহাব নিয়ে ধারণা না থাকার কারণে সবার ভিডিও দেখে বলে আমি মনে করি। এখন অভিভাবক ছাড়া আমাদের বিয়েটা কি হয়েছিল?

বিঃদ্রঃ ও অন্য ধর্ম থেকে মুসলিম হওয়ার পর পরই আমরা বিয়ে করি অভিভাবকদের না জানিয়ে

৩)যদি তোমাকে তালাক দিলাম বা এইধরনের কিছু না বলে শুধু তালাক শব্দটি লিখে তাহলে কি তালাক হয়ে যাবে?

৪)আমি কি ওকে জান্নাতে আমার স্বামী হিসেবে পাওয়ার জন্য দুয়া করতে পারব?

৫)যদি তালাক হয়ে যায় তাহলে ওর সাথে কাটানো সময়গুলো বারবার মনে পড়ার কারণে কি গুনাহ হবে?

1 Answer

0 votes
by (814,710 points)

ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
এক সাথে তিন তালাক দ্বারা তিন তালাত পতিত হওয়ার সাথে সাথে যেহেতু এক তালাক পতিত হওয়ার বিষয়টাও আলোচিত। কিন্তু সমস্ত উম্মাহর ঐক্যর জন্য কোনো একটিকে গ্রহণ করে নেওয়া বাঞ্চনীয়। হয়তো তিন তালাকে তিন তালাক বা তিন তালাকে এক তালাক। যে কোনো একটিকেই বেচে নিতে হবে।সর্বক্ষেত্রে, সবমসময়। হানাফি মাযহাব দলীল প্রমাণাদির ভিত্তিতে যেহেতু তিন তালাকে তিন তালাকের বিধানকে যথেষ্ট শক্তিশালী বিবেচনা করেছে, তাই এখন তিন তালাকে তিন তালাকই পতিত হবে।
বিশেষ বিবেচনা বা পরিবেশ পরিস্থিতির প্রতি লক্ষ্য করে তিন তালাকে এক তালাক গ্রহণ করার কোনো সুযোগ নাই।বরং সর্বদা সর্বক্ষেত্রে তিন তালাকে তিন তালাকই পতিত হবে।এ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন-https://www.ifatwa.info/222

সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
(১)
আপনাদের বিয়ে শুদ্ধ হয়েছে।এবং তিন তালাকও শুদ্ধ হয়েছে।তথা স্ত্রীর উপর তিন তালাক পতিত হয়েছে।এখন আর আপনারা একসাথে সংসার করতে পারবেন না।

(২)
তালাক হয়েছে।তিন তালাক পতিত হয়েছে।

৩)যদি তোমাকে তালাক দিলাম বা এইধরনের কিছু না বলে শুধু তালাক শব্দটি লিখে তাহলেও তালাক হবে।কেননা এখানে অর্থগতভাবে সম্বন্ধযুক্ত হবে।

৪) আপাতত পারবেন না।কেননা মহিলা তার সর্বশেষ স্বামীর সাথেই জান্নাতে থাকবে।

৫)ওর সাথে কাটানো সময়গুলো বারবার মনে পড়ার কারণে গোনাহ হবে না।


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...