আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসা মূলত জীন ও শয়তানের প্রভাবে হয়, যার জন্য রুকিয়া করা প্রয়োজন। রুকইয়াহ ফ্রি সেশনের জন্য… এখানে ক্লিক করুন

0 votes
641 views
in সালাত(Prayer) by (6 points)
closed by
১)আযানের মাঝে আরেকটা আযান শুরু হয়ে আগের আযান শোনা না গেলে তখন কিভাবে উত্তর দিব পরের আযান এর? পুরো নাকি আগেরটার যা বাদ গেছে তা শুধু?
২)তাড়াতাড়ি নামায পড়লে কি দরিদ্রতা আসে?
৩) নামাযের কিরাতের সময়ে সুসংবাদ এর আয়াত পড়লে কি আলহামদুলিল্লাহ
বা আযাব এর আয়াত পড়লে কি আশ্রয় চাওয়া যাবে?
আমি দেখেছিলাম একটা বিখ্যাত ইসলামিক সাইট এ যে নবিজি এক নফল নামাযের জামাতে এইভাবে আদায় করেছেন সাহাবি দের সাথে।
৪) জামাতে নামাযের মাঝে টয়লেট এর হাজত হলে পরে কিভাবে নামায পড়বো?
৫)একাকি নামাযের মাঝে টয়লেট এর হাজত হলে পরে কিভাবে নামায পড়বো?
closed

1 Answer

+1 vote
by (814,710 points)
selected by
 
Best answer
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ
(১)
উনার জন্য এখতিয়ার থাকবে,উনি চাইলে পরের আযানের সম্পূর্ণর জবাব দিতে পারবেন।আবার চাই প্রথম আযানের অবশিষ্ট অংশের জবাব দ্বিতীয় আযানের সময় দিতে পারবেন।

(২)
এটা নিশ্চিত কোনো বিষয় নয়।

(৩)
নামাযে এরকম বলা যাবে না।

(৪)
যতটুকু নামায পড়ে টয়লেটে যাবেন,টয়লেট সাড়ার পর অবশিষ্ট অংশকে একা একা পড়ে নিবেন।যদি টয়লেট সাড়ার পর এসে ইমাম সাহেবকেও পাওয়া যায়,তাহলে প্রথমে ছুটে যাওয়া নামাযকে আদায় করে ইমাম সাহেবের সাথে শরীক হতে হবে।

(৫)
টয়লেট সাড়ার পর অজু করে এসে বাকী নামাযকে সম্পন্ন করা হবে।


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

0 votes
1 answer 354 views
0 votes
1 answer 384 views
asked Aug 15, 2021 in সালাত(Prayer) by Sadia (46 points)
0 votes
1 answer 2,985 views
...