আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসা মূলত জীন ও শয়তানের প্রভাবে হয়, যার জন্য রুকিয়া করা প্রয়োজন। রুকইয়াহ ফ্রি সেশনের জন্য… এখানে ক্লিক করুন

0 votes
303 views
in বিবিধ মাস’আলা (Miscellaneous Fiqh) by (4 points)
edited by

প্রশ্ন(১)যদি কোন বেক্তি ভয়মুলক  বাক্য বলার নিয়তে ভয়মুলক  বাক্য বলতে গিয়ে যদি ভুল করে শরতমুলক বাক্য বলে এবং বলার সময় যদি  বুঝতে  না পারে যে সে শরতমুলক বাক্য বলতিছে তাহলে কি তার ইস্ত্রির উপর সত্যিকারভাবে শরতমুলক তা....পতিত  হবে? যদি শরতমুলক  বাক্য বলার নিয়ত না থাকে?
উপরক্ত প্রশ্নের বিষয়ে নিম্নের হাদিস  কি পেশ করা যেতে পারে?

عَنْ ابْنِ عَبَّاسٍ رَضِيَ اللَّهُ عَنْهُمَا أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه و سلم قَالَ: "إنَّ اللَّهَ تَجَاوَزَ لِي عَنْ أُمَّتِي الْخَطَأَ وَالنِّسْيَانَ وَمَا اسْتُكْرِهُوا عَلَيْهِ" .
حَدِيثٌ حَسَنٌ، رَوَاهُ ابْنُ مَاجَهْ [رقم:2045]، وَالْبَيْهَقِيّ ["السنن" 7 ].

ইবনে আব্বাস (রাঃ) থেকে বর্ণিতঃ:

রাসূল (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেনঃ আমার উদ্দেশ্যে আল্লাহ্ আমার উম্মাতের অনিচ্ছাকৃত ত্রুটি ও ভুল ক্ষমা করে দিয়েছেন এবং তার সে কাজ যা সে করতে সে বাধ্য হয়েছে।

ফুটনোটঃ
[এ হাদীসটি হাসান। ইবনে মাজাহ্ (নং-২০৪৫), বায়হাকী (সুনান, হাদীস নং-৭) ও আরো অনেকেই এ হাদীসটি বর্ণনা করেছেন।]
৪০ হাদিস, হাদিস নং ৩৯
হাদিসের মান: হাসান হাদিস।

 প্রশ্ন (২) বিভিন্ন  মানুষের প্রশ্ন উত্তর দেখে জানতে ইচ্ছা হলো,যদি কোন  বেক্তি আল্লাহ  ও তার রাসুলের প্রতি বিদদেষ পোষন না করে এমনি যদি ইচ্ছা করে  মনে মনে  আল্লাহ  ও  তার রাসুলকে নিয়ে খুবই নিকৃষ্ট কথা  বলে কিন্তু  মুখে উচ্চারণ করলো  না তাহলে  কি তার ইমান  চলে যাবে?তার বিবাহ কি নষ্ট  হবে?
প্রশ্ন (৩) যদি কোন বেক্তি কোন স্থানে একা একা  যদি বিচ্ছেদের নিয়তে তার স্ত্রীকে শুধুমাত্র যদি এই বাক্য বলে যে," দিলাম " আর কিছু বললো  না তাহলে তার স্ত্রীর উপর কোন কিছু  পতিত হবে কি?
প্রশ্ন (৪)কোন   বেক্তি যদি জ্ঞান অর্জনের জন্য যদি তালাকের মাসালা জানার জন্য ( তা....) লিখে এবং ইসলাম এব্যাপারে কি বলে তার জ্ঞান অর্জন করল।এরপর অনেক দিন পরে ঐ বেক্তি যদি বিচ্ছেদের নিয়তে  শুধু ( তা...) শব্দের  কথা খেয়াল করে নির্জনে একা একা যদি মুখ দিয়ে শুধু   উচচারন করে যে, "লিখেছি" তাহলে তার ইস্ত্রির উপর  কোন কিছু পতিত হবে কি?  বিঃদঃ মাসালা জানার জন্য সে যদি জিবনে কখনো (  তা...) লিখে থাকে?

প্রশ্ন (৫) একজন  বেবস্যায়িক বেক্তি ক্যালকুলেটরে হিসাব করার সময় যদি হিসাবটি ভুল করে বেশি টাকা নেয় এবং তার চেহারাও মনে নেই এবং তাকে যদি আর কখনোই খুঁজে না পাওয়া যায় তার ঠিকানাও জানা নেই এক্ষেত্রে তার থেকে বেশি টাকা নেওয়া কিভাবে তাকে ফেরত দিবে এর উপায় কি?


প্রশ্ন (৬) একজন ব্যক্তি হিন্দুদের পূজা দেখে বলছে আজকে তাদের ঈদ একথা শুনে অপর জন ব্যক্তি বলছে হ্যাঁ। এর ফলে দুজন ব্যক্তির ঈমান কি চলে গেছে? যে বেক্তি  হ্যা বলেছে সে পরে আস্তাগফিরুল্লাহ বলেছে। আস্তাগফিরুল্লাহ বলা লোকটি আস্তাগফিরুল্লাহ বলার আগে কি তার ইমান চলে  গেছে?

প্রশ্ন (৭)যদি কোন বেক্তি বিচ্ছেের নিয়তে তালাক লিখা শব্দের  উপর তার হাতের আংগুল স্পর্শ করে তাহলে তার ইস্ত্রির উপর  কোন কিছু কি পতিত হবে?

 প্রশ্ন (৮) ১ম বেক্তি  বলছে দিল (মন) ঠান্ডা হলে আর কী লাগে(কী লাগে বলতে এমনি কথার কথা টাকা পয়সা কোন কিছু  তো আর লাগে না বোঝাতে)।  আর ২য় বেক্ত এ কথা শুনে (যদি মনে মনে ভাবে দিল ঠান্ডা  হলে তার (২য় বেক্তির )  স্ত্রীর প্রয়োজন  নেই)  এই কথাটা মনে মনে ভাবার পর যদি এই নিয়তেই তখন সে যদি মুখ দিয়ে হ্যা বোঝাতে শুধু " হু" আওয়াজ করে  তাহলে কি তার ইস্ত্রির উপর  কোন শরতমুলক কিছু কি পতিত হবে? 


 হুজুর  অনুরোধ  করছি  কষ্ট করে একটু প্রশ্নের ক্রম অনুযায়ী উত্তরটা আর কারনটা জানাবেন ।আপনাকে আর বিরক্ত  করব  না। হুজুর অনুরোধ  করছি প্রত্যেকটার কারন দয়া করে জানাবেন।আল্লাহ আপনাকে শান্তিতে রাখুক। আসসালামু আলাইকুম।

1 Answer

0 votes
by (770,460 points)
edited by
বিসমিল্লাহির রহমানির রহিম।
জবাবঃ- 


(০১)
তালাক শব্দটি স্ত্রীকে উদ্দেশ্য নিয়ে মুখ দিয়ে বের হলেই তালাক পতিত হয়ে যায়। 

হাদীস শরীফে এসেছে-

عَنْ أَبِي هُرَيْرَةَ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: ” ثَلَاثٌ جِدُّهُنَّ جِدٌّ وَهَزْلُهُنَّ جِدٌّ: الطَّلَاقُ، وَالنِّكَاحُ، وَالرَّجْعَةُ “

হযরত আবূ হুরায়রা রাঃ থেকে বর্ণিত। রাসূল সাঃ ইরশাদ করেছেন, তিনি বিষয় এমন যে, ইচ্ছেকৃত করলে ইচ্ছেকৃত এবং ঠাট্টা করে করলেও ইচ্ছেকৃত বলে ধর্তব্য হয়। তা হল, তালাক, বিবাহ এবং তালাকে রেজয়ীপ্রাপ্তা স্ত্রীকে ফিরিয়ে নিয়ে আসা। {সুনানে ইবনে মাজাহ, হাদীস নং-২০৩৯, সুনানে আবু দাউদ, হাদীস নং-২১৯৪}

★প্রিয় প্রশ্নকারী দ্বীনি ভাই/বোন,
প্রশ্নে উল্লেখিত ছুরতে শর্তযুক্ত তালাক পতিত হবে। 
উল্লেখিত হাদীস দিয়ে প্রশ্নে উল্লেখিত তালাকের ক্ষেত্রে দলিল দেয়া যাবেনা।

(০২)
এতে তার ইমান  চলে যাবেনা।
তার বিবাহ নষ্ট  হবেনা।

তবে তাকে তওবা করতে হবে।

(০৩)
এতে তালাক হবেনা। 

(০৪)
প্রশ্নের বিবরণ মতে তালাক হবেনা। 

(০৫)
অপেক্ষা করতে হবে,যথাসাধ্য খুজতে হবে।কোনোভাবেই তার সন্ধান পাওয়া না গেলে সেই অতিরিক্ত টাকা সেই ব্যাক্তির জন্য ছওয়াবের নিয়তে দান করে দিতে হবে। 

(০৬)
এতে তাদের ঈমাম চলে যায়নি।

(০৭)
সে যেহেতু লেখেনি,দাবিও করেনি যে এটা তার লেখা,তাই তালাক হবেনা।

(০৮)
এক্ষেত্রে কোনো শর্তযুক্ত তালাক হবেনা।


(আল্লাহ-ই ভালো জানেন)

------------------------
মুফতী ওলি উল্লাহ
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...