আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসা মূলত জীন ও শয়তানের প্রভাবে হয়, যার জন্য রুকিয়া করা প্রয়োজন। রুকইয়াহ ফ্রি সেশনের জন্য… এখানে ক্লিক করুন

+1 vote
373 views
in পবিত্রতা (Purity) by (3 points)
আসসালামু আলাইকুম।  শৌচকার্য করার পর কিছু পানির আদ্রতা স্বাভাবিকভাবে থেকে যায়। ইস্তিন্জা ওজু করার অনেক সময় পর পজরের নামাজে হালকা ভেজা কিছু বোধ হতে লাগলো। নামাজ শেষে দেখা গেল একদম পানির মতই খুব অল্প ভেজা  কিছু। তাও লজ্জাস্হানের চারপাশে নয়  একটু  ভেতরেই  চেক করে ভেজা পাওয়া গেল। এখন কি ধরব? ঐ শৌচকার্যের পানির আদ্রতা নাকি স্রাব? হুকুম কোনটি ধরবো? আর নামাজ কি হয়েছে  নাকি আবার কাজা পড়া লাগবে।
আরেকটা প্রশ্ন কত টুকু পরিমান স্রাব বের হলে ওজু ভেঙে যায়? অনেকসময় হালকা পরিমানে আসে। যা খুবই কম। হয়ত চেক করলে পাওয়া যাবে। তাহলে কি আবার ওজু করতে হবে?

1 Answer

0 votes
by (92,400 points)
edited by

ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ
মৌলিকভাবে অযু ভঙ্গের কারণ ৭টি।
১. পেশাব-পায়খানার রাস্তা দিয়ে কোনো কিছু বের হওয়া। যেমন বায়ু, পেশাব পায়খানা, মযি, মনি, পোকা ইত্যাদি। (হেদায়া-১/৭)

আব্দুল্লাহ ইবন আব্বাস রাযি. থেকে বর্ণিত,  নিশ্চয় রাসুলুল্লাহ ﷺ বলেছেন,
إِنَّمَا الْوُضُوءُ مِمَّا خَرَجَ ، وَلَيْسَ مِمَّا دَخَلَ
শরীর থেকে যা কিছু বের হয় এ কারণে অযু ভেঙ্গে যায়, প্রবেশের দ্বারা ভঙ্গ হয় না। (সুনানে কুবরা লিলবায়হাকী ৫৬৮)

২. অযু ভেঙ্গে যাওয়ার কারণসমূহ বিস্তারিত  জানুনঃ
https://ifatwa.info/8942/

★ সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী বোন!

১, প্রশ্নোক্ত ক্ষেত্রে যেহেতু ভিতরেই দেখেছেন তাই এটা এমনি পানিই ধরে নিবেন৷ সুতরাং উক্ত নামাজ হয়ে গিয়েছে৷
২, হ্যাঁ, সামান্য পরিমাণ স্রাব বের হলেও অযু ভেঙ্গে যাবে৷


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী আব্দুল ওয়াহিদ
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

0 votes
1 answer 321 views
0 votes
1 answer 341 views
...