আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসা মূলত জীন ও শয়তানের প্রভাবে হয়, যার জন্য রুকিয়া করা প্রয়োজন। রুকইয়াহ ফ্রি সেশনের জন্য… এখানে ক্লিক করুন

0 votes
332 views
in ঈমান ও বিশ্বাস (Faith and Belief) by (24 points)
আসসালামু আলাইকুম। আমি যদি এই অ্যাপের এই কনটেস্ট এ অংশগ্রহণ করি তাহলে কি এর পুরো প্রসেস টা জায়েজ হবে? অংশগ্রহণ করার পর যদি পুরস্কার পাই তাহলে কি সেই পুরস্কার টা আমার জন্য হালাল হবে? আর অংশগ্রহণ করে যদি পুরস্কার নাও পাই, তাহলে অংশগ্রহণ করার জন্য যদি গুনাহ হয়,  তাহলে কি আমার ইবাদত কবুল হবে না?

1 Answer

0 votes
by (814,710 points)
edited by

ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
শরীয়তে  মূলনীতি হল,প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য যদি ফিস না থাকে,তাহলে উক্ত প্রতিযোগিতায় অংশগ্রহণ জায়েয হবে।তবে শর্ত হল, তাতে শরীয়ত বিরোধী কোনো কর্মকান্ড তাতে না থাকতে পারবে না। আর যদি তাতে ফিস থাকে তবে জায়েয হবে না। কেননা তখন এটা জুয়া হয়ে যাবে, যা পরিস্কার হারাম।
বিস্তারিত-https://www.ifatwa.info/9640

আল্লাহ তা'আলা বলেন,
يَا أَيُّهَا الَّذِينَ آمَنُواْ إِنَّمَا الْخَمْرُ وَالْمَيْسِرُ وَالأَنصَابُ وَالأَزْلاَمُ رِجْسٌ مِّنْ عَمَلِ الشَّيْطَانِ فَاجْتَنِبُوهُ لَعَلَّكُمْ تُفْلِحُونَ
হে মুমিনগণ, এই যে মদ, জুয়া, প্রতিমা এবং ভাগ্য-নির্ধারক শরসমূহ এসব শয়তানের অপবিত্র কার্য বৈ তো নয়। অতএব, এগুলো থেকে বেঁচে থাক-যাতে তোমরা কল্যাণপ্রাপ্ত হও।(সূরা মায়েদা-৯০)
বিস্তারিত জানুন- https://www.ifatwa.info/1505

সুপ্রিয় প্রশ্নকারী দ্বীনি ভাই/বোন!
আপনি যে প্রতিযোগিতায় অংশ নিতে চাচ্ছেন, সেটার, ধরণ বা পদ্ধতি কি? সে সম্পর্কে কিন্তু আপনি কিছুই বলেননি। কমেন্টে বিস্তারিত পদ্ধতি উল্লেখ করবেন।

আমরা আপনাকে এতটুকু বলতে পারি, যদি প্রতিযোগিতায় প্রথমে ফিস দেয়ার কোনো নিয়ম না থাকে, এবং তাতে হারাম কিছু না থাকে, তাহলে উক্ত প্রতিযোগিতায় আপনি অংশ গ্রহণ করতে পারবেন।নতুবা আপনার জন্য জায়েয হবে না।


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

by (814,710 points)
সংযোজন ও সংশোধন করা হয়েছে।
by (24 points)
আসসালামু আলাইকুম। দুঃক্ষিত আমি অ্যাপ লিংক টা দিই নাই। অ্যাপ লিংক: https://play.google.com/store/apps/details?id=com.ssc.contest
প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে গেলে ওরা ফিস নিবে।
by (814,710 points)
যেহেতু তারা ফিস নিবে, তাই উক্ত প্রতিযোগিতায় অংশগ্রহণ জায়েয হবে না। 

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...