আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসা মূলত জীন ও শয়তানের প্রভাবে হয়, যার জন্য রুকিয়া করা প্রয়োজন। রুকইয়াহ ফ্রি সেশনের জন্য… এখানে ক্লিক করুন

0 votes
339 views
in সালাত(Prayer) by (14 points)
edited by
আসসালামুয়ালাইকুম হুজুর আশা করি আল্লাহর অশেষ রহমতে ভালো এবং সুস্থ আছেন আমার কিছু প্রশ্ন ছিল

১: হুজুর ওয়াক্ত থাকা অবস্থায় যদি নামাজে দাড়াই তাহলে কি কাজা নামাজের নিয়ত করতে হবে নাকি ওয়াক্ত শেষ হলে

২: হুজুর মসজিদে যদি এশারের নামাজে সুন্নত ও বিতর নামাজ না পড়ে যদি ঘরে পড়ি  আর বিতর নামাজ যদি তাহাজ্জুদের নামাজের আগে পড়ি তাহলে কি নামাজের কোনো সমস্যা হবে?

৩: হুজুর সূরা মূলক ও আয়তুল কুরসি মুখস্থ কিছু আয়াত পড়া যাবে?

৪: হুজুর কুরআনের  সূরা ফিলের থেকে  সূরা নাস পর্যন্ত সিরিয়ালে পড়তে হয় কিন্তু হুজুর আর যে সকল সূরা আছে কুরআনের সে গুলো কি সিরিয়াল ভাবে পড়তে হবে হুজুর আমি ফরজ নামাজে যদি আমি বড় আয়াতের প্রথমে সূরা আলাক পড়ি আর পড়ে ছোট আয়াতের সূরা  যিলযাল বা অন্য যে কোনো সূরা পড়া যাবে?

৫: হুজুর কুরআনের যে কোনো সূরার  কিছু  আয়াত নামাজে পড়া যাবে প্রথমের মাঝখানের ও শেষের কিছু আয়াত পড়া যাবে?

৬: হুজুর যোহর ও আসর ফরজ নামাজের ক্ষেএে অনেক সময় ইমামের পিছনে যখন সূরা ফাতিহা পড়ি সূরা ফাতিহা শেষ করার আগেই ইমাম রুকুতে চলে যায় অনেক সময় ইমাম প্রথম রাকাতে অনেক সময় আসতে দেরি হয়ে যায় তখন এসে প্রথম রাকাত ধরি তখন সূরা ফাতিহা পুরো পড়তে পাড়ি না ইমাম রুকুতে চলে যায় কারণ দেরি হওয়ার কারনে আবার অনেক সময় নামাজে সানা পড়ে সূরা ফাতিহা প্রথম আয়াত না পড়তে পড়তে ইমাম রুকুতে চলে যায় আবার অনেক সময় তাড়াতাড়ি পড়ার চেষ্টা করি ভূল হয় এবং সূরা ফাতিহা ভূলে যাই এ ক্ষেত্রে করনীয় কি নাকি ইমাম পড়লে  যথেষ্ট হয়ে যাবে

৭: হুজুর যে কোনো ৪ রাকাত বিশিষ্ট ফরজ  নামাজের সময় যখন ২ রাকাতে আত্তাহিয়াতু  বৈঠক বসি তখন অনেক সময় আমি তাশাহুদ শেষ করার আগেই ইমাম দাঁড়িয়ে যায় আমার শেষের কিছু অংশ বাকি থাকে সে গুলো পড়ে দাড়াব নাকি ইমামের সাথে সাথে দাঁড়িয়ে যাব ! ইমামের সাথে সাথে না দাড়িয়ে একটু দেরি করে দাঁড়ালে কি নামাজের কোনো সমস্যা হবে ! প্রায় সময় হয় না মাঝেমধ্যে ইমাম অনেক সময় তাড়াতাড়ি নামায পড়ায় এ ক্ষেত্রে তাশাহুদ পুরো পড়তে পাড়ি না অনেক অংশ বাকি থেকে যায় এক্ষেত্রে ইমামের সাথে সাথে দাঁড়িয়ে পড়ি এ ক্ষেত্রে কি আমার নামাজ হবে ! তাশাহুদ পড়া হল ওয়াজিব ওয়াজিব ছুটে গেলে সেজদা সাহু দিতে হয় কিন্তু আমার মাঝে মধ্যে তাশাহুদ ছুটে যায় ফরজ নামাজের ক্ষেএে এ ক্ষেত্রে ফরজ নামাজে তো সেজদা সাহু দিতে পারব না এ ক্ষেত্রে করনীয় কি নাকি ইমামের পড়া  যথেষ্ট হয়ে যাবে

হুজুর ৭টা প্রশ্নের উত্তর একটু ভালো করে বুঝিয়ে বলবেন হুজুর প্রশ্ন গুলোর উত্তর একটু তাড়াতাড়ি দিলে খুব উপকৃত হব হুজুর উওর গুলো একটু তাড়াতাড়ি দেওয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ হুজুর আসসালামুয়ালাইকুম আল্লাহ হাফেজ..
by (814,710 points)
সংযোজন ও সংশোধন করা হয়েছে।

1 Answer

0 votes
by (814,710 points)
edited by
ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
(১)ওয়াক্ত থাকা অবস্থায় যদি নামাজে দাড়ানো হয় তাহলে আদা নামাজের নিয়ত করতে হবে।অর্থাৎ ঐ ওয়াক্তে নামাযের নিয়ত করতে হবে।

(২)
মসজিদে যদি এশারের নামাজে সুন্নত ও বিতর নামাজ না পড়ে যদি ঘরে পড়া হয়,এবং বিতর নামাজ যদি তাহাজ্জুদের নামাজের আগে পড়া হয়, তাহলে নামাজের কোনো সমস্যা হবে না।

(৩) সূরা মূলক ও আয়তুল কুরসি মুখস্থ কিছু আয়াত পড়া যাবে। 

(৪) কুরআনের শুধু সূরা ফিল থেকে  সূরা নাস পর্যন্ত সিরিয়ালে পড়তে হবে না বরং আরো যে সকল সূরা রয়েছে সে গুলোর ক্ষেত্রেও সিরিয়াল মেন্টেইন করে পড়তে হবে।
"'ফরজ নামাজে যদি বড় আয়াতের প্রথমে সূরা আলাক পড়া হয়,অতঃপর ছোট আয়াতের সূরা যিলযাল বা অন্য যে কোনো সূরা পড়া"
আপনার এই প্রশ্নটি অস্পষ্ট।স্পষ্ট করে বর্ণনা করবেন।

(৫)জ্বী, কুরআনের যে কোনো সূরার যেকোনো আয়াত নামাজে পড়া যাবে, প্রথম মাঝখানও শেষের কিছু আয়াত পড়া যাবে। তবে এক্ষেত্রেও ধারাবাহিকতা রক্ষা করতে হবে।

(৬)
যোহর ও আসর ফরজ নামাজের ক্ষেত্রে ইমামের পিছনে মুক্তাদি সূরা পড়তে পারবে না।মুক্তাদির জন্য সূরা তিলাওয়াত জায়েয হবে না।

(৭)
মুক্তাদির পূর্বে ইমামের তাশাহুদ শেষ হয়ে গেলে মুক্তাদি তাশাহুদকে পূর্ণ করবে।


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

0 votes
1 answer 276 views
+1 vote
1 answer 357 views
0 votes
1 answer 437 views
asked Oct 27, 2022 in সালাত(Prayer) by Nabil Ahmed (14 points)
0 votes
1 answer 458 views
0 votes
1 answer 443 views
asked Apr 11, 2021 in সালাত(Prayer) by Rubbya (19 points)
0 votes
1 answer 157 views
asked Sep 22, 2025 in সালাত(Prayer) by Mijanur Rahman (21 points)
0 votes
1 answer 286 views
...