আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসা মূলত জীন ও শয়তানের প্রভাবে হয়, যার জন্য রুকিয়া করা প্রয়োজন। রুকইয়াহ ফ্রি সেশনের জন্য… এখানে ক্লিক করুন

0 votes
285 views
in বিবিধ মাস’আলা (Miscellaneous Fiqh) by (7 points)
আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ।

বিশ্ববিদ্যালয়ের হলে অবস্থান করতে চাইলে রাজনৈতিক দলের বড় ভাইদের সুপারিশে হলে উঠতে হয়। ফলে তাদের কথামতো দলের মিটিং, মিছিলে বা জন্মদিনের অনুষ্ঠানে অংশ নিতে হয়। এভাবে হলে উঠে অবস্থান করা জায়েয হবে কি? না কি হল ছেড়ে দিবো?

দ্রঃ প্রশ্নটির উত্তর এক ভাই জানতে চেয়েছেন।

1 Answer

0 votes
by (807,300 points)

ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 

বিসমিল্লাহির রাহমানির রাহিম।

জবাবঃ-

আলহামদুলিল্লাহ!

রাসূলুল্লাহ সাল্লাহু আলাইহিসসালাম বলেছেন,

ﻻ ﻃﺎﻋﺔ ﻓﻲ ﻣﻌﺼﻴﺔ ﺇﻧﻤﺎ ﺍﻟﻄﺎﻋﺔ ﻓﻲ ﺍﻟﻤﻌﺮﻭﻑ

গোনাহের কাজে কারো অনুসরণ করা যাবে না,অনুসরণ একমাত্র নেককাজ সমূহেই করা যাবে।(সহীহ বুখারী-৭২৫৭,সহীহ মুসলিম-১৮৪০)


অন্যত্র বর্ণিত আছে

ﻟَﺎ ﻃَﺎﻋَﺔَ ﻟِﻤَﺨْﻠُﻮﻕٍ ﻓِﻲ ﻣَﻌْﺼِﻴَﺔِ ﺍﻟﻠَّﻪِ ﻋَﺰَّ ﻭَﺟَﻞَّ

আল্লাহর অবাধ্যতায় কোনো মাখলুকের অনুসরণ করা যাবে না।(মুসনাদে আহমদ-১০৯৮)


এ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন- https://www.ifatwa.info/1722


আরো জানতে ক্লিক করুন- https://www.ifatwa.info/1707



সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!

কোনো মানুষ নিরুপায় না হলে, তার জন্য দ্বীন ইসলাম ও শরীয়ত বিরোধী কোনো কর্মকান্ডে যেমন, অন্যর জন্য ঝাগড়া ফাসাদে লিপ্ত হওয়া,অন্যায়ভাবে কারো উপর জুলুম করা, কারো জন্মদিনে উপস্থিত হওয়া, এমন সব কাজে অন্যর আদেশ-নিষেধ মোতাবেক শরীক হওয়া জায়েয হবে না।

যেহেতু নেতাদের সুপারিশে হলে উঠলে তাদের নির্দেশমতে নানান অসামাজিক কর্মকান্ডে অংশ নিতে হয়, তাই নিরুপায় না হলে এভাবে সুপারিশে হলে উঠা জায়েয হবে না।

তবে কারো সামনে ভিন্ন কোনো রাস্তা না থাকলে, সেই ব্যক্তির জন্য এভাবে হলে উঠার রুখসত থাকবে। হ্যা, ঐ ব্যক্তি যথাসম্ভব নিজেকে শরীয়ত বিরোধী কর্মকান্ড থেকে দূরে সরিয়ে রাখবে। অন্যায় অনাচার করলে এর জবাবদিহিতা অবশ্যই তাকে করতে হবে।


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...