আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসা মূলত জীন ও শয়তানের প্রভাবে হয়, যার জন্য রুকিয়া করা প্রয়োজন। রুকইয়াহ ফ্রি সেশনের জন্য… এখানে ক্লিক করুন

0 votes
331 views
in বিবিধ মাস’আলা (Miscellaneous Fiqh) by (22 points)
মৃত ব্যাক্তির নামের আগে মোঃ ব্যবহার করা যাবে কি?

যেমনঃ চাকুরিতে আবেদনের সময় ঠিকানা দিতে হয়। সেক্ষেত্রে মৃত মোঃ ব্যাক্তির নাম  লেখা যাবে কি? আমি শুনেছিলাম মৃত মোঃ শামসুল হক লেখা ঠিক নয়। মৃত শামসুল হক লিখতে হয়।

1 Answer

0 votes
by (807,270 points)
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
মুসলমান তার নামের শুরুতে মুহাম্মদ লিখতে পারবে।তবে নামের শুরুতে মুহাম্মাদ লিখা সুন্নত বা জরুরী মনে করা যাবে না।সুন্নত বা জরুরী মনে করলে সেটা বিদআত হবে। হিন্দুস্থানের শ্রী মন্দিরের হিন্দুরা তাদের নামের পূর্বে মন্দিরের নাম শ্রী লাগিয়ে রাখত,সেই  এলাকার আশপাশের মুসলমানরা তাদের নামের পূর্বে মুহাম্মদ লাগাত। পুরুষদের নামের প্রথমে মুহাম্মদ এবং নারীদের নামের শুরুতে মুছাম্মত লাগানোর প্রচলন শুরু হয়।

সুপ্রিয় প্রশ্নকারী দ্বীনি ভাই/বোন!
নামের প্রারম্ভে মুহাম্মদ বা মুসাম্মত লাগানো নাজায়েয কিছু নয়। বরং লাগানো যাবে। তবে নামের প্রারম্ভে মুহাম্মদ কিংবা মুসাম্মত লাগানোকে জরুরী মনে করা যাবে না।জরুরী মনে করলে অবশ্যই তা বিদ'আত হিসেবে পরিগণিত হবে।
এ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন- https://www.ifatwa.info/40187

সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
মৃত ব্যাক্তির নামের পূর্বেও মোঃ ব্যবহার করা যাবে। নামের পূর্বে মুহাম্মদ শব্দ ব্যবহারের ক্ষেত্রে জীবিত ও মৃতর কোনো তফাৎ নাই।


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

by (807,270 points)
সংযোজন ও সংশোধন করা হয়েছে

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...