আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসা মূলত জীন ও শয়তানের প্রভাবে হয়, যার জন্য রুকিয়া করা প্রয়োজন। রুকইয়াহ ফ্রি সেশনের জন্য… এখানে ক্লিক করুন

0 votes
474 views
in পবিত্রতা (Purity) by (25 points)
আসসালামু আলাইকুম।

আমার জানুয়ারি মাসে হায়েয বর্তমান থাকে ১০দিনের কিছু কম অর্থাৎ কয়েক ঘন্টা কম। তারপর ফেব্রুয়ারী মাসের ২০ তারিখ হায়েয শুরু হয়ে প্রায় ১৩-১৪ দিন পর্যন্ত হায়েয থাকে। অতএব, আমি জানুয়ারি মাসের সমপরিমাণ দিন হায়েয ধরে বাকি সময়টুকু ইস্তেহাযা হিসেবে সালাত আদায় করি।
উল্লেখ্য, সাধারণত আমার ৪-৫ দিনের মত ব্লিডিং হয় এবং তারপর ঘনঘন গাঢ় হলুদ স্রাব আসতে থাকে । টলটলে সাদা স্রাব আসার আগ পর্যন্ত হায়েয/ইস্তেহাযা হিসেবে ধরি। ফেব্রুয়ারী মাসে  ইস্তেহাযা শেষ হয়ে এলে অর্থাৎ হায়েয শুরুর ১৩-১৪ দিন পর ৫-৬ তারিখের দিকে যখন সাদা স্রাব আসতে থাকে, কয়েক ওয়াক্ত চেক করে সাদা স্রাব জারি থাকা নিশ্চিত হলে চেক করা বন্ধ করে দিয়েছিলাম এবং সম্পূর্ণ সুস্থ হিসেবে সালাত আদায় করা শুরু করেছিলাম।
এ মাসে অর্থাৎ মার্চ মাসের ১৯ তারিখ রাতে একটু পেটে ব্যথা ও অস্বচ্ছন্দ বোধ হওয়ায় বিশেষভাবে চেক করে গাঢ় হলুদ স্রাব পাই যা হায়েযের শেষ দিকে আসে সাধারণত। যেহেতু সময় হয়ে এসেছে এটাকে হায়েয ধরে নামায ছেড়ে দিই, তারপর আবার কয়েক ওয়াক্ত সাদা স্রাব আসে কিন্তু তারপরও অপেক্ষা করি। তারপর ২১ তারিখ দুপুরের দিকে অধিকতর গাঢ় হলুদ স্রাব হয়ে এরপর ব্লিডিং শুরু হয়।
এখন যেহেতু ১০ দিন পূর্ণ হবার আশংকা রয়েছে, তাই জানা প্রয়োজন - আমি কি ১৯ তারিখ থেকে ধরে ২৯ তারিখ রাতে সালাত আদায় শুরু করবো? নাকি ২১ তারিখ ধরে ৩১ তারিখ পর্যন্ত সালাত ও রোযা বন্ধ রাখবো?
উল্লেখ্য যে, এসব সমস্যা শুরু হবার আগে আমার হায়েয সাধারণত ৫-সাড়ে পাঁচ দিন স্থায়ী হতো এবং এক হায়েয শুরু হবার মোটামুটি ২৬-২৭ দিন পর আরেক হায়েয শুরু হতো।

1 Answer

0 votes
by (814,710 points)
ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
ফাতাওয়ায়ে হিন্দিয়ায় বর্ণিত রয়েছে,
فَإِنْ لَمْ يُجَاوِزْ الْعَشَرَةَ فَالطُّهْرُ وَالدَّمُ كِلَاهُمَا حَيْضٌ سَوَاءٌ كَانَتْ مُبْتَدَأَةً أَوْ مُعْتَادَةً وَإِنْ جَاوَزَ الْعَشَرَةَ فَفِي الْمُبْتَدَأَةِ حَيْضُهَا عَشَرَةُ أَيَّامٍ وَفِي الْمُعْتَادَةِ مَعْرُوفَتُهَا فِي الْحَيْضِ حَيْضٌ وَالطُّهْرُ طُهْرٌ. هَكَذَا فِي السِّرَاجِ الْوَهَّاجِ.
«الفتاوى الهندية» (1/ 37)
মাঝেমধ্যে হায়েয হওয়া আবার মাঝেমধ্যে বন্ধ হওয়া, দশ দিনের ভিতর সবকিছুই হায়েয হিসেবে গণ্য হবে।চায় এমন পরিস্থিতির সম্মুখীন ঐ মহিলা প্রথমবার হোক বা এ ব্যাপারে অভ্যস্ত থাকুক।
যদি রক্তস্রাব দশদিন অতিক্রম করে যায়, তাহলে প্রথমবার এ পরিস্থিতির সম্মুখিন মহিলার জন্য দশদিন হায়েয। আর কোনো এক সংখ্যায় আদত ওয়ালী মহিলার জন্য তার পূর্বের আদতই হায়েয় এবং বাদবাকী সময় তুহুর। (ফাতাওয়ায়ে হিন্দিয়া-১/৩৭,কিতাবুল-ফাতাওয়া-২/১০৮,কিতাবুন-নাওয়াযিল-৩/১৭২)

এ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন-

সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
তিনদিনের কম হায়েয হয় না। তাই আপনি ২১ তারিখ থেকে হায়েয গণনা করবেন। তারপর ১০ দিন অতিবাহিত হয়ে গেলে পূর্বের আদত অনুযায়ী হায়েয গণনা করবেন।


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

by (814,710 points)
সংযোজন ও সংশোধন করা হয়েছে।

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

0 votes
1 answer 410 views
0 votes
1 answer 436 views
...