আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসা মূলত জীন ও শয়তানের প্রভাবে হয়, যার জন্য রুকিয়া করা প্রয়োজন। রুকইয়াহ ফ্রি সেশনের জন্য… এখানে ক্লিক করুন

0 votes
487 views
in বিবিধ মাস’আলা (Miscellaneous Fiqh) by (15 points)
আসসালামু আলাইকুম আমার কয়েকটি প্রশ্ন ছিল এর উত্তর দিলে উপকৃত হবো।

১.আমি নামাজের মধ্যে কিছুক্ষণ চোখ বন্ধ করলাম আবার কিছুক্ষণ চোখ খোলা রাখলাম। এভাবে কয়েকবার করতে থাকলাম নামাজের মধ্যে। তাহলে কি কোন সমস্যা হবে?

২.আমার প্যান্টে যদি ছোট্ট একটা ছিদ্র থাকে,যার আয়তন সম্ভবত একটা তাসবিহর দানার সমান। আমি এই প্যআন্ট নিয়ে নামাজ পড়তে পারব?

৩.ছিড়া প্যান্টের নিচে যদি হাফপ্যান্ট বা জাঙ্গিয়া পড়ে নামাজ পড়তে পারব?

৪. বন্ধুদের মধ্যে অনেকে দুষ্টামি আমার মাথার টুপি টান মেরে খুলে ফেলে। এক্ষেত্রে তাদের গুণাহ হবে আর আমি ওদের দুষ্টামি মেনে যদি চুপ থাকি তাহলে আমারো কি গুণাহ হবে?

1 Answer

0 votes
by (814,710 points)
ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
(১) নামাজের মধ্যে কিছুক্ষণ চোখ বন্ধ করা আবার কিছুক্ষণ চোখ খোলা রাখা যাবে না। নামাজে চোখ বন্ধ রাখা মাকরুহ। 

(২)
ঢেকে রাখা অঙ্গগুলোর কোনো একটির এক-চতুর্থাংশ বা এর অধিক ইচ্ছাকৃত এক মুহূর্তের জন্য খুললেও নামাজ নষ্ট হয়ে যাবে। আর যদি অনিচ্ছাকৃত এক-চতুর্থাংশ বা ততোধিক খুলে যায়, তাহলে তিন তাসবিহ পরিমাণ সময় খোলা থাকলে নামাজ নষ্ট হয়ে যাবে। এক-চতুর্থাংশের কম হলে চাই ইচ্ছায় হোক বা অনিচ্ছায় নামাজ নষ্ট হবে না।যদি একাধিক জায়গায় সামান্য করে খোলা থাকে,
তাহলে এর সমষ্টি ছোট একটি অঙ্গের এক-চতুর্থাংশ পরিমাণ হলেও নামাজ হবে না- (রদ্দুল মুহতার ১/৩৭৯,তাবয়ীনুল হাক্বায়েক্ব ১/৯৭)।
সতর খুলে যাওয়ার বিধান সম্পর্কে জানতে ক্লিক করুন-https://www.ifatwa.info/5215

সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
প্যান্টে যদি ছোট্ট একটা ছিদ্র থাকে,যার আয়তন একটা তাসবিহর দানার সমপরিমাণ। এদ্বারা নামায ফাসিদ হবে না।

(৩)ছিড়া প্যান্টের নিচে হাফপ্যান্ট বা জাঙ্গিয়া পড়ে নামাজ পড়া যাবে।

(৪) দুষ্টামি করে মাথার টুপি টান মেরে খুলে ফেলা উচিৎ না। টুপিকে হেয়পতিপন্ন করার নিয়ত থাকলে এক্ষেত্রে গোণাহ হবে।


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

by (814,710 points)
উত্তর দেয়া হয়েছে।

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...