আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসা মূলত জীন ও শয়তানের প্রভাবে হয়, যার জন্য রুকিয়া করা প্রয়োজন। রুকইয়াহ ফ্রি সেশনের জন্য… এখানে ক্লিক করুন

0 votes
323 views
in পরিবার,বিবাহ,তালাক (Family Life,Marriage & Divorce) by (48 points)
আসসালামু আলাইকুম।
যদি স্ত্রী ডিভোর্স চায় এবং স্বামী মুখে তালাল উচ্চারণ না করে শুধু স্ত্রীর পাঠানো ডিভোর্স পেপারে সাইন করে দেয়। যেটার মাধ্যমে বাংলাদেশের আইন অনুযায়ী তাদের তালাক হয়েছে।

১) সেক্ষেত্রে কি ইসলামি আইন অনুযায়ী তাদের তালাক পতিত হবে?
২) যদি তালাক পতিত হয় তাহলে এক্ষেত্রে কয় তালাক ধরা হবে? ১ নাকি ৩?
৩) তারা এখন পূর্ণমিলিত হতে চায়,  এবং ইদ্দত পার হয় নি। এখন কি ইসলামিক আইন অনুযায়ী তালাক তুলে নিয়ে যাবে?
৪) আর ইদ্দত পার হলে কি আবার পুনরায় নতুন দেনমোহর দিয়ে বিয়ে করতে পারবে?

1 Answer

0 votes
by (814,710 points)
ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
স্ত্রী যদি ডিভোর্স চায় এবং স্বামী মুখে তালাক উচ্চারণ না করে স্ত্রীর পাঠানো ডিভোর্স পেপারে শুধুমাত্র সাইন করে,তাহলে এদ্বারাও তালাক পতিত হয়ে যাবে।

(১) জ্বী হ্যা, ইসলামি আইন অনুযায়ী তাদের মধ্যে তালাক পতিত হয়ে যাবে।
(২) স্ত্রী যত তালাক চাইবে,তত তালাকই পতিত হবে। কোনো সংখ্যার উল্লেখ না থাকলে, তখন ১ তালাকই পতিত হবে।
(৩) 
১ /২ তালাক হলে তো ইদ্দতের ভিতর তারা আবার মিলিত হতে পারবে।আর ইদ্দত শেষ হয়ে গেলে,নতুন বিয়ের মাধ্যমে মিলিত হতে পারবে।
(৪) ১/২ তালাক হলে,এবং ইদ্দত শেষ হয়ে গেলে তখন তাদেরকে আবার মিলিত হতে হলে নতুন বিয়ের মাধ্যমেই মিলিত হতে হবে।


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

by (814,710 points)
সংযোজন ও সংশোধন করা হয়েছে।

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...