আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসা মূলত জীন ও শয়তানের প্রভাবে হয়, যার জন্য রুকিয়া করা প্রয়োজন। রুকইয়াহ ফ্রি সেশনের জন্য… এখানে ক্লিক করুন

0 votes
605 views
in বিবিধ মাস’আলা (Miscellaneous Fiqh) by (12 points)
আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারকাতুহু।

আমার বোনের সদ্য বিয়ে হয়েছে। তার স্বামী বিয়ের জন্য ছুটি নিয়ে এসেছিলেন। কিছুদিন পরে চাকরিসূত্রে আবার অন্যত্র চলে  যাবেন। এখন আমার বোনের হায়েজ হয়েছে ২ দিন। সে চাচ্ছে তার স্বামী যতদিন আছেন ততদিন ঔষধ খেয়ে হায়েজ বন্ধ রাখতে। সে কি এভাবে হায়েজ বন্ধ রাখতে পারবে?

জাঝাকুমুল্লহ খইরন

1 Answer

0 votes
by (814,710 points)

ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
পিল খেয়ে হায়েয বন্ধ রাখা-শারিরিক ক্ষতি থেকে কখনো মুক্ত নয়।এর একটি পারিপার্শ্বিকতা অবশ্যই  থাকবে।কেননা যেখানে আল্লাহ নারীদের জন্য হায়েযকে রেখেছেন,নিশ্চয় একে বন্ধ রাখলে শারিরিক ক্ষতি হবে।

তবে বিশেষ আ'মল যেমন হজ্ব-উমরার জন্য উলামায়ে কেরাম রুখসত দিয়ে থাকেন।হজ্ব ফরয তাছাড়া হজ্ব-উমরার জন্য মানুষ অনেক দূরদূরান্ত থেকে সফর করে যায়।কিন্ত নারীদের জন্য এ'তেক্বাফের বিষয়টা তেমন নয়।
সুতরাং এ'তেক্বাফের জন্য পিল খাওয়া কখনো উচিৎ হবে না।
যে নারীর রমজানের শেষ দশকে হায়েয আসার সম্ভাবনা রয়েছে উনি এ বৎসর এ'তেক্বাফে বসবেন না।তারপরও যদি বসেন,তাহলে যে দিন হায়েয শুরু হবে সেদিন উনি এ'তেক্বাফ থেকে বেরিয়ে যাবেন।কেননা হায়েয-নেফাস শুরু হওয়ার পরপরই এ'তেক্বাফ ফাসিদ হয়ে যায়।পরবর্তিতে যখন তিনি পবিত্র হবেন,তখন একদিনের এ'তেক্বাফকে রোযা সহ কা'যা করে নেবেন।
কিতাবুন-নাওয়াযিল-৬/৪২০

কোনো মহিলা যদি আবেগতারিত হয়ে এ'তেক্বাফের জন্য পিল খেয়ে নেন,এবং উনার হায়েয বন্ধ হয়ে যায়,তাহলে উনাকে নামায রোযা সবকিছুই পালন করতে হবে।এবং উনার জন্য এ'তেক্বাফ করাও তখন বিশুদ্ধ হবে।(শেষ)এ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন- https://www.ifatwa.info/1419

সুপ্রিয় প্রশ্নকারী দ্বীনি ভাই/বোন!
স্বামীর আগমন উপলক্ষ্যে পিল খেয়ে হায়েয বন্ধ রাখা কখনো উচিৎ না। কেননা এটা শারিরিক ক্ষতিমুক্ত নয়। হ্যা, কোনো নারী যদি অতি আবেগী হয়ে পিল খেয়ে নেয়, তাহলে সে স্বামীর সাথে একান্ত সময় অতিবাহিত করতে পারবে।


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

by (814,710 points)
সংযোজন ও সংশোধন করা হয়েছে।
by
উস্তাদ ওষুধ খেয়ে হায়েজ যদি ৩ দিনের আগে বন্ধ হয়ে যায় তবে কি নামায, কালাম সহ সকল ইবাদত এবং স্বামীর সাথে একান্ত সময় কাটাতে ৩ দিন পর্যন্ত কি অপেক্ষা করবে? নাকি যেদিন হায়েজ বন্ধ হবে সেদিনই সব কাজ করতে পারবে?
by (814,710 points)
যদি ইয়াকিন বিশ্বাস থাকে যে আর হায়েয হবে না। তাহলে তিন দিনের পূর্বেই স্বামীর সাথে একান্ত সময় অতিবাহিত করতে পারবে। তবে এ সম্পর্কে কোনো ধারণা না থাকলে অবশ্যই তিন দিন অপেক্ষা করতে হবে। 

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

0 votes
1 answer 343 views
...