আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসা মূলত জীন ও শয়তানের প্রভাবে হয়, যার জন্য রুকিয়া করা প্রয়োজন। রুকইয়াহ ফ্রি সেশনের জন্য… এখানে ক্লিক করুন

0 votes
524 views
in বিবিধ মাস’আলা (Miscellaneous Fiqh) by (68 points)
আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহ,
১/ফরজ নামাজে আখেরি বৈঠকে তাশশাহুদ,দুরুদ ও দুয়ামা সূরার পরে সর্বশেষে ইসমে আজম পড়ে কি সালাম ফিরানো যাবে?এতে কি নামাজের কোনো ক্ষতি হবে?

২/কেউ যদি আল্লাহ কে বলে আল্লাহ আমি দুর্বল অক্ষম কিন্তু আপনি তো দুর্বল না তাই আমার প্রতি যারা যুলুম করেছে আপনি আমার হয়ে তাদের বিরুদ্ধে প্রতিশোধ নিয়েন।এভাবে কি দোয়া করা যাবে বা এভাবে বললে কি কাউকে অভিশাপ দেওয়া হয়?

৩/আমাদের পাশে খ্রিস্টান ফ্যামিলি থাকে সেই সুবাদে প্রতিবেশী হিসেবে আমরা তাদের বিভিন্ন খাবার দাবার ও হাদিয়া দিয়ে থাকি তারা ও দিয়ে থাকে।তো এক্ষেত্রে কি তাদের হাদিয়া গ্রহণ করা যাবে?বা তাদের রান্না করা খাবার কি খাওয়া যাবে যদি তা হালাল হয়?

1 Answer

0 votes
by (814,710 points)
ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
(১)
ফরয নামাযে আখেরি বৈঠকে তাশাহুদ,দুরুদ ও দু'আয়ে মা'ছুরা পরে সর্বশেষে ইসমে আজম পড়ে সালাম ফিরানো যাবে। এতে নামাজের কোনো ক্ষতি হবে না। তবে ইসমে আ'যমের নির্ধারণ নিয়ে উলামাদের মথ্যে তুমুল মতবিরোধ রয়েছে। নামাযে শুধুমাত্র কুরআন হাদীসে বর্ণিত দু'আ গুলোই পড়া যাবে। মুনফারিদ বা মুতানাফ্ফিল ব্যক্তিরাই একমাত্র ঐ দু'আ পড়তে পারবেন।

ফরজ এবং সুন্নাত নামাজের সিজদায় কুরআন-হাদীস থেকে দুয়া করা যাবে কি?  
এ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন-https://www.ifatwa.info/185

(২)কেউ যদি আল্লাহ কে বলে, আল্লাহ আমি দুর্বল অক্ষম কিন্তু আপনি তো দুর্বল না, তাই আমার প্রতি যারা যুলুম করেছে আপনি আমার হয়ে তাদের বিরুদ্ধে প্রতিশোধ নিয়েন।এভাবে দোয়া করার রুখসত থাকলেও ক্ষমা করে দেয়াই সর্বোউত্তম। বর্ণিত আছে যে, ক্ষমা করে দেয়াই সর্বোত্তম প্রতিশোধ। 

(৩) প্রতিবেশী খৃষ্টানদের পাঠানো খাবার গ্রহণ করা যাবে।তবে তাদের সাথে আন্তরিকতা রাখা জায়েয হবে না।এবং তাদের জবাইকৃত প্রাণী ভক্ষণ করা জায়েয হবে না।কেননা তারা জবাইয়ের সময় আল্লাহর নাম দেয় না। হ্যা, যদি জানা যায় যে, তারা জবাইয়ের সময় বিসমিল্লাহ্ বলেছে, তাহলে তাদের খাবার ভক্ষণ করা যাবে।


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

by (814,710 points)
সংযোজন ও সংশোধন করা হয়েছে।
by (12 points)
ফরজ, ওয়াজিব, সুন্নাতে মুয়াক্কাদাহ, নফল নামাজে তাশাহুদ, দুরুদ শরীফ এর পর দুয়া মাসুরা এর জায়গায় কি কোরান-হাদিসে বর্ণিত দুয়া পড়া যাবে ? 

যেমন:
রাব্বির হামহুমা, 
রাব্বানা আতিনা,
লা ইলাহা ইল্লা আন্তা সুবহানাকা 

ইত্যাদি ? 
by (814,710 points)
দুরুদ শরীফের পর দু'আয়ে মাছুরার স্থলে কুরআন হাদীসে বর্ণিত দু'আ পড়া যাবে। ফরয ওয়াজিব সকল নামাযেই পড়া যাবে।
by (12 points)
জাঝাকাল্লাহু খায়রা (جَزَاكَ اللَّٰهُ خَيْرًا)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...