আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসা মূলত জীন ও শয়তানের প্রভাবে হয়, যার জন্য রুকিয়া করা প্রয়োজন। রুকইয়াহ ফ্রি সেশনের জন্য… এখানে ক্লিক করুন

0 votes
277 views
in সালাত(Prayer) by (20 points)
আসসালামু আলাইকুম।
১. মহিলাদের (একাকী বা কারো সাথে) নামাযে তিলাওয়াত বা দোয়া পড়ার সময় ভুল করে শব্দ হয়ে গেলে কি নামায ভেঙ্গে যাবে? সাহু সিজদাহ দিতে হবে? আমার প্রায়ই এই সমস্যা হয়। একটু শব্দ হয়ে যায়। তবে সূরা বা দোয়া এক হরফের বা এক শব্দের বেশী আওয়াজ হয় না। তাও আমি সন্দেহবশত সাহু সিজদাহ  দিয়েছি কয়েকবার। এক্ষেত্রে পুনরায় সেই নামায পড়তে হবে? অনেকসময় ভুল হয়েছে মনে করে সিজদাহ সাহু দিয়ে ফেলি সন্দেহ হতে থাকে আবার মাঝেমাঝে দিই না। এক্ষেত্রে কোন নামাযে সিজদাহ সাহুর প্রয়োজন না হলে তো আবার সেই নামায আদায় করতে হয় কিন্তু আমিতো ভুলো গিয়েছি কোন কোন সময় প্রয়োজন না থাকা সত্বেও দিয়েছি। এক্ষেত্রে আবার যে নামায গুলো আদায় করতে হবে সেগুলো কী করে করবো?

২. একবার নামাযে সিজদাহ দেওয়ার সময় আমার ডান পায়ের একটা আঙ্গুল পিছনের দিকে চলে যায় মানে কিবলামুখী হয়ে ছিলো না। এক্ষেত্রেও সিজদা সাহু দিতে হতো? আমি দিইনি এবং সেটা কোন ওয়াক্তের নামায ছিলো আমি ভুলে গেছি। এখন কী করণীয়?

1 Answer

0 votes
by (770,460 points)
জবাবঃ-
وعليكم السلام ورحمة الله وبركاته 
بسم الله الرحمن الرحيم 

(০১)
না,এক্ষেত্রে সেজদায়ে সাহু আবশ্যক হবেনা।
আপনার নামাজ গুলি আদায় হয়ে গিয়েছে।
পুনরায় আদায় করতে হবেনা।

(০২)
নামাজে সেজদার সময় পায়ের আঙ্গুল গুলি যথাসম্ভব কেবলার দিকে রাখা সুন্নাত।
,
হযরত আয়েশা (রাঃ) হ’তে বর্ণিত তিনি বলেন, ‘এক রাত্রিতে আমি রাসূল (ছাঃ)-কে বিছানায় না পেয়ে আমার হাত দিয়ে খুঁজতে থাকলাম। অতঃপর আমার হাত তাঁর দু’পায়ের উপর পতিত হয়। তখন তিনি সিজদারত ছিলেন এবং তাঁর পা দু’টি খাঁড়া ছিল’ (মুসলিম, মিশকাত হা/৮৯৩,

 ‘সিজদা ও সিজদার ফযীলত’ অনুচ্ছেদ)। অন্য বর্ণনায় তিনি বলেন, ‘এ সময় তাঁর গোড়ালীদ্বয় মিলানো ছিল এবং পায়ের অঙ্গুলি সমূহ কিবলার দিকে ছিল’ (মুস্তাদরাক হাকেম ১/৩৪০ পৃঃ, হা/৮৩২; ছহীহ ইবনু খুযায়মাহ হা/৬৫৪, ইবনু হিববান হা/১৯৩৩)। 

ইবনু আববাস (রাঃ) হ’তে বর্ণিত রাসূল (ছাঃ) বলেন, ‘আমি সাত অঙ্গের উপর সিজদা করতে আদিষ্ট হয়েছি। নাকসহ চেহারা, দু’হাত, দু’হাটু এবং দু’পায়ের আঙ্গুলসমূহের অগ্রভাগ’ (মুত্তাফাক্ব ‘আলাইহ, মিশকাত হা/৮৮৭)। 

এখানে ‘দু’পায়ের আঙ্গুলসমূহের অগ্রভাগ’-এর ব্যাখ্যায় ছাহেবে মির‘আত বলেন, দু’পায়ের আঙ্গুলগুলি ক্বিবলামুখী থাকবে এবং দু’গোড়ালি খাড়া থাকবে’ (মির‘আত ৩/২০৪)। 

★সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনি ভাই/বোন,
প্রশ্নে উল্লেখিত ছুরতে এক্ষেত্রে সেজদায়ে সাহু ওয়াজিব হবেনা।
নামাজ গুলি আদায় হয়েছে।


(আল্লাহ-ই ভালো জানেন)

------------------------
মুফতী ওলি উল্লাহ
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

0 votes
1 answer 233 views
0 votes
1 answer 209 views
0 votes
1 answer 308 views
0 votes
1 answer 451 views
0 votes
1 answer 268 views
0 votes
1 answer 402 views
...