আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসা মূলত জীন ও শয়তানের প্রভাবে হয়, যার জন্য রুকিয়া করা প্রয়োজন। রুকইয়াহ ফ্রি সেশনের জন্য… এখানে ক্লিক করুন

0 votes
300 views
in বিবিধ মাস’আলা (Miscellaneous Fiqh) by (49 points)
edited by
১।মসজিদে দিল লটকানো বলতে কি বুঝায় নামাজ কখন হবে মসজিদে কখন যাবো নাকি মসজিদকে  মনে মনে শরন করা?

২।আল্লাহ পাক কে মনে মনে শরন করে অন্তর কে কি উপরের দিকে মানে আরশে আজিমের দিকে রাখবো?

৩।নামাযে সুরা ফাতিহার আয়াত শেষে ওয়াকফ কি তিন আলিফ করা সুন্নাত?

৪।একজন আলেম বলছিলেন যে নামাজে সুরা কি পরে সে নিজে বুঝতে পারেনা মানে খুব তাড়াতাড়ি পড়ে রুকু সিজদার তাসবিহ তিনবার পড়ে পাঁচ বার পরে না এতে মোনাফেকি হবে আমার প্রশ্ন হচ্ছে কেউ যদি সাভাবিক ভাবে সুরা ফাতিহার আয়াতের শেষে ওয়াকফ করে এক আলিফ পরে রুকু সিজদার তাসবিহ তিন বার পড়ে তাহলে কি মোনাফেকি হবে?

৫।হিন্দুকে মন্দির কে মূর্তি কে, তাদের ধর্মীয় রীতিকে, তাদের উপসানালয়কে   মনে মনে গালি দিলে বা একা একা বা কোনো মুসলমান এর সামনে গালি দিলে  কোনো সমস্যা হবে কি অমুসলিমদের হক নষ্ট হবে কি মাফ চাইতে হবে কি?

৬।হিন্দুদের ধর্মের সকল কিছু কে মনে আসলে মন পায়ের দিকে দিয়ে বলি পায়ের দিকে থাক এভাবে ঘৃণা করা যাবে কি?তাদের হক নষ্ট হবে কি মাফ চাইতে হবে কি

৭।ধরেন এমন অমুসলিম কে গালি দিলাম তার নাম ব্যঙ করলাম তার কাছে ক্ষমা চাওয়া সম্ভব না মোদি, ম্যাক্রো তওবা কিভাবে করবে


৮।অমুসলিমদের ব্যাক্তিগত হক নষ্ট না করে তাদের ধর্মীয় হক নষ্ট করলে মাফ চাইতে হবে কি?

1 Answer

0 votes
by (814,710 points)
ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!

আবূ হুরাইরা (রাঃ) অথবা আবূ সাঈদ (রাঃ) হতে বর্ণিত আছে,
عَنْ أَبِي سَعِيدٍ، أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ " سَبْعَةٌ يُظِلُّهُمُ اللَّهُ فِي ظِلِّهِ يَوْمَ لاَ ظِلَّ إِلاَّ ظِلُّهُ إِمَامٌ عَادِلٌ وَشَابٌّ نَشَأَ بِعِبَادَةِ اللَّهِ وَرَجُلٌ كَانَ قَلْبُهُ مُعَلَّقًا بِالْمَسْجِدِ إِذَا خَرَجَ مِنْهُ حَتَّى يَعُودَ إِلَيْهِ وَرَجُلاَنِ تَحَابَّا فِي اللَّهِ فَاجْتَمَعَا عَلَى ذَلِكَ وَتَفَرَّقَا وَرَجُلٌ ذَكَرَ اللَّهَ خَالِيًا فَفَاضَتْ عَيْنَاهُ وَرَجُلٌ دَعَتْهُ امْرَأَةٌ ذَاتُ حَسَبٍ وَجَمَالٍ فَقَالَ إِنِّي أَخَافُ اللَّهَ وَرَجُلٌ تَصَدَّقَ بِصَدَقَةٍ فَأَخْفَاهَا حَتَّى لاَ تَعْلَمَ شِمَالُهُ مَا تُنْفِقُ يَمِينُهُ "
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ আল্লাহ তা’আল্লা (কিয়ামত দিবসে) সাত প্রকারের লোককে তার (আরশের) ছায়াতলে আশ্রয় প্রদান করবেন, যেদিন তার (আরশের) ছায়া ব্যতীত অন্য কোন ছায়াই (আশ্রয়) অবশিষ্ট থাকবে না। (তারা হলো)
(১) ন্যায়পরায়ণ শাসক,
(২) যে যুবক আল্লাহ্ তা’আলার ইবাদাতের মধ্যে বড় হয়েছে,
(৩) যে ব্যক্তি মাসজিদ হতে বেরিয়ে গেলেও তার অন্তর এর সাথে সম্পৃক্ত থাকে, যে পর্যন্ত না সে আবার সেখানে ফিরে আসে,
(৪) এমন দু’ব্যক্তি যারা আল্লাহ্ তা’আলার জন্য পরস্পর ভালোবাসা স্থাপন করেছে, এই সম্পর্কেই একত্র থাকে এবং বিচ্ছিন্ন হয়,
(৫) যে ব্যক্তি নির্জনে আল্লাহ্ তা’আলাকে স্মরণ করেছে এবং তার দুচোখ বেয়ে পানি পড়েছে,
(৬) এমন ব্যক্তি যাকে কোন অভিজাত পরিবারের সুন্দরী রূপসী নারী (অশ্লীল কাজে) আহববান করেছে কিন্তু সে তাকে এই বলে প্রত্যাখ্যান করেছেঃ আমি আল্লাহ্ তা’আলাকে ভয় করি এবং
(৭) এমন ব্যক্তি যে এত গোপনে দান-খাইরাত করেছে যে, তার বাম হাতও জানতে পারেনি যে, তার ডান হাত কি দান করেছে।(সুনানে তিমিরিযি-২৩১৯)

সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
(১) মসজিদে দিল লটকানো বলতে নামাজ কখন হবে মসজিদে কখন যাবো? এবং মসজিদকে মনে মনে স্বরণ করা সবকিছু বুঝায়।
(২) আল্লাহ পাক কে মনে মনে স্বরন করলে অন্তরকে উপরের দিকে তথা আরশে আজিমের দিকে রাখা জরুরী নয়।
(৩) নামাযে সুরা ফাতিহার আয়াত শেষে ওয়াকফের সময় তিন আলিফ করা মুস্তাহাব।জরুরী নয়।
(৪) কেউ যদি স্বাভাবিক ভাবে সুরা ফাতিহার আয়াতের শেষে ওয়াকফ করে এক আলিফ পরিমাণ লম্বা করে রুকু সিজদা করে এবং তিন তাসবিহ পাঠ করে নামায সমাপ্ত করে, তাহলে এখানে মোনাফেকি হবে না।
(৫) হিন্দুকে মন্দির কে মূর্তি কে, তাদের ধর্মীয় রীতিকে  মনে মনে গালি দিলে কোনো সমস্যা হবে না। অমুসলিমদের হক নষ্ট হবে না। তবে মনে মনে গালী দেয়ার চেয়ে দু'আ করাই উত্তম।
(৬) হিন্দুদের ধর্মের সকল কিছু কে মনে আসলে মন পায়ের দিকে দিয়ে বলি পায়ের দিকে থাক এভাবে ঘৃণা করা যাবে। তাদের হক নষ্ট হবে না। মাফ চাইতে হবে না।


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...