আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসা মূলত জীন ও শয়তানের প্রভাবে হয়, যার জন্য রুকিয়া করা প্রয়োজন। রুকইয়াহ ফ্রি সেশনের জন্য… এখানে ক্লিক করুন

User Faria Ishra

Member for: 3 years (since Apr 17, 2023)
Type: Registered user
Full name:
About:
IOM Student ID: rsc2320402

Activity by Faria Ishra

Score: 5 points (ranked #2,329)
Questions: 5
Answers: 0
Comments: 0
Voted on: 0 questions, 0 answers
Gave out: 0 up votes, 0 down votes
Received: 2 up votes, 0 down votes

Wall for Faria Ishra

Please log in or register to post on this wall.
আসসালামু আলাইকুম আপু। আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। আপনার আমেরিকায় যাওয়া নিয়ে প্রশ্ন চোখে পড়ল। এটা ২ বছর আগের প্রশ্ন। আপনার কি শেষ পর্যন্ত আমেরিকায় যাওয়া লেগেছিল?

আমি ৬ বছর ফ্যামিলির সাথে লড়াই করেছি বিদেশে না যেতে চাওয়া নিয়ে। আমার বিদেশ যেতে প্রব্লেম ছিল না কিন্তু মাহরাম ব্যতীত সমস্যা ছিল। আমি কখনো মাহরামের কথা ঠিকমত ওঠাতে পারিনি কারণ আমার পরিবারের(স্পেশালি ভাইয়ের) সন্দেহ ছিল আমার ম্যাচিউরিটি নিয়ে। আপনি আমার ওয়ালে গিয়ে প্রশ্নগুলো দেখলেই বুঝবেন ইনশাআল্লাহ। মাহরাম নিয়ে যেতে গেলে নিজের ম্যাচিউরিটি প্রমাণ করা লাগত আর এটা তো প্রমাণের জিনিস না। তার উপর দ্বীনি কমিউনিটির দেওয়া এক ট্রমায় আমি এমনই ডিপ্রেশনে পড়েছিলাম যে মাহরামের কথা যে তুলব সেই কথাও মনে থাকত না।  আর আমি তো কোন দ্বীনি মাহরাম জোগাড়ও করতে পারিনি।

গত বছর আমেরিকার ভিসা দেওয়া যখন কিছুদিনের জন্য বন্ধ করেছিল, খুব খুশি হয়েছিলাম। কিন্তু এরপর সেটা রিস্টার্ট করায় আর কিছুই করতে পারা সম্ভব হয়নি। পড়াশুনার পর চাকরি না করে অনেকদিন ঘরে বসে ছিলাম বলে অভিজ্ঞতা নেই, এত বছর পর চাকরিও পাওয়াটাও কঠিন অভিজ্ঞতা ছাড়া। মানসিকভাবে বিধ্বস্ত থাকায় ১ বারের বেশি ইস্তিখারাও করার কথা মনে থাকত না। তার উপর পরিবারের বিরুদ্ধে গিয়ে দ্বীন পালন করতাম বলে দ্বীনি কমিউনিটির দেওয়া ট্রমা নিয়ে কাউকে কিছু বলতেও পারিনি। আল্লাহর কাছে কাঁদার মত অবস্থাও ছিল না। শুধু ঘোরের মধ্যে চলে যেতাম, এখনও যাই।

শেষ পর্যন্ত অবিবাহিত অবস্থাতেই আমেরিকা যেতে হয়, মাহরাম ছাড়াই। ভাইয়ের ওখানে পড়ব ভেবেছিলাম কিন্তু আমার সাথে এত দুর্ব্যবহার করেছে ও করে, আমাকে এত ছোট করে কথা বলে যে ওখানে যাওয়ার কথা মনে হলে হাত পা কাঁপে। সামার ভ্যাকেশনে দেশে এসেছি। জানি না ফিরে যাব কিনা। ওখানে গিয়ে থেরাপি নিয়ে মানসিক অবস্থা একটু ঠিক হয়েছে, আলহামদুলিল্লাহ! ভালো থেরাপি পাব এটাও একটা রিজন ছিল ওখানে থেকে যাওয়ার। আমার ইচ্ছা আছে যে ইনশাআল্লাহ কোন মুসলিম দেশে সেটেলড হব। এটাও সহজ হয় আমেরিকান পাসপোর্ট থাকলে। নাহলে দুঃখজনক হলেও সত্যি যে বাংলাদেশের পাসপোর্ট নিয়ে মধ্যপ্রাচ্যের দেশে পার্মানেন্ট রেসিডেন্সি দেয় না।

ফাইনালি এমন কাউকে পেলাম যার সাথে আমার সিচুয়েশনের কিছুটা মিল আছে। আল্লাহ আপনাকে ভালো রাখুন। আমার জন্য দুয়া করবেন। যদি কোন নাসীহাহ দিতে পারেন, ভালো হয়। ফি আমানিল্লাহ!
Jul 12 by ANoobMuslimah
...