আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসা মূলত জীন ও শয়তানের প্রভাবে হয়, যার জন্য রুকিয়া করা প্রয়োজন। রুকইয়াহ ফ্রি সেশনের জন্য… এখানে ক্লিক করুন

0 votes
595 views
in ঈমান ও বিশ্বাস (Faith and Belief) by (34 points)
reshown by
আস সালামু আলাইকুম। মাযহাব না মেনে ইবাদত করলে কি ইবাদত কবুল হবে? কারণ অনেকেই বলতাসে মাযহান না মেনে ইবাদত করলে ইবাদত এ অনেক ভূল হয়, তো আমি তো বুঝতাসিনা মাযহাব, আমার ইবাদত কি কবুল হবে? আমি মাযহাব সম্পর্কে তো বুঝার ট্রায় করি এর পর ও বুঝিনা।

1 Answer

0 votes
by (805,290 points)
ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
মুজতাহিদ নয় এমন সবার জন্য মাযহাব মানা ফরয।বিস্তারিত জানতে দেখুন!জাস্টিস আল্লামা তাক্বী উসমানী রচিত "মাযহাব কি ও কেন?"

মাযহাব অর্থ হল,কুরআন-হাদীসের ব্যাখা জানতে কারো সাহায্য গ্রহণ করা।অর্থাৎ যারা নিজে সরাসরি কুরআনের আয়াত বা হাদীসে রাসূল এর মর্মার্থ বুঝতে পারেন না, তারা অন্যর সাহায্য নিয়ে কুরআন-হাদীস এর মর্মার্থ বুঝবেন,এবং সে অনুযায়ী আ'মল করবেন।

সুতরাং কোনো এক অালেম বা মৌলিক মূলনীতি এক এমন একদল আলেমের কুরাআন-সুন্নাহ অনুসৃত মত ও পন্থাকে অনুসরণ করার নামই হল মাযহাব।এক্ষেত্রে সকল মাস'আলায় শুধুমাত্র একজনকেই অনুসরণ করতে হবে।নতুবা একেকজনকে একেক মাস'আলা অনুসরণ মূলত প্রবৃত্তির অনুসরণ হবে,।এজন্য এমন কোনো এক আলেম বা মূলনীতি এক এমন একদল আলেমকে অনুসরণ করতে হবে যাদের প্রায় সকল বিষয়ে ইজতেহাদ রয়েছে।এই হল মাযহাব এর তাৎপর্য। সুতরাং এ দৃষ্টিকোনে নবীজী সাঃ কোনো মাযহাবের অনুসারী হওয়ার প্রশ্নই আসে না। বিস্তারিত জানতে ক্লিক করুন- 402  এ সম্পর্কে আরো জানুন - 1936 

সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
মাযহাব না মেনে ইবাদত করাটাও জনসাধারণের জন্য প্রায় অসম্ভব ব্যাপার। কেননা মাযহাবের বা কোনো আলেমের ব্যখ্যা ব্যতিত দু'রাকাত নামায পড়াও সবার জন্য সম্ভব না। হ্যা, মুজতাহিদ ফিল মাযহাব পর্যায়ের আলেমগণ মাযহাবের ব্যখ্যা ব্যতিত নিজে নিজে কুরআন হাদীস থেকে গবেষণা করে আমল করে নিতে সক্ষম হবেন, তবে সবাই তা পারবে না। কেউ যদি মাযহাবের ব্যখ্যা ব্যতিত নিজে নিজে বিশুদ্ধভাবে আ'মল/ইবাদত করে নিতে সক্ষম হন, তাহলে ইবাদত কবুল হবে না, এমনটা বলা যাবে না।


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

by (34 points)
reshown by
আস সালামু আলাইকুম। আমি যেভাবে ইবাদত করি মসজিদের ইমাম তো সেভাবেই করে নিজে নিজে বের করিনা, কারও থেকে শিখে এরপর আমল করি, আর যেভাবে ইবাদত করি সেটাও তো কোনো না কোনো মাযহাব এর সাথে মিলে যায়, আল্লাহ রাসূলের দলিল সহ আমল করি, আমার ইবাদত কি কবুল হবে?
by (805,290 points)
জ্বী, কবুল হবে। ইনশাআল্লাহ। 
by (34 points)
আস সালামু আলাইকুম। হুজুর মাযহাব বুঝতে গেলে জানতে গেলে বুঝিনা, আমার হিসেব মিলেনা এই সাবজেক্টের আমি কি করলে আল্লাহ নিজেই আমাকে সঠিক পথ দেখিয়ে দিবে বুঝিয়ে দিবে কোনো আমল দিন?
by (805,290 points)
বেশী করে পড়তে হবে। জ্ঞান যত বাড়বে, ততই বিষয়টা বুঝা আসবে। 

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...