আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসা মূলত জীন ও শয়তানের প্রভাবে হয়, যার জন্য রুকিয়া করা প্রয়োজন। রুকইয়াহ ফ্রি সেশনের জন্য… এখানে ক্লিক করুন

0 votes
289 views
in পবিত্রতা (Purity) by (2 points)
reshown by
আলহামদুলিল্লাহ আমি ওয়াসওয়াসা রিলেটেড কোর্স করেছি,আপনাদের অফিস থেকে কোড দেয়া হবে বলছিলেন,কিন্ত আমি ওয়েবসাইট এ অনেক খুঁজেছি পাই নি,আরও একমাস আগে করেছি,আমি খেয়াল করিনি কোড,এখন খুজে পাচ্ছি না,আর আমার একাউন্ট এ ৪ টি প্রশ্ন করা হয়েছে দেখাচ্ছে,তাই এই নতুন একাউন্ট খুলেছি,ক্ষমা করবেন আমাকে,জরুরি দরকার,আপনাদের কারো হক নষ্ট না হলে উত্তর দিন প্লিজ,আমার জ্বীন জাদুর লক্ষণ আর প্রচুর ওয়াসওয়াসা,

১.আল্লাহ সব থেকে ভালো জানেন, আমার একটা কাপড়  অনেক আগের তাই আমার ঠিক মত মনে নেই,সাদা স্রাব লেগে ছিল এটাই বেশি মনে হচ্ছে, মানে প্রবল ধারণা,সাদা স্রাব টা পানির মত তরল,ডিমের সাদা অংশের মতো,ওই কাপড়ের সাথে ভালো কাপড় ধুয়ে ফেলছে,ধোয়ার পর সব কাপড় ই দেখতে পরিষ্কার লাগছে,আমি বলে দিসিলাম ৩ বার করে ধুতে,কিভাবে ধুয়েছে জানিনা,আর প্রত্যেকবার কাপড় চিপ্রায় বা নিঙরায় কিনা জানিনা,দু একটা কাপড়ে সাদা দাগ থাকলেও সেটা নাপাকী কিনা আমি জানিনা,আর কাপড় ধোয়া ও অনেক কষ্টকর আমার জন্য,ওয়াসওয়াসা তে পড়ি,এখন এই কাপড় গুলো কি পাক হবে?আর ধোয়া জামা কাপড় নেই,আর হাতে পায়ে ও ঘা হয়েছে।

২.ঘা প্রবাহিত নয়,চুলকালে সেই জায়গা আঠালো হয়ে যায়,এই পা ধোঁয়া পানি কি নাপাক?কিভাবে পবিত্র হবো,এভাবে ফ্লোর কাপড় সব নাপাক মনে হচ্ছে।

1 Answer

0 votes
by (814,680 points)
ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
লিকুরিয়া রোগ যা মহিলাদের জরায়ুতে হয়।
যার অর্থ হল জরায়ু থেকে সাদাস্রাব নির্গত হওয়া।
সাদাস্রাব নাপাক।যা নির্গত হলে অজু চলে যায়।কাপড়ের যে অংশে লাগবে সেটুকু ধৌত করতে হবে।তা নাজাসতে গলিজা।এক দিরহামের বেশী হলে নামায হবে না।

এই সাদাস্রাব নির্গত হওয়া দুই প্রকার।
(ক) সাদাস্রাব মাঝেমধ্যে নির্গত হয়।অর্থাৎ হঠাৎ জরায়ুতে চলে আসে। এমতাবস্থায় যদি হঠাৎ নামাযের মধ্যে বা নামাযের পূর্বে নির্গত হয়, তখন কাপড় পাল্টিয়ে লজ্জাস্থান ধৌত করা পূর্বক নতুন করে পবিত্রতা অর্জন করতে হবে।তারপর পূনরায় নামায পড়তে হবে।

(খ) যদি কোনো এক নামাযের পূর্ণ ওয়াক্ত ধারাবাহিক সাদাস্রাব নির্গত হতে থাকে।যেমন মাগরিবের নামাযের পূর্ণ ওয়াক্ত তথা ১ঘন্টা৩০মিনিট ধারাবাহিক সাদাস্রাব নির্গত হতে থাকে। তাহলে এমতাবস্থায় উনাকে মা'যুর গণ্য করে মা'যুরের হুকুম উনার উপর আরোপ করা হবে। এ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন-https://www.ifatwa.info/50

সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
(১) সবগুলো কাপড় আপনি আবার ধৌত করে নিয়ে তারপর পরিধান করবেন।কেননা আপনার সবগুলো কাপড় নাপাক হয়ে গেছে।
(২) এই পা ধোঁয়া পানি নাপাক নয়। সুতরাং ফ্লোর নাপাক হবে না।


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...