আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসা মূলত জীন ও শয়তানের প্রভাবে হয়, যার জন্য রুকিয়া করা প্রয়োজন। রুকইয়াহ ফ্রি সেশনের জন্য… এখানে ক্লিক করুন

0 votes
260 views
in যাকাত ও সদকাহ (Zakat and Charity) by (11 points)
1. আমি একজন ভাইকে চিনি যে খুব কম উপার্জন করে এবং এই পরিবারের একমাত্র উপার্জনকারী সদস্য। তার মায়ের ক্যান্সার হয়েছে এবং তারা তার সমস্ত অলঙ্কার বিক্রি করেছে। আমি নিশ্চিত নই তাদের কত জমি আছে। এটা জিজ্ঞাসা করা সম্ভব নয়। মানুষ তার চিকিৎসার জন্য অর্থ সংগ্রহ করছে। আমি কি তাকে যাকাত দিতে পারি?
2. আমি এমন একজনকে চিনি যে খুব সৎ। সে খুব কম আয় করে এবং তার বড় সংসার চালানো কঠিন হয়ে পড়ে। কখনও কখনও লোকেরা তাকে চাল বা টাকা দিয়ে সাহায্য করে। আমার মনে হয় তার কিছু জমি আছে। আমি কি তাকে যাকাত দিতে পারি?


3.যদি কেউ বিধবা হয় এবং তার কাছে স্বর্ণ ও নগদ টাকা থাকে, সে যাকাত পাওয়ার যোগ্য নয় কিন্তু আমি কি তার সন্তানদের দিতে পারি?


4.So, generally, কারো যদিও অনেক জমি থাকে, যদি তাদের নিসাব পরিমাণ টাকা না থাকে এবং খুব কম উপার্জন থাকে এবং জীবনযাপন করা কঠিন হয়, তাহলে তারা যাকাত পাওয়ার যোগ্য? এটা কি হাজত হিসেবে ধরা যাবে?

1 Answer

0 votes
by (770,460 points)
জবাবঃ-
بسم الله الرحمن الرحيم

https://ifatwa.info/71830/ নং ফতোয়াতে উল্লেখ রয়েছে, 

আল্লাহ সুবহানাহু ওয়া তা'আলা বলছেন

إِنَّمَا الصَّدَقَاتُ لِلْفُقَرَاء وَالْمَسَاكِينِ وَالْعَامِلِينَ عَلَيْهَا وَالْمُؤَلَّفَةِ قُلُوبُهُمْ وَفِي الرِّقَابِ وَالْغَارِمِينَ وَفِي سَبِيلِ اللّهِ وَابْنِ السَّبِيلِ فَرِيضَةً مِّنَ اللّهِ وَاللّهُ عَلِيمٌ حَكِيمٌ

যাকাত হল কেবল (১)ফকির, (২)মিসকীন, (৩)যাকাত উসূলকারী ও (৪)যাদের চিত্ত আকর্ষণ প্রয়োজন তাদের হক (৫)এবং তা দাস-মুক্তির জন্যে ও (৬)ঋণগ্রস্তদের জন্য, (৭)আল্লাহর পথে জেহাদকারীদের জন্যে এবং(৮) মুসাফিরদের জন্যে, এই হল আল্লাহর নির্ধারিত বিধান।আল্লাহ সর্বজ্ঞ, প্রজ্ঞাময়।(সূরা আত-তাওবাহ-৬০)

কে যাকাত খেতে পারবে?

وَلَا يُشْتَرَطُ النَّمَاءُ إذْ هُوَ شَرْطُ وُجُوبِ الزَّكَاةِ لَا الْحِرْمَانِ كَذَا فِي الْكَافِي. وَيَجُوزُ دَفْعُهَا إلَى مَنْ يَمْلِكُ أَقَلَّ مِنْ النِّصَابِ، وَإِنْ كَانَ صَحِيحًا مُكْتَسَبًا كَذَا فِي الزَّاهِدِيِّ.

অর্থাৎ-নেসাব পরিমাণ মাল(নামী তথা বাড়ন্ত হোক বা না হোক,শরীয়তে নামী মাল চার প্রকার যথা-স্বর্ণ,রূপা বা টাকা,ব্যবসার মাল,গবাদি পশু)
এর মালিক না হলে যাকাত খাওয়া যাবে যদি প্রয়োজন থাকে।তাই গায়রে নামী বা অবাড়ন্ত মালের নেসাব পরিমাণ কেউ মালিক হলে যদিও তার উপর যাকাত আসবে না তথাপিও সে যাকাতের মাল খেতে পারবে না।আর কোনো প্রকার মালই যদি কারো কাছে নেসাব পরিমাণ না থাকে তাহলে সে সুস্থ উপার্জন স্বক্ষম হওয়া সত্তেও তার জন্য যাকাতের মাল খাওয়া জায়েয আছে।
(ফাতাওয়া হিন্দিয়া-১/১৮৯) 

যে ব্যাক্তি নেসাব পরিমান সম্পদের মালিক নন,সেই ব্যাক্তি শরীয়তের পরিভাষায় ধনী নয়,সে ফকির।
সুতরাং সেই ব্যাক্তিকে যাকাত দেয়া যাবে।

আরো জানুনঃ- 

★সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনি বোন,
(০১)
প্রশ্নে উল্লেখিত গরিব ব্যাক্তির প্রয়োজন অতিরিক্ত জমি জমা আছে কিনা,সেটি তার থেকে জেনে নিয়ে তারপর তাকে যাকাত দিবেন।

বিষয়টি না জানলে সেক্ষেত্রে এমনিতেই নফল দান হিসেবে তার চিকিৎসা বাবদ দিবেন।

(০২)
তার প্রয়োজন অতিরিক্ত জমি জমা আছে কিনা,সেটি তার থেকে জেনে নিয়ে তারপর তাকে যাকাত দিবেন।

(০৩)
তার বালেগ সন্তান,যারা নিজেরা নেসাব পরিমান সম্পদের মালিক,তাদেরকে যাকাত দিতে পারবেন।

(০৪)
ঐ জমি যদি তার দৈনন্দিন প্রয়োজন অতিরিক্ত হয়,সেক্ষেত্রে তাকে যাকাত দেয়া যাবেনা।

তবে জমি গুলো যদি তার দৈনন্দিন প্রয়োজনীয় হয়,সেক্ষেত্রে তাকে যাকাত দেয়া যাবে।


(আল্লাহ-ই ভালো জানেন)

------------------------
মুফতী ওলি উল্লাহ
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

0 votes
1 answer 446 views
0 votes
1 answer 778 views
0 votes
1 answer 675 views
0 votes
1 answer 339 views
0 votes
1 answer 387 views
0 votes
1 answer 374 views
0 votes
1 answer 149 views
...