আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসা মূলত জীন ও শয়তানের প্রভাবে হয়, যার জন্য রুকিয়া করা প্রয়োজন। রুকইয়াহ ফ্রি সেশনের জন্য… এখানে ক্লিক করুন

0 votes
327 views
in পবিত্রতা (Purity) by (19 points)
edited by
আসসালামুয়ালাইকুম।
১. হায়েজের পর কি বিছানার চাদর, চিরুনি এইসব দুয়ে পবিত্র করতে হয় যদি কোন নাপাকি না লাগে শুধু মাত্র হায়েজের সময় ওই বিছানায় ঘুমানো এবং চিরুনি দিয়ে চুল আঁচড়ানো হয়েছে এই কারণে?

২. হায়েজের রক্ত যদি ভুল বসত পায়জামায় লেগে যায় এবং পরবর্তীতে রক্ত শুকিয়ে যায় সেই কাপড় পড়ে যদি কোনো চেয়ারে বসা হয়,বা কোথাও ঘুমানো হয় সেক্ষেত্রে ওই চেয়ার বা বিছানার চাদর কি অপবিত্র হয়ে যায়?

৩. হায়েজের পর শরীরে সাবান দেওয়া,মাথায় শ্যাম্পু করা কি জরুরী? আমি ফরজ গোসলের বিধান জানি কিন্তু আমার তাও মনে হয় মাথায় শ্যাম্পু না করলে হয়তো পবিত্র হচ্ছে না আমার শরীর।

৪. হায়েজের পর প্রথম কিছুদিন খুব ঘন ঘন সাদা স্রায় যায় পানির মতো এর পর কিছুদিন অনেকক্ষণ পর পর হয় এবং সেটা কিছুটা কঠিন থাকে। এক্ষেত্রে প্রথম কয়দিন নামাজ পড়তে গিয়ে খুব অসুবিধা হয় অযু করে নামাজে দাড়ালেই অযু ভেঙ্গে যায় যেহেতু সবসময় এমন হয় না সেক্ষেত্রে নামাজের মধ্যে অযু ভেঙ্গে গেলে কি সেই অবস্থায় নামাজ কনটিনিউ করবো নাকি নতুন করে অযু করে নামাজ পড়তে হবে?

৫. নামাজের মাঝে অযু ভেঙ্গে গেলে পূণরায় অযু করে কি প্রথম থেকে নামাজ শুরু করতে হবে নাকি যেখান থেকে ভেঙ্গেছে সেইখান থেকে পড়া শুরু করবো?

৬. কাপড়ে সাদা স্রাব লাগলে শুধু যেই অংশে লেগেছে শুধু ওই অংশটি পানি দিয়ে ৩বার দুইলে পবিত্র হবে নাকি পুরোটাই ধুইতে হবে?

1 Answer

0 votes
by (814,710 points)
ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
(১) হায়েজের পর বিছানার চাদর, চিরুনি এইসব দুয়ে পবিত্র করতে হয় না যদি কোন নাপাকি না লাগে। শুধু মাত্র হায়েজের সময় ওই বিছানায় ঘুমানো এবং চিরুনি দিয়ে চুল আঁচড়ানো হয়েছে এই কারণে তা অপবিত্র হবে না। 

(২) হায়েজের রক্ত যদি ভুল বসত পায়জামায় লেগে যায় এবং পরবর্তীতে রক্ত শুকিয়ে যায় সেই কাপড় পড়ে যদি কোনো চেয়ারে বসা হয়,বা কোথাও ঘুমানো হয় সেক্ষেত্রে ওই চেয়ার বা বিছানার চাদর অপবিত্র হবে না।

(৩) হায়েজের পর শরীরে সাবান দেওয়া,মাথায় শ্যাম্পু করা জরুরী নয়। 

(৪) যেহেতু সব সময় না, তাই নতুন করে অযু করে তবেই নামাজ পড়তে হবে।

(৫) নামাজের মাঝে অযু ভেঙ্গে গেলে পূণরায় অযু করে প্রথম থেকে নামাজ শুরু করতে হবে না বরং যেখান থেকে ভেঙ্গেছে সেইখান থেকে পড়া শুরু করা হবে।হ্যা প্রথম থেকে পড়াটাই উত্তম।

(৬) কাপড়ে সাদা স্রাব লাগলে শুধু যেই অংশে লেগেছে শুধু ওই অংশটি পানি দিয়ে ৩বার দুইলে পবিত্র হবে। 


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

0 votes
1 answer 101 views
0 votes
1 answer 281 views
...