আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসা মূলত জীন ও শয়তানের প্রভাবে হয়, যার জন্য রুকিয়া করা প্রয়োজন। রুকইয়াহ ফ্রি সেশনের জন্য… এখানে ক্লিক করুন

0 votes
810 views
in ব্যবসা ও চাকুরী (Business & Job) by (33 points)
আসসালামুআলাইকুম,


আমি দুটো ব্যাপার নিয়ে একটু কনফিউজড, আশা করি আপনারা ক্লিয়ার করে দিবেন...


বর্তমানে চাহিদার প্রেক্ষিতে অনলাইনে পার্টটাইম বিজনেস হিসেবে জিমেইল তৈরী করে বিক্রি করা ভালো একটা ইনকামের সুযোগ হয়ে দাঁড়িয়েছে, বিশেষ করে বেকার ও আমার মতো ছাত্রদের জন্য... বর্তমানে জিমেইল একাউন্টের চাহিদাও অনেক বেড়েছে আর এগুলার সেলিংয়েও ভালো ইনকাম হয়....


কিন্তু ব্যাপারটা হচ্ছে জিমেইল সেবার মালিক যে কোম্পানি, অর্থাৎ গুগল থেকে একজন ইউজারকে ততোধিক জিমেইল বারবার এবং একটানা তৈরি করতে দেয়না, একাধিক তৈরি করতে দেয় কিন্তু ততোধিক করার অনুমতি দেয়না, কারণ সেটাকে স্কেম হিসেবে গুগল উল্লেখ করে ৷ তাই যারা সেল করে, অনেকে টাকা দিয়ে আইপি, ভিপিএন কিনে বা বিভিন্ন ট্রিকস ইউজ করে ততোধিক জিমেইল তৈরি করে এবং সেল দেয়...

এখন আমিও যদি সেলার হিসেবে ব্যবসায়িক উদ্দেশ্যে এই পদ্ধতিতে বিক্রি করি এবং আয় করি, সেটা কি হারাম হবে ???


দ্বিতীয় প্রশ্নটি হচ্ছে, জিমেইলে মূলত দুইরকমের একাউন্ট হয়, নন ভেরিফাইড এবং  ভেরিফাইড ৷ যেহেতু নন ভেরিফাইড আইডি বেশিদিন টিকেনা, তাই সবাই ভেরিফাইড করেই বিক্রি করতে চায়, তবে সহজে ভেরিফাই করার পদ্ধতি সব বিক্রেতারা বুঝে না, তাই তারা আবার বিক্রি করার আগে অন্য কারো কাছে টাকা দিয়ে ভেরিফাই করিয়ে নেয়, যারা ভেরিফাই সেবাটা দিয়ে থাকে কিংবা ভার্চুয়াল বিদেশি নাম্বার দিয়ে ভেরিফাই করে দিতে পারে...


এখন আমার প্রশ্নটা হচ্ছে, সেলার হিসেবে কি আমি ওরকম ট্রিকস অবলম্বন করে বিক্রি করতে পারবো ?
শরীয়াহ অনুযায়ী সেটা যদি হারামও হয়, তাহলে দ্বিতীয় প্রশ্নের অনুরুপ যারা সেল করে, তাদের একাউন্টগুলো শুধু টাকার বিনিময়ে ভেরিফাই করে দিয়ে বিক্রি করার উপযুক্ত করে দেয়ার কাজটা কি করতে পারবো ???


আশা করি জানাবেন...

1 Answer

0 votes
by (770,460 points)
জবাব
وعليكم السلام ورحمة الله وبركاته 
بسم الله الرحمن الرحيم 


(০১)
হাদীস শরীফে এসেছে   

حَدَّثَنَا قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ، أَنْبَأَنَا حَمَّادُ بْنُ زَيْدٍ، عَنْ مُجَالِدٍ، عَنِ الشَّعْبِيِّ، عَنِ النُّعْمَانِ بْنِ بَشِيرٍ، قَالَ سَمِعْتُ رَسُولَ اللَّهُ صلى الله عليه وسلم يَقُولُ " الْحَلاَلُ بَيِّنٌ وَالْحَرَامُ بَيِّنٌ وَبَيْنَ ذَلِكَ أُمُورٌ مُشْتَبِهَاتٌ لاَ يَدْرِي كَثِيرٌ مِنَ النَّاسِ أَمِنَ الْحَلاَلِ هِيَ أَمْ مِنَ الْحَرَامِ فَمَنْ تَرَكَهَا اسْتِبْرَاءً لِدِينِهِ وَعِرْضِهِ فَقَدْ سَلِمَ وَمَنْ وَاقَعَ شَيْئًا مِنْهَا يُوشِكُ أَنْ يُوَاقِعَ الْحَرَامَ كَمَا أَنَّهُ مَنْ يَرْعَى حَوْلَ الْحِمَى يُوشِكُ أَنْ يُوَاقِعَهُ أَلاَ وَإِنَّ لِكُلِّ مَلِكٍ حِمًى أَلاَ وَإِنَّ حِمَى اللَّهِ مَحَارِمُهُ " . حَدَّثَنَا هَنَّادٌ، حَدَّثَنَا وَكِيعٌ، عَنْ زَكَرِيَّا بْنِ أَبِي زَائِدَةَ، عَنِ الشَّعْبِيِّ، عَنِ النُّعْمَانِ بْنِ بَشِيرٍ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم نَحْوَهُ بِمَعْنَاهُ . قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ وَقَدْ رَوَاهُ غَيْرُ وَاحِدٍ عَنِ الشَّعْبِيِّ عَنِ النُّعْمَانِ بْنِ بَشِيرٍ .
নুমান ইবনু বাশীর (রাঃ) হতে বর্ণিত আছে, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি বলতে শুনেছিঃ হালালও সুস্পষ্ট, হারামও সুস্পষ্ট এবং এ দুটির মাঝে অনেক সন্দেহজনক বিষয় আছে। তা হালাল হবে না হারাম হবে সেটা অনেকেই জানে না। যে লোক এই সন্দেহজনক বিষয়গুলো নিজের দ্বীন এবং মান-ইজ্জাতের হিফাযাতের উদ্দেশ্যে ছেড়ে দেবে সে নিরাপদ হল। যে লোক এর কিছুতে লিপ্ত হল তার হারাম কাজে লিপ্ত হওয়ারও সংশয় থেকে গেল। (উদাহরণস্বরূপ) নিষিদ্ধ এলাকার আশেপাশে যে লোক পশু চড়ায়, তার এতে প্রবেশের ভয় আছে। জেনে রাখ! প্রতিটি সরকারেরই কিছু সংরক্ষিত এলাকা থাকে। সাবধান! আল্লাহ্ তা'আলার সংরক্ষিত এলাকা হল তার হারাম করা বিষয়গুলো'।

- সহীহ, ইবনু মা-জাহ (৩৯৮৪),বুখারী, মুসলিম

হান্নাদ ওয়াকী হতে, তিনি যাকারিয়্যা ইবনু আবী যাইদা হতে, তিনি শা'বী হতে, তিনি নুমান ইবনু বাশীর হতে, তিনি নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হতে অনুরূপ অর্থে হাদীস বর্ণনা করেছেন। আবু ঈসা বলেন, এ হাদীসটি হাসান সহীহ। একাধিক বর্ণনাকারী নুমান (রাঃ)-এর সূত্রে একই বিষয়বস্তু সম্বলিত হাদীস বর্ণনা করেছেন।
(তিরমিজি ১২০৫) 
,
vpn ব্যবহারের বিধান জানুনঃ 
,
★প্রিয় প্রশ্নকারী দ্বীনি ভাই,
 ইতিপূর্বে উল্লেখ করা হয়েছিলো যে জিমেইল আইডি তৈরী করে বৈধ পন্থায় সেটি সেল করা,ইনকাম করা জায়েজ আছে।   
,
তবে প্রশ্নে উল্লেখ রয়েছে যে গুগল থেকে একজন ইউজারকে ততোধিক জিমেইল বারবার এবং একটানা তৈরি করতে দেয়না, একাধিক তৈরি করতে দেয় কিন্তু ততোধিক করার অনুমতি দেয়না, কারণ সেটাকে স্কেম হিসেবে গুগল উল্লেখ করে ৷ 
,
তাই এখানে যেহেতু ততোধিক জিমেইল আইডি বানানোর অনুমতি নেই,সেই কারনে  আইপি, ভিপিএন  বা বিভিন্ন ট্রিকস ইউজ করে ততোধিক জিমেইল তৈরি করা এবং তা সেল দেয়া গুগলের পক্ষ থেকে অনুমতি না থাকার কারনে  জায়েজ নেই।
,
এটি গুগলকে ধোকা দেওয়া হবে,যাহা কমোভাবেই জায়েজ নেই।
,
হাদীস শরীফে এসেছে  
عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «مَنْ غَشَّنَا فَلَيْسَ مِنَّا»
হযরত আবু হুরায়রা রাঃ থেকে বর্ণিত। রাসূল সাঃ ইরশাদ করেছেনঃ যে ধোঁকা দেয়, সে আমার উম্মতের অন্তর্ভূক্ত নয়। {মুসান্নাফ ইবনে আবী শাইবা, হাদীস নং-২৩১৪৭, সহীহ মুসলিম, হাদীস নং-১৬৪, সুনানে দারেমী, হাদীস নং-২৫৮৩, সুনানে ইবনে মাজাহ, হাদীস নং-২২২৫, সহীহ ইবনে হিব্বান, হাদীস নং-৪৯০৫}

অন্য এক হাদীসে এসেছে 
قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «الْمُسْلِمُونَ عَلَى شُرُوطِهِمْ
হযরত আবূ হুরায়রা রাঃ থেকে বর্ণিত। রাসূল সাঃ ইরশাদ করেছেনঃ মুসলমানগণ তার শর্তের উপর থাকবে। {সুনানে আবু দাউদ, হাদীস নং-৩৫৯৪, সুনানে দারা কুতনী, হাদীস নং-২৮৯০, শুয়াবুল ঈমান, হাদীস নং-৪০৩৯}

 (০২)
টাকার বিনিময়ে ভেরিফাই করার যেই পদ্ধতি প্রচলিত রয়েছে,এটা যদি কর্তৃপক্ষ থেকে অনুমতি থাকে,তাহলে প্রশ্নে উল্লেখিত কাজ জায়েজ হবে। 
কর্তৃপক্ষ থেকে অনুমতি না থাকলে এই ইনকামও জায়েজ হবেনা। 


(আল্লাহ-ই ভালো জানেন)

------------------------
মুফতী ওলি উল্লাহ
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

by (33 points)
edited by
টাকার বিনিময়ে ভেরিফাই করার সাথে কর্তৃপক্ষের কোন সম্পর্ক নেই, বরং ভেরিফাই করলে গুগল থেকে আইডি ব্যান করে দেওয়ার সম্ভাবনা কম থাকে এবং গুগলই একাউন্ট ভেরিফাই করে রাখতে সাজেস্ট  করে ৷

আমার জানার যেটা ছিলো সেটা হলো যে,    সরাসরি একাউন্ট তৈরি এবং সেলিং এ সম্পৃক্ত না হয়ে যদি শুধু সেলারদের একাউন্ট ভেরিফাই করে দেই... তাহলে কি আমিও তাদের সাথে নাজায়েজ কাজে লিপ্ত হয়ে যাবো ??? নাকি আমার কাজের হিসেব টা আলাদা থাকবে
কারণ একাধিক  আইডি খোলার বৈধতা গুগল থেকে না থাকলেও ভেরিফাই করায় গুগল থেকে সমস্যা নেই ....

নাকি এসব আইডি ভেরিফাই করে দেওয়াতে আমিও নাজায়েজ কাজে লিপ্ত হয়ে যাবো

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...