আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসা মূলত জীন ও শয়তানের প্রভাবে হয়, যার জন্য রুকিয়া করা প্রয়োজন। রুকইয়াহ ফ্রি সেশনের জন্য… এখানে ক্লিক করুন

0 votes
223 views
in বিবিধ মাস’আলা (Miscellaneous Fiqh) by (16 points)
আসসালামু অলাইকুম
আমি স্বপ্ন দেখতেছি 2টা বিড়াল আমার পায়ের উপর বসে কামড়াকামড়ি করতেছে এবং এতে আমার পায়ে কামর লাগে অথবা ইচ্ছাকৃত ভাবে আমার পায়ে কামর দিয়েছে ।
এটা দেখেছি সন্ধ্যা 7টায়। ঘুমিয়েছি 6 টা 40 এ 7টা 20 এর এলার্ম দিয়েছিলাম ইশা এর নামাজ এর জন্য 20 মিনিট এ এই স্বপ্ন দেখে ঘুম ভেংগে গিয়েছে । ওযু অবস্থায় ঘুমিয়েছি যতদুর খেয়াল , তিলায়াত ও করেছিলাম ঘুমানোর আগে ।
ঘুমানোর আগে এরকম কোন কিছু নিয়ে কিছু ভবি নি ।
এই স্বপ্নের ব্যাখা কি ?
2। রাতে স্বপ্ন দেখেছিলাম আমি শ্বশুর বাড়িতে , সেখানে আমার হাত থেকে 2টা প্লেট বা বাটি পানিতে পড়ে যায় । পানির স্রোত এ অনেকদূর যায় , অনেকদূর গিয়েও সেটা পানি থেকে নিতে পারি নি , আমার শাশুরি আমার সাথে সাথে যাচ্ছিল সেসময়
3। এটা কয়েকদিন আগে , এটা এক্সাক্ট মনে নাই
আমার রুমে একটা সাপ ঢুকে যায় , আমার রুমমেট কে দেখি সেসময় , সে এরকম কিচু বলতেছিল যে ঢুকসে তো কি হইছে বা সেই মজা কিরে ঢুকিয়েছে এটা খেয়াল নাই তবে সেসময় আমি তাকে দেখেছি । সে বেদীন এবং পূর্বে আমার পিছনে আমাকে নিয়ে কিছু কূট কষল করেছিল আমি জানার পর ও মাফ করে দেই তাকে ,আমি জেনে গেছি এটা তাকে বলি জি স্বাভাবিক থেকেছি , বর্তমানেও স্বাভাবিক ভাবে থাকি ,এ স্বপ্ন দেখার আগে এরকম কিছুই ভবি না
4। (অন্য একজন জানতে চেয়েছে )

নামাজ এ ফাতিহার পর নি সুরা  তিলায়ত ভুল করলে বা মনে না থাকলে অন্য সুরা পড়লে কি সাহু সিজদাহ দিতে হবে ?
অথবা যেই আয়াত ই ভুল হয়েছে সেটার 2,1 আয়াত আগে থেকে পড়লে বা ওই আয়াত টাই আবার পড়লে কি সিজদাহ সাহু দিতে হবে ?
সিজদার তাজবীহ 3 বারের বেশি  4 ,5 বা কতবার পড়েছে মনে নাই এটার জ্ঞ কি সিজদাহ সাহু দিতে হবে কি না

1 Answer

0 votes
by (770,460 points)
জবাবঃ-
وعليكم السلام ورحمة الله وبركاته 
بسم الله الرحمن الرحيم

(০১)
https://ifatwa.info/60263/ নং ফতোয়াতে উল্লেখ রয়েছেঃ- 
স্বপ্ন ও তার ব্যাখ্যা বিশেষজ্ঞ ইমাম মুহাম্মাদ ইবনে সীরিন রহ. বলেছেন :
 الرؤيا ثلاث : حديث النفس ، وتخويف الشيطان ، وبشرى من الله . (رواه البخاري في التعبير) 
স্বপ্ন তিন ধরনের হয়ে থাকে। মনের কল্পনা ও অভিজ্ঞতা। শয়তানের ভয় প্রদর্শন ও কুমন্ত্রণা ও আল্লাহ তাআলার পক্ষ থেকে সুসংবাদ। (বর্ণনায় : বুখারি)

হযরত আবু রাযিন আল-উক্বাইলী রাঃ বলেন নবী কারীম সাঃ বলেছেন
، عَنْ أَبِي رَزِينٍ العُقَيْلِيِّ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «رُؤْيَا المُؤْمِنِ جُزْءٌ مِنْ أَرْبَعِينَ جُزْءًا مِنَ النُّبُوَّةِ، وَهِيَ عَلَى رِجْلِ طَائِرٍ مَا لَمْ يَتَحَدَّثْ بِهَا، فَإِذَا تَحَدَّثَ بِهَا سَقَطَتْ». 
মু'মিনের স্বপ্ন হচ্ছে নবুওতের চল্লিশভাগের এক ভাগ(অর্থাৎ তা সত্যরূপ পরিনত হয়ে থাকে),যে স্বপ্ন দেখেছে স্বপ্নটা তার উপর ঘুর্ণায়মান থাকে যতক্ষণ না কারো কাছে ব্যক্ত করে,অতঃপর যখন সে কারো কাছে ব্যক্ত করে (এবংঐ ব্যক্তি এর কোনো ব্যখ্যা প্রদান করে) তখন ঐ ব্যখ্যা অনুযায়ীই স্বপ্ন বাস্তবায়িত হয়।(তিরমিযি হাদীস নং ২২৭৮)

★সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনি ভাই/বোন,
الْهِرَّة  فِي الْمَنَام امْرَأَة خداعة صخابة
স্বপ্নে বিড়ালের অর্ধ হল, বৃহদাকার ষড়যন্ত্র কারী মহিলা। (তা'বিরুর রইয়া- ৩২০)

আপনাকে হয়তো এই প্রকারের কোনো মহিলা থেকে সতর্ক করা হচ্ছে।  আল্লাহ আপনার সহায় হোক,আমীন।

(০২)
এটি আপনার মনের কল্পনা প্রসূত স্বপ্ন বলেই মনে হচ্ছে।

(০৩)
আপনি সাপ স্বপ্নে দেখেছেন,এর অর্থ হলো,আপনার ঘনিষ্টজনদের মধ্য থেকে কেউ আপনার সাথে শুত্রতার চেষ্টা করতেছে।যেহেতু সাপ আপনাকে কামড় দিয়ে দিতে পারেনি, তাই শত্রুরা আপনার ক্ষতি করতে পারবেনা,ইনশাআল্লাহ। 

তবে আপনার প্রতি নসিহা হল,আপনি ফরয ওয়াজিব বিধানকে গুরুত্বসহকারে পালন করবেন।সামর্থ্যানুযায়ী গরীব-মিসকিনকে কিছু দান করবেন।

আর নিম্নোক্ত দুআ পড়বেন।
আল্লাহুম্মা ইন্না নাজআলুকা ফি নুহুরিহিম,ওয়া নাউযুবিকা মিন শুরুরিহিম।

আরো জানুনঃ- 

(০৪)
প্রশ্নে উল্লেখিত ছুরতে সেজদায়ে সাহু দিতে হবেনা। নামাজ হয়ে যাবে।


(আল্লাহ-ই ভালো জানেন)

------------------------
মুফতী ওলি উল্লাহ
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

0 votes
1 answer 258 views
0 votes
1 answer 222 views
0 votes
1 answer 301 views
...