আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসা মূলত জীন ও শয়তানের প্রভাবে হয়, যার জন্য রুকিয়া করা প্রয়োজন। রুকইয়াহ ফ্রি সেশনের জন্য… এখানে ক্লিক করুন

0 votes
264 views
in বিবিধ মাস’আলা (Miscellaneous Fiqh) by (13 points)
বাবা মা সকল সন্তানকেই ইসলামী শরীয়া অনুযায়ী টাকা পয়সা এবং সম্পদ দেয়ার ব্যবস্থা করেছেন এবং অসিয়ত করেছেন। কিন্তু ৮০০০০ এমাউন্টের একটা টাকার ব্যপারে শুধু এক সন্তানকে জানিয়েছেন এবং বলেছেন তার অনুপস্থিতিতে এই টাকা এভাবেই থেকে গেলে এর ৩ ভাগের এক ভাগ দান করে বাকি টাকা সে যেনো নিয়ে নেয়। এই ব্যাপারে অন্য সন্তানেরা কিছুই জানে না। অন্যান্য টাকা পয়সা সব সন্তানকেই দেয়া হয়েছে শুধু এইটার ব্যাপারে এক সন্তানকেই বলা হয়েছে। সেই সাথে রুপার দুইটি দুই ভরির আধুলিও সেই সন্তানকে দিয়েছে যা অন্যান্য সন্তানরা জানে না। তাদেরকেও রুপা দিয়েছে কিন্তু এইটা এক্সট্রা করে কোনো এক সন্তানকে দিয়েছে। এতে কি বাবা মা অথবা ঐ সন্তানের কোনো গুনাহ হবে?  এক জনের পক্ষ থেকে প্রশ্নটি করা হয়েছে।

1 Answer

0 votes
by (814,710 points)

ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
নু‘মান ইবনু বশীর (রাঃ) সূত্রে বর্ণিত।
عَنْ حَاجِبِ بْنِ الْمُفَضَّلِ بْنِ الْمُهَلَّبِ، عَنْ أَبِيهِ، قَالَ: سَمِعْتُ النُّعْمَانَ بْنَ بَشِيرٍ، يَقُولُ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: اعْدِلُوا بَيْنَ أَوْلَادِكُمُ اعْدِلُوا بَيْنَ أَبْنَائِكُمْ
তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ তোমাদের সন্তানদের সাথে সমান আচরণ করো; তোমাদের সন্তানদের সাথে ইনসাফ করো।(আবু-দাউদ-৩৫৪৪)

সম্পদের বন্টন সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন- https://www.ifatwa.info/343

মৃত্যু পরবর্তী সম্পদকে  আল্লাহ তা'আলা নিজেই বন্টন করে দিয়েছেন।তাই কারো মৃত্যুর পর আল্লাহ তা'আলা প্রদত্ত বিধি-বিধানের আলোকেই তার সম্পদ বন্টন করতে হবে।এক্ষেত্রে কোনো ওয়ারিছকে তার নির্ধারিত অংশ ব্যতীত অতিরিক্ত কিছু দেয়া যাবে না বা তার ওসিয়ত করা যাবে না। জায়েয হবে না।তবে বাকী সমস্ত ওয়ারিছদের সম্মতিতে কোনো এক ওয়ারিছকে সমস্ত সম্পত্তি বা তার নির্ধারিত অংশের চেয়ে বেশী দেয়া যাবে। মৃত্যুর সময় এক তৃতীয়াংশ সম্পত্তিকে ওয়ারিছ ব্যতীত অন্য যে কারো জন্য ওসিয়ত করা জায়েয আছে। তবে মৃত্যুর পূর্বে কোনো ব্যাক্তি তার পূর্ণ বা আংশিক সম্পদকে যে কাউকে দিতে পারবে। মাতাপিতার জন্য ওয়াজিব যে তারা সকল সন্তানের প্রতি সমতা বজায় রাখবে। এই ৮০হাজার টাকা কোনো এক সন্তানকে দিয়ে দেয়া মাতাপিতার জন্য উচিত হবে না তবে বিশেষ কোনো হেকমত থাকলে তখন মাতা/পিতার কোনো গোনাহ হবে না।


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...