আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসা মূলত জীন ও শয়তানের প্রভাবে হয়, যার জন্য রুকিয়া করা প্রয়োজন। রুকইয়াহ ফ্রি সেশনের জন্য… এখানে ক্লিক করুন

0 votes
287 views
in বিবিধ মাস’আলা (Miscellaneous Fiqh) by (13 points)
আসসালামু আলাইকুম।
১. আমার ফুপা ফুপুকে রাগের মাথায় তালাক দেয়। এখন আমার ফুপাতো ভাইয়ের  বিয়ের অনূষ্ঠান সেখানে তাদের বাবাকে আনতে চাইলে কি সেখানে ওনার বাবা আসতে পারবে। যেহেতু ফুপু ওই বাড়িতেই থাকে। ফুপা যদি বিয়েতে আসে ফুপুর সাথে দেখা হয়েই যাবে। এক্ষেত্রে কি এটা যায়েজ হবে। বিষয়টা বিস্তারিত বুঝিয়ে দিলে ভালো হয়

2. প্রশ্ন: ফজরে যে আমরা হুয়াল হাইয়্যু কায়্যুম পড়ি 100 বার, যোহরে হুয়াল আলিয়্যুল আজিম, এরকম 5 ওয়াক্ত নামাজে যে তাসবিহগুলা আছে। এগুলো কি পড়া যাবে। নবীজি (সা:) কি এই আমল করতেন? বুঝিয়ে দিবেন একটু

3. প্রশ্ন: আমার মাঝে মাঝে মনে হয় হৃদয় কঠিন হয়ে গেছে, খুব মর্মান্তিক বিষয়ে তেমন খারাপ লাগছে না এমন। আবার কিছু বাদে দেখা যাচ্ছে ঠিক হয়ে যাচ্ছে। কিন্তু যখন  মনে হচ্ছে হৃদয় কঠিন হয়ে যাচ্ছে তখন খুব ভয় লাগে আল্লাহর সাথে আমার দূরত্ব সৃষ্টি হয়ে গেলো নাকি। প্রতিটা পদক্ষেপ ভয় লাগে আল্লাহকে হারিয়ে ফেলব নাকি এমন মনে হয়। এটা কেন হয়। আল্লাহর সাথে কি সত্যি দূরত্ব সৃষ্টি হলো। আমাকে বিষয়টা বুঝিয়ে দিবেন।

1 Answer

0 votes
by (814,710 points)
ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
(১) যেহেতু তালাক হয়েই গেছে, তাই এখন অপরিচিত মহিলার মতই। কাজে দেখাসাক্ষাৎ সবকিছুই নাজায়েয ও হারাম হবে।
(২) এরকম কোনো আমল সম্পর্কে আমাদের জানা নেই।
(৩) রাসূলুল্লাহ সাঃ কে আল্লাহ তা'আলা ৪ টি বিশেষ দায়িত্ব দিয়ে প্রেরণ করেছেন।এ সম্পর্কে আল্লাহ বলেন,
هُوَ الَّذِي بَعَثَ فِي الْأُمِّيِّينَ رَسُولًا مِّنْهُمْ يَتْلُو عَلَيْهِمْ آيَاتِهِ وَيُزَكِّيهِمْ وَيُعَلِّمُهُمُ الْكِتَابَ وَالْحِكْمَةَ وَإِن كَانُوا مِن قَبْلُ لَفِي ضَلَالٍ مُّبِينٍ
তিনিই নিরক্ষরদের মধ্য থেকে একজন রসূল প্রেরণ করেছেন, যিনি তাদের কাছে পাঠ করেন তার আয়াতসমূহ, তাদেরকে পবিত্র করেন এবং শিক্ষা দেন কিতাব ও হিকমত। ইতিপূর্বে তারা ছিল ঘোর পথভ্রষ্টতায় লিপ্ত।(সূরা-জুমুআহ-২)

রাসূলুল্লাহ সাঃ এর ৪ টি দায়িত্বের একটি দায়িত্ব হল,আত্মসুদ্ধি।এই আত্মসুদ্ধির অপর নাম তাসাউফ।তাসাউফ সম্পর্কে জানতে ভিজিট করুন- https://www.ifatwa.info/1037

সুপ্রিয় প্রশ্নকারী দ্বীনি ভাই/বোন!
আপনি নেককার লোকদের সাথে সু-সম্পর্ক গড়ে তুলবেন। দ্বীনি কিতাবাদি পড়বেন। আল্লাহ আপনার সহায় হোক।আমীন।


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

0 votes
1 answer 334 views
0 votes
1 answer 154 views
0 votes
1 answer 211 views
0 votes
1 answer 230 views
0 votes
1 answer 260 views
0 votes
1 answer 520 views
...